অস্থিরতা ও অনিশ্চয়তায় আরও মূল্যস্ফীতির শঙ্কা
, ১৮ মুহররমুল হারাম শরীফ, ১৪৪৬ হিজরী সন, ২৭ ছানী, ১৩৯২ শামসী সন , ২৫জুলাই, ২০২৪ খ্রি:, ১০ শ্রাবণ, ১৪৩১ ফসলী সন, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) দেশের খবর
নিজস্ব প্রতিবেদন:
দুই বছর ধরেই উচ্চ মূল্যস্ফীতির চাপে অতিষ্ঠ সাধারণ মানুষ। প্রতিদিন বাজারে গিয়ে এই চাপ কড়ায়-গন্ডায় টের পাচ্ছে খেটে খাওয়া মানুষ। সরকারের নানা উদ্যোগও মূল্যস্ফীতির চাপ কমাতে পারছে না। চাল, ডাল, পেঁয়াজ, রসুন, চিনি, শাকসবজি, মাছ গোশতের দাম নিজ ও সীমিত আয়ের মানুষের ক্রয়ক্ষমতার নাগালের মধ্যে থাকছে না।
এ অবস্থায় চলমান অনিশ্চয়তা উচ্চ মূল্যস্ফীতি তথা অর্থনীতিতে নতুন করে সঙ্কট তৈরি করেছে বলে মনে করছেন অর্থনীতিবিদরা। জিনিসপত্রের দাম বেড়ে যাওয়ায় নতুন করে বিপাকে পড়েছে গরিব মানুষ। ইন্টারনেট বন্ধ থাকায় গত কয়েক দিন টিসিবির কার্ডধারী এক কোটি পরিবার ভর্তুকি মূলে নিত্যপণ্য পাচ্ছে না।
গত কয়েক দিনের সহিংস ঘটনায় দেশের নিত্যপণ্যের সরবরাহ ব্যবস্থা প্রায় ভেঙে পড়েছিল। ফলে রাজধানীর বাজারে জিনিসপত্রের দাম বাড়তে থাকে। কারফিউ দিয়ে সরকার পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার উদ্যোগ নেয়। দুই দিন ধরে রাজধানীর সঙ্গে সারা দেশের পণ্যের সরবরাহ ব্যবস্থা সচল হতে শুরু করেছে। তবে এখনো সপ্তাহ আগের অবস্থায় ফিলে আসেনি।
উচ্চ মূল্যস্ফীতি নিয়ন্ত্রণই সরকারের অন্যতম বড় চ্যালেঞ্জ। কেননা জিনিসপত্রের দাম বাড়লে কিংবা উচ্চ মূল্যস্ফীতির প্রভাব সাধারণ মানুষের উপর সরাসরি পড়ে। তাদের সংসার চালানোর খরচ বাড়ে।
এ বিষয়ে বেসরকারি গবেষণাপ্রতিষ্ঠান সাউথ এশিয়ান নেটওয়ার্ক অন ইকোনমিক মডেলিংয়ের (সানেম) নির্বাহী পরিচালক সেলিম রায়হান বলেন, দুই বছর ধরে সাধারণ মানুষ উচ্চ মূল্যস্ফীতির চাপে আছে। কিন্তু সাম্প্রতিক সহিংস ঘটনার কারণে নি¤œ ও সীমিত আয়ের মানুষ অস্বাভাবিক চাপে পড়েছে। এই পরিস্থিতির জন্য কেউ প্রস্তুত ছিল না। একদিকে সবকিছু বন্ধ থাকায় নি¤œ আয়ের মানুষের কাজ নেই; অন্যদিকে বাজারে জিনিসপত্রের বাড়তি দাম। দিনমজুর শ্রেণির মানুষের দু-তিন দিনের সঞ্চয়ও থাকে না। তাই জিনিসপত্রের বাড়তি দাম উচ্চ মূল্যস্ফীতির যে নতুন সঙ্কট চলছে তা আরও বাড়িয়ে দিল।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
বাধ্যতামূলক অবসরে ঊর্ধ্বতন আরও ১৭ পুলিশ কর্মকর্তা
০৪ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
মাচা পদ্ধতিতে কদু চাষে তিনগুণ লাভের স্বপ্ন কৃষকের
০৪ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
বিদ্যালয়ের রুমে মাদক সেবনকালে আটক ৬
০৪ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ধান তলিয়ে যেতে দেখে জমিতেই ঢলে পড়ে কৃষকের মৃত্যু
০৪ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
সারা দেশে ক্রমান্বয়ে বৃষ্টিপাত কমার পূর্বাভাস
০৪ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
বিএনপি নেতাকে আটক করায় থানা ঘেরাও, সড়ক অবরোধ
০৪ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
কারাফটকে শেষবারের মতো সন্তানের মুখ দেখলেন বন্দী
০৪ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
আইন ভাঙলে অটো নোটিশ
০৪ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
দেশে পর্যাপ্ত কুরবানির পশু আছে, আমদানির প্রয়োজন নেই -প্রাণিসম্পদ মন্ত্রী
০৪ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
তালিকাভুক্ত ৫৮ চাঁদাবাজসহ ডিএমপির অভিযানে গ্রেফতার ১৫২
০৪ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
৬ মাসে বাজেট বাস্তবায়ন ৩২.৬৮%
০৩ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
ডিসি সম্মেলন, স্বাস্থ্য খাত নিয়ে এসেছে সবচেয়ে বেশি প্রস্তাব
০৩ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার)