অস্বাভাবিক হারে কমেছে বেচাকেনা, বড় লোকসান কৃষকের
কারফিউয়ের কারণে বড় ক্ষতিতে পড়েছেন সবজি চাষিদের। গাড়ি চলাচল বন্ধ থাকায় অস্বাভাবিক হারে কমেছে বেচাকেনা। এতে হু হু করে কমেছে সবজির দাম। ফলে বিপাকে পড়েন চাষিরা।
জানা গেছে, মাত্র ছয়দিনের ব্যবধানে ৫০ টাকা কেজি দরের পাবনার ইশ্বরদিতে ঢেঁড়শ মুলাডুলি আড়তে বেচাকেনা হয় ১৫ টাকায়। এছাড়াও চালকুমড়া, মিষ্টি কুমড়া, মুলা, ঝিঙ্গেসহ বিভিন্ন সবজি পানির দরে বেচাকেনা হয়েছে।
এ সবজি আড়ত থেকে কমপক্ষে ১৫ ট্রাক সবজি বোঝাই করে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে যাতায়াত করতো। কারফিউর পর সবজি আড়ত থেকে প্রতিদিন গড়ে ৫-৮টি ট্রাক শুধুমাত্র ঢাকায় চলাচল করছে। সবজি পরিবহনের জন্য গাড়ি ভাড়া স্বাভাবিকের চেয়ে প্রায় দ্বিগুণ গুনতে হয়েছে।
উপজেলার বাঘহাছলা গ্রামের ঢেঁড়শ চাষি এনামুল ইসলাম এলেন বলেন, গত ২১ জুলাই মুলাডুলি আড়তে ১৫ টাকা দরে ঢেঁড়শ বিক্রি করেছি। অথচ সাটডাউনের আগের দিন ১৭ জুলাই এ আড়তে ঢেঁড়শ বিক্রি করেছি ৫০ টাকা কেজি দরে। মাত্র ছয়দিনের ব্যবধানে কেজিতে ৩৫ টাকা কমে যাওয়ায় হতবাক হয়েছি।
শেখপাড়া গ্রামের ঢেঁড়শ চাষি আলী হোসেন বলেন, সবজির বাজার সবসময় কমবেশি উঠানামা করে। কিন্তু এক-দুই দিনের ব্যবধানে ৫০ টাকা কেজির ঢেঁড়শ ১৪-১৫ টাকা হয়ে যাবে এটা মেনে নেওয়া যায় না। প্রতিকেজি ঢেঁড়শে উৎপাদন খরচ ২০ টাকার ওপরে। সেখানে ১৫ টাকা কেজিতে বিক্রি করে লোকসান গুনতে হয়েছে।
মুলাডুলি আড়তের সবজি ব্যবসায়ী আলী আহসান বলেন, আড়তে ঈশ্বরদীসহ পাশ্র্ববর্তী তিন জেলার আট উপজেলার সবজি বেচাকেনা হয়। প্রতিদিন কোটি টাকার সবজি এখান থেকে ঢাকাসহ দেশের বিভিন্ন শহরে পাঠানো হয়। চাষিরা সবজির ন্যায্য মূল্য না পেয়ে আড়তে তেমন আনছেন না। আবার চাষিদের সবজি মতো ব্যবসায়ীরা কিনে ঢাকা পাঠিয়েও স্বস্তি পাচ্ছি না। ঢাকার আড়তদাররাও অস্থিতিশীল পরিস্থিতির কারণে সবজির ন্যায্য দাম দিচ্ছেন না।
মুলাডুলি সবজি আড়তের আড়তদার আমিনুল ইসলাম বাবু বলেন, অস্থিতিশীল পরিস্থিতির কারণে মুলাডুলি সবজি আড়তে বেচাকেনা অর্ধেকে নেমেছে। প্রতিদিন এ আড়ত থেকে ১৫ ট্রাক সবজি ঢাকাসহ দেশের বিভিন্ন শহরে যেত। গত ছয়দিনে মাত্র ৭-৮ ট্রাক করে সবজি ঢাকায় পাঠানো হয়েছে। এসব সবজি পাঠানো সময় গাড়ি সংকট দেখা দেয়। অনেক চালক আন্দোলন ও কারফিউর কারণে ঢাকা যেতে চায় না। তাই বাধ্য হয়ে স্বাভাবিক ভাড়ার চেয়ে ৮-১০ হাজার টাকা বেশি ভাড়া গুণতে হচ্ছে।
আরও পড়ুন
সব ›
ডিসেম্বরের মধ্যে হুটার, হাইড্রোলিক হর্ন ও বিকন লাইট অপসারণের নির্দেশ ডিএমপির
কাঁচামরিচের কেজি মাত্র ৩০ টাকা!
সম্পত্তি নিয়ে বিরোধ, ছেলে-পুত্রবধূর বিরুদ্ধে মাকে পিটিয়ে হত্যার অভিযোগ
ময়মনসিংহ সংবাদদাতা: ঈশ্বরগঞ্জে সম্পত্তি নিয়ে পারিবারিক বিরোধের জেরে মা মিনারা আক্তার (৬৫) নামে এক নারীর মৃত্যু…
প্রাথমিকে শূন্যপদে নিয়োগ দাবি, আমরণ অনশনের হুঁশিয়ারি
নিজস্ব সংবাদদাতা: সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগের চূড়ান্ত ফল প্রকাশ ও যোগদান প্রক্রিয়া শেষে শূ…
বদ্ধ ঘরে মেয়ের গলায় ছুরি ধরে বসে ছিলো বাবা!
পোশাক শ্রমিকদের মজুরি যখনই ঘোষণা করা হোক কার্যকর জানুয়ারি থেকেই
নিজস্ব প্রতিবেদক: পোশাক শ্রমিকদের মজুরি যখনই ঘোষণা করা হোক না কেন তারা নতুন মজুরি ডিসেম্বরের বেতন হিসেবে জানুয়…
সংসদ সদস্য পদ থেকে পদত্যাগ করেছেন ওসমান ফারুক -স্পিকার
অপশক্তি যেন শ্রমিকদের আন্দোলন প্রভাবিত করতে না পারে -জোনায়েদ সাকি
নিজস্ব প্রতিবেদক: গণসংহতি আন্দোলনের সাবেক প্রধান সমন্বয়কারী ও পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি বলেছেন, শ্রম…
বাকশালের একটি অংশই ১৫ আগস্ট হত্যাকান্ড ঘটিয়েছে -রিজভী
নিজস্ব প্রতিবেদক: বাকশালের একটি অংশই ১৯৭৫ সালের ১৫ আগস্ট শেখ মুজিবুর রহমানসহ অন্যদের হত্যা করেছিল বলে দাবি করে…
ডিএফসি-এর অর্থায়নের যোগ্যতা অর্জন করেছে -মাহদী আমিন
নিজস্ব সংবাদদাতা: যুক্তরাষ্ট্রের বিতর্কিত সংস্থা ডিএফসি-এর অর্থায়নের ‘যোগ্যতা’ অর্জনের দাবি করে বক্তব্য দিয়েছে…
‘গোপালগঞ্জে যাদের হাতে অস্ত্র দেখা গেছে তাদের গ্রেফতার করা হবে’
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।