ইসলামবিদ্বেষ:
আইন পাস করে জনসমাগমে বোরকা নিষিদ্ধ করলো পর্তুগাল
, ২৭ রবিউছ ছানী শরীফ, ১৪৪৭ হিজরী সন, ২১ খমীছ, ১৩৯৩ শামসী সন , ২০ অক্টোবর, ২০২৫ খ্রি:, ০৪ কার্তিক, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) বিদেশের খবর
আল ইহসান ডেস্ক:
জনসমাগমপূর্ণ স্থানে মুখ ঢেকে রাখা বোরকা বা অনুরূপ কোনো পোশাক পরিধানে নিষেধাজ্ঞা জারি করেছে পর্তুগাল। গত জুমুয়াবার (১৭ অক্টোবর) দেশটির জাতীয় সংসদ অ্যাসেম্বলিয়া দা রিপাবলিকায় ভোটাভুটির মাধ্যমে পাস হয়েছে এই ইসলামবিদ্বেষী বিতর্কিত আইনটি।
নতুন আইনে বলা হয়েছে, দেশের কোনো জনসমাগমপূর্ণ স্থানে নারী-পুরুষ কেউই এমন কোনো পোশাক বা বস্ত্র পরতে পারবে না, যা মুখাবয়ব বা মুখম-ল ঢেকে রাখে। আইন অমান্যকারীদের বিরুদ্ধে আর্থিক জরিমানার বিধানও রাখা হয়েছে, যা সর্বনিম্ন ২০০ ইউরো (বাংলাদেশি মুদ্রায় প্রায় ২৮ হাজার টাকা) থেকে সর্বোচ্চ ৪ হাজার ইউরো (প্রায় ৫ লাখ ৭০ হাজার টাকা) পর্যন্ত হতে পারে।
এই প্রস্তাবটি সংসদে উত্থাপন করেছিলো দেশটির কট্টর ডানপন্থি রাজনৈতিক দল চেগা পার্টি। প্রস্তাবটি সংসদে তোলার পর কয়েক দিন ধরে পক্ষে-বিপক্ষে উত্তপ্ত বিতর্ক চলে।
এই ইসলামবিদ্বেষী আইন পাসে ক্ষুব্ধ হয়েছেন দেশটির মুসলমানরা। তারা এই আইন প্রত্যাহারের আহবান জানান।
দেশটির বিরোধী সংসদ সদস্যরা আইনটির তীব্র সমালোচনা করেন। তাদের মতে, এই আইনটি বৈষম্যমূলক ও ধর্মীয় স্বাধীনতার পরিপন্থী। তারা বলেন, পর্তুগালের সংবিধানে ধর্মীয় স্বাধীনতা নিশ্চিত করা হয়েছে। এই আইন পাস হলে দেশে সংখ্যালঘু মুসলিমদের ওপর মানসিক চাপ সৃষ্টি হবে।
পর্তুগাল ছাড়াও ইউরোপের আরও কয়েকটি দেশ এই আইন কার্যকর করেছে। ২০১০ সালে বেলজিয়াম প্রথম এই নিষেধাজ্ঞা জারি করে। পরবর্তীতে ফ্রান্স (২০১১), নেদারল্যান্ডস (২০১২), বুলগেরিয়া (২০১৬), অস্ট্রিয়া (২০১৭) এবং সর্বশেষ সুইজারল্যান্ডে ২০২৫ সালের জানুয়ারিতে এই আইন কার্যকর হয়েছে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
আল-আকসায় দখলদারদের কর্মকান্ডে সতর্ক করলেন আল-আকসার খতিব
২৩ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
ইরানের বিরুদ্ধে যুদ্ধের কোনো কৌশলই ছিলো না ড্রাম্প সরকারের - মার্কিন কংগ্রেস সদস্য
২৩ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
‘সামরিক যুদ্ধে ব্যর্থ আমেরিকা পরবর্তী পরাজয়ের নাম দিয়েছে অর্থনৈতিক-যুদ্ধ’
২৩ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
কাশ্মীর নিয়ে মার্কিন রাষ্ট্রদূতের বক্তব্য ‘দায়িত্বজ্ঞানহীন’
২৩ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
চরম দুর্দশা নিয়ে অবশেষে পশ্চিম এশিয়া ছেড়ে পালালো মার্কিন রণতরী
২৩ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
শক্তিশালী ঝড়ে লন্ডভন্ড যুক্তরাষ্ট্রের ইন্ডিয়ানা অঙ্গরাজ্য, ৯ দিন ধরে বিদ্যুৎহীন
২৩ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
‘ভেতর থেকে ভেঙে পড়াই ইসরায়েলের পরিণতি’
২৩ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
হামাসের বীরত্ব:
২৩ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
বড় যুদ্ধের শঙ্কা, অস্ট্রেলিয়ায় ফের চালু হচ্ছে শতবর্ষী টাংস্টেন খনি
২২ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
ইরান যুদ্ধে মার্কিন সেনা হতাহতের আসল তথ্য লুকোচুরি, পেন্টাগনে অস্বস্তি
২২ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
যুদ্ধে আরও মারাত্মক অস্ত্র ব্যবহারের হুমকি ইরানের
২২ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
পেরুতে ৬.৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প
২২ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার)