রবিবার

হিজরী
০৪ জুমাদাল ঊখরা শরীফ, ১৪৪৮ হিজরী সন
শামসী
১৭ সাদিস, ১৩৯৪ শামসী সন
ঈসায়ী
১৫ নভেম্বর, ২০২৬ খ্রি:
বাংলা
৩০ কার্তিক, ১৪৩৩ ফসলী সন

আজকের নামাযের সময়

  • ফজর৪:৫৫
  • যোহর১১:৪৪
  • আছর৩:৩৯
  • মাগরিব৫:২০
  • ইশা৬:৩৩

সাহরীর শেষ ৪:৫০ · ইফতার ৫:২০

পূর্ণ নামাযের সময়সূচি দেখুন ›
আল-ইহসান, Al Ihsan

মহাসম্মানিত প্রতিষ্ঠাতা ও পৃষ্ঠপোষক

খলীফাতুল্লাহ, খলীফাতু রসূলিল্লাহ, রঊফুর রহীম, রহমাতুল্লিল ‘আলামীন, ছাহিবু সাইয়্যিদি সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ, ছাহিবে নেয়ামত, আস সাফফাহ, আল জাব্বারিউল আউওয়াল, আল ক্বউইউল আউওয়াল, হাবীবুল্লাহ, মুত্বহ্হার, মুত্বহ্হির, আহলু বাইতি রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, ক্বায়িম মাক্বামে হাবীবুল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, মাওলানা মামদূহ মুর্শিদ ক্বিবলা

সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম

আল হাসানী ওয়াল হুসাইনী ওয়াল কুরাঈশী, রাজারবাগ শরীফ, ঢাকা।

خَلِيْفَةُ اللهِ، خَلِيْفَةُ رَسُوْلِ اللهِ، رَءُوْفٌ رَّحِيْمٌ، رَحْـمَةٌ لِّلْعَالَـمِيْـنَ، صَاحِبُ سَيِّدِ سَيِّدِ الْاَعْيَادِ شَرِيْفٍ، صَاحِبِ نِعْمَتْ، اَلسَّفَّاحُ، اَلْـجَبَّارِىُّ الْاَوَّلُ، اَلْـقَوِىُّ الْاَوَّلُ، حَبِيْبُ اللهِ، مُطَهِّرٌ، اَهْلُ بَــيْتِ رَسُوْلِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَائِمُ مَقَامِ حَبِيْبِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، مَوْلـٰـنَا مَـمْدُوْحْ مُرْشِدْ قِـبْـلَةْ

سَيِّدُنَا حَضْرَتْ سُلْطَانٌ نَّصِيْـرٌ عَلَيْهِ السَّلَامُ

اَلْـحَسَنِـىُّ وَالْـحُسَيْنِـىُّ وَالْقُرَيْشِىُّ، رَاجَارْبَاغُ شَرِيْفٌ، دَاكَا

উনার মুবারক পৃষ্ঠপোষকতায় পরিচালিত আহলে সুন্নাত ওয়াল জামায়াত উনার আক্বীদায় প্রতিষ্ঠিত শরীয়তসম্মত একমাত্র আন্তর্জাতিক পত্রিকা

শিরোনাম
বিদেশী ঋণ নেয়ার মাধ্যমে দেশকে দেউলিয়া করার ষড়যন্ত্র বাতিল, দেশবিরোধী চুক্তি বাতিলের দাবিতে প্রতিবাদী সমাবেশকাঁধে বহন করা ছোট ছোট অস্ত্রগুলোই বীর যোদ্ধাদের সাহসিকতার প্রতীক।শুধুমাত্র পশ্চিম তীরেই হাজার হাজার দমনপীড়ন দখলদারদেরসর্বনিম্ন নিট পেনশন ১০ হাজার, সর্বোচ্চ ৭০ হাজার ২০০ টাকাচিটাগাং ইউরিয়া কারখানায় দিনে সাড়ে চার কোটি টাকার সার উৎপাদন শুরুজুয়ার মাধ্যমে টাকা পাচার, ২১ জনের বিরুদ্ধে চার্জশিট সিআইডিরঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ১৩ কি.মি. যানজট, ভোগান্তিতে যাত্রীরাব্যবসা-বাণিজ্যে স্থবিরতা, ব্যাংক হিসাব জব্দ: আতঙ্কে উদ্যোক্তারা‘সামরিক বিমান নয়, কাঁটাতারের বেড়া দিয়ে শেখ হাসিনাকে পুশ-ইন করুক দিল্লি’যেভাবে এসেছেন সেভাবেই ফিরবেন শেখ হাসিনা, চাওয়া ভারতের

অসংখ্য অচেনা আমের জাত! যে নামগুলোর অধিকাংশই জানা নেই কারো

এ্যাডমিন প্রকাশ: বৃহস্পতিবার, ২২ জুন, ২০২৩, সকাল ৬:০৮
অসংখ্য অচেনা আমের জাত! যে নামগুলোর অধিকাংশই জানা নেই কারো
আমের নাম গোল্লা। আমটি খাওয়ার পর আপনার মনে হবে, নামটি মোটেই যথার্থ হয়নি। রসে ভরা সুমিষ্ট এই আমের নাম হওয়া উচিত ছিল রসগোল্লা।
বহু বছর আগে রাজশাহীর বাঘায় একটি আমের আঁটি থেকে জন্ম নেওয়া এই আমের আকার ছোট বলেই হয়তো কেউ এর নাম দিয়েছেন গোল্লা। শুধু গোল্লা নয়, বাঘায় এ রকম শতাধিক প্রকৃতিগত আমের জাত রয়েছে। রং-রস-স্বাদ-গন্ধে সেসব অতুলনীয়, অথচ জাতীয় স্তরে তারা পরিচয়হীন।
গত মাসে বাঘা উপজেলা কৃষি কর্মকর্তার কার্যালয় আয়োজিত কৃষিপ্রযুক্তি মেলায় চাষিরা এমন শত জাতের আম নিয়ে হাজির হন। অনেক আমের নাম বাঘার বাইরের মানুষ হয়তো কোনো দিনই শোনেননি। নাম দিয়েছেন গাছের স্বত্বাধিকারীরা। সম্প্রতি বাঘায় এসব আমের আত্মপরিচয়ের অভিনব তথ্য পাওয়া গেছে।
গোল্লা আমের গাছটি রয়েছে উপজেলার চকআমোদপুর গ্রামে। গাছের মালিক আকবর আলী। তার বাবা প্রয়াত সাবের উদ্দিন সরকারের মুখেই শুনেছেন, এই আমের নাম গোল্লা। আকবর আলীর ভাষ্য, আমটা শুধু আকারে ছোট; কিন্তু ফলন প্রচুর, পরিচর্যার জন্য বালাইনাশকেরও তেমন প্রয়োজন পড়ে না। এই আম শুধু বাড়িতে খাওয়া হয় আর পাঠানো হয় কুটুমবাড়িতে। আমটি খেলেই মনে হবে অপূর্ব। কোনো আঁশ নেই, মিষ্টি রসে রসনার তৃপ্তি হবে।
আনারসি নামের আরেক জাতের আম রয়েছে। খেতে আনারসের মতো স্বাদ। খাওয়ার সময় রস চুইয়ে পড়ে। এ কারণেই সম্ভবত আনারসি নামটি রাখা হয়েছে।
আরেকটি আম ইঁদুরচাটা। সেখানকার চার-পাঁচজন চাষির কাছে এই জাতের আম রয়েছে। চাষিরা এই আম বিক্রি করেন না। নিজেরা খান আর মেহমানদারি করেন। জানা গেল, বেরেস নামে একজন ক্ষৌরকারের কাছে এই আমের একটিমাত্র গাছ ছিল। সেটি থেকে তারা কলম করেছেন। খেতে সুস্বাদু, আঁশ নেই। লম্বাটে আকারের এই আম পাকার পরেও সহজে পচে না। বেশ কিছুদিন রাখা যায়। স্বাদ নিয়ে তার কথার প্রমাণও পাওয়া গেল।
আরেকটি জাতের আম রয়েছে, নাম তার বউ-ভোলানো আম। সুন্দর রং, আকারে চ্যাপ্টা, আঁশ নেই। খেতে সুস্বাদু। চাষিরা জানেন না, কীভাবে এই জাত পেয়েছেন।
বাবুইঝুঁকি নামের আরেক জাতের আম আছে। আকারে ছোট বলে বাচ্চাদের পছন্দ। খেতে ভালো, তবে হালকা আঁশ আছে। এই আম এলাকায় খুব কম।
জগৎমোহিনী আমটি আছে বাঘা উপজেলার চ-ীপুর গ্রামে। এই আম ফজলি আমের সঙ্গে পাকে। বোঁটা শক্ত। অল্প ঝড়ে ঝরে পড়ে না। একবার এক ঝোপায় ২১টি পর্যন্ত আম পাওয়া গিয়েছিল। একেকটি আম আধা কেজি পর্যন্ত ওজন হয়। খেতেও ভালো।
উপজেলার বলিহার গ্রামে হাতিঝোলা জাতের আমগাছ রয়েছে। এই আমের ওজন এক কেজি পর্যন্ত হয়। মিষ্টি সামান্য কম।
এমন অচেনা জাতের আরও কিছু আমের নাম ও স্বাদের পরিচয় পাওয়া গেল। যেমন ফনিয়া, জহুরা, লাখে এক, খাজা গুটি, চিনিঘোরা, চুঙ্গাভোগ, বিবি, চাপড়া, ডুকসা, হাতিম, কৃষাণভোগ, কাদুমা, বেলি, দুধসর, দুধকোমর, আপেল গুটি, চেংসাই, ডকমাই, ভাদরী, নাকাবাসী, সুমাসি, জগৎমোহনী, দিংলি, হাতিঝোপা, কদালকাটি, সিন্দুরটোকা, আনারসি, জাওনি, পাগাড়ে, স্বপ্নবিভর, ঝিনুক, দুধভরা, বৈশাখী, ভুরই, কালুয়া গুটি, আনারকলি, বিশ্বনাথ, বাঘাশাহি, বঙ্গবাসী, আষাঢ়ি, ছাতু ভিজালি, বাতাসী, ধমিয়া, মোহনঠাকুর, মেথা ফকিন্নী, মিছরিছানা, সালাম ভোগ, খালসি, মধু খালসি, পেঁপে গুটি, পেপসি গুটি, কাঁকড়ি, সুগন্ধি গুটি, নাজিরভোগ, বালিশ গুটি, মধু চুষকা, আবদুল্লাহ ফজলি, কালিভোগ, মধুমতী ও জামাইভোগ, চমন বাহার, সন্দেশি, সুমাশি ও খোদা দাদা।
বাঘা উপজেলা কৃষি কর্মকর্তা শফিউল্লাহ সুলতানের একটি স্বপ্ন রয়েছে। কেউ যদি একসঙ্গে পাঁচ বিঘা জমি দেন, তাহলে এসব অচেনা আমগাছের একটি ‘ম্যাঙ্গো হেরিটেজ’ করতে চান তিনি। দূরদূরান্ত থেকে মানুষ বাগানটি দেখতে আসবেন, আম খাবেন, কিনবেন। বাঘা এমনিতেই ইতিহাসে সমৃদ্ধ। তেমন কিছু হলে আমের সুবাদে বাঘার সঙ্গে নতুন মাত্রা যুক্ত হবে।

মন্তব্য

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

আপনার মন্তব্য লিখুন

অনুমোদনের পর মন্তব্য প্রকাশ হবে। মোবাইল/ইমেইল প্রকাশ করা হবে না।

আরও পড়ুন

সব ›
শসার খোসা ফেলে দিয়ে হারাচ্ছেন গুরুত্বপূর্ণ পুষ্টিগুণ শসার খোসা ফেলে দিয়ে হারাচ্ছেন গুরুত্বপূর্ণ পুষ্টিগুণ ৯ ঘণ্টা আগে আজকের ধানমন্ডি ছিলো ধানক্ষেত, এক বিঘা জমির দাম ৫ হাজার টাকা! আজকের ধানমন্ডি ছিলো ধানক্ষেত, এক বিঘা জমির দাম ৫ হাজার টাকা! ২ দিন আগে কফি কী আসলেই রক্তচাপ বাড়ায়? কফি কী আসলেই রক্তচাপ বাড়ায়? ৪ দিন আগে একটি চিঠি ও ঢাকার কালে খাঁ কামান একটি চিঠি ও ঢাকার কালে খাঁ কামান ৬ দিন আগে আবিষ্কার হলো পৃথিবীর দ্বিতীয় চাঁদ! মহাকাশ বিজ্ঞানীদের নজরে এবার পৃথিবীর নতুন চাঁদ। সারাক্ষণ সেই চাঁদ প্রদক্ষিণ করে চলেছে পৃথিবীকে। যদিও এটি পৃথিব… ৪ নভেম্বর, ২০২৬ জয়েন্ট ভালো রাখতে যা করতে পারেন শরীরে সাইনোভিয়াল ফ্লুইড শুকিয়ে গেলে জয়েন্ট শক্ত হয়ে যায়। যার কারণে জয়েন্টের মুভমেন্ট হয়ে যায় কষ্টকর ও … ৩১ অক্টোবর, ২০২৬ বছরে ১৬০ রাত আকাশজুড়ে বিদ্যুতের ঝলকানি! প্রকৃতির এই বিস্ময় কোথায়? রাতের আকাশে একের পর এক বিদ্যুতের ঝলকানি। কখনও কয়েক সেকেন্ডের ব্যবধান, কখনও আবার এক মিনিটে কয়েক ডজন বার! দক্ষ… ৩১ অক্টোবর, ২০২৬ পিরামিড নির্মাণের নতুন ব্যাখ্যা বিজ্ঞানীদের মিশরের গিজার পিরামিড কীভাবে নির্মিত হয়েছিলো এই প্রশ্নের উত্তর খুঁজতে বিজ্ঞানী ও প্রতœতত্ত্ববিদরা যুগের পর যুগ… ৩০ অক্টোবর, ২০২৬ সোনারগাঁয়ের পাঁচপীরের মাজার শরীফ ও কালা দরগাহ নারায়ণগঞ্জের সোনারগাঁ শুধু বাংলার প্রাচীন রাজধানী হিসেবেই পরিচিত নয়, বরং ইতিহাস, ঐতিহ্যের ভান্ডার হিসেবেও সু… ৩০ অক্টোবর, ২০২৬ কী এমন আছে মধুতে, যা সহজে নষ্ট হতে দেয় না? অন্যান্য খাবারের মতো মধু সহজে নষ্ট হয় না। মধুর দীর্ঘস্থায়িত্বের প্রধান কারণ এর উচ্চ চিনির পরিমাণ এবং খুব কম … ২৭ অক্টোবর, ২০২৬ শৈলকুপার বুকে সুলতানি আমলের স্মৃতিচিহ্ন ঝিনাইদহের শৈলকুপা উপজেলার ঐতিহাসিক শাহী মসজিদ সুলতানি আমলের ইতিহাস ও স্থাপত্য ঐতিহ্যের একটি গুরুত্বপূর্ণ নিদর্… ২৭ অক্টোবর, ২০২৬ যেসব পত্রিকা পবিত্র দ্বীন ইসলাম উনার মুখালিফ, সেগুলোকে বর্জন করুন মুনাফিক লাদেন, আইএস, তালেবান, সউদী ওহাবী শাসক বা তার সমগোত্রীয়রা কি বলছে সে সমস্ত অপ্রয়োজনীয় ও অপ্রাসঙ্গিক … ২৬ অক্টোবর, ২০২৬