অহরহ অর্থ পাচার হচ্ছে, ফেরত আনা সহজ নয় -পরিকল্পনামন্ত্রী
নিজস্ব প্রতিবেদক:
ছায়া সংসদে চ্যাম্পিয়ন দলের বিতার্কিকদের ট্রফি প্রদান করছেন পরিকল্পনা মন্ত্রী ও ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান
অহরহ অর্থ পাচার হচ্ছে, জানিয়ে পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বলেছেন, এটি বন্ধের আইন প্রয়োগ কঠিন। পাচার হওয়া অর্থ ফিরিয়ে আনাও সহজ নয়। বলেছেন, অর্থের বিনিময়ে উন্নত দেশে নাগরিকত্ব লাভের সুযোগ থাকে বলেই অর্থ পাচার করেন বিত্তবানরা। বর্তমান বাস্তবতায় মূল্যস্ফীতি ৬ শতাংশে নামিয়ে আনা প্রায় অসম্ভব বলেও মন্তব্য মন্ত্রীর।
গতকাল জুমুয়াবার এফডিসি মিলনায়তনে ডিবেট ফর ডেমোক্রেসির নিয়মিত বিতর্ক প্রতিযোগিতার অনুষ্ঠানে এ কথা বলেন মন্ত্রী।
অনুষ্ঠানে পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান অর্থপাচার বন্ধে রাজনৈতিক স্থিতিশীলতা ও সরকারের ধারাবাহিকতার উপর গুরুত্ব দেন। সেই সাথে এটির কারণ হিসেবে উন্নত বিশ্বের বিভিন্ন দেশের নীতিরও সমালোচনা করেন।
মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে বাণিজ্য ও অর্থ মন্ত্রণালয়ের তরিৎ সিদ্ধান্ত প্রয়োজন বলেও মত দেন এম এ মান্নান।
আন্তর্জাতিক সংস্থা- আইএমএফের শর্ত অনুযায়ী বাজেট দেওয়া হয়েছে, বিভিন্ন মহলের এমন অভিযোগ নাকচ করেন মন্ত্রী। বলেন, প্রতিষ্ঠানটি বাংলাদেশের প্রভু নয়, বরং পরামর্শক।
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।