আইএলওর সঙ্গে সন্তোষজনক আলোচনা হচ্ছে -আইনমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক:
আন্তর্জাতিক শ্রম সংস্থার (আইএলও) সঙ্গে সন্তোষজনক আলোচনা হচ্ছে বলে জানিয়েছেন আইন ও বিচার মন্ত্রী আনিসুল হক। তিনি বলেন, কিছু কিছু জায়গায় নিশ্চয়ই সন্তোষজনক, বিস্তারিত আলোচনা হয়েছে।
গতকাল ইয়াওমুল আহাদ (রোববার) দুপুর ১২টায় এ বৈঠক শুরু হয়। প্রায় আড়াই ঘণ্টা ধরে চলে আলোচনা।
বৈঠক শেষে আনিসুল হক সাংবাদিকদের বলেন, আমি শুধু এতটুকু বলতে পারি, আমাদের আলোচনা চলছে। আগামীকাল (সোমবার) বেলা সাড়ে ১১টা থেকে আবার আলোচনা শুরু হবে। আমি এখন কিছু বলব না, আগামীকাল আলোচনা শেষে বলব।
কী বিষয়ে আলোচনা হয়েছে– জানতে চাইলে তিনি বলেন, শ্রম আইনের সংশোধন নিয়ে আলোচনা করেছি। সেখানে আন্তর্জাতিক শ্রম সংস্থার কিছু পরামর্শ আছে। সেগুলো কতটা আমাদের দেশের স্বার্থে যৌক্তিক, সেটা নিয়ে আলোচনা হচ্ছে। আমরা কোনটা গ্রহণ করতে পারব, কোনটা গ্রহণ করতে পারব না, সেক্ষেত্রে কিছুটা বিস্তারিত আলোচনা হচ্ছে।
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।