অল্প সময়ের জন্য এসেছি, ফুটপ্রিন্ট রেখে যেতে চাই -অর্থ উপদেষ্টা
নিজস্ব প্রতিবেদক:
অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ বলেছেন, আমরা সংস্কারের লক্ষ্যে এক-দেড় বছরের জন্য এসেছি। সে লক্ষ্যে ফুটপ্রিন্ট রেখে যেতে চাই।
গতকাল ইয়াওমুল আহাদ (রোববার) পররাষ্ট্র মন্ত্রণালয়ে এক আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
সৌদি-বাংলাদেশ অর্থনৈতিক সম্পৃক্ততা বৃদ্ধি: প্রবণতা, মূল চ্যালেঞ্জ এবং দীর্ঘমেয়াদি সম্ভাবনা-শীর্ষক একটি প্রতিবেদন প্রকাশ উপলক্ষে ওই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে অর্থ উপদেষ্টা বলেন, আমরা স্বল্প সময়ের জন্য এলেও একটি মেঠোপথ রেখে যাব, অন্যরা যেন সে পথে এগিয়ে যেতে পারেন।
তিনি বলেন, দেশের জন্য বাণিজ্য একটি খুবই গুরুত্বপূর্ণ খাত। তবে অতীতে ভুল নীতির কারণে অনেক বিনিয়োগকারী চলে গেছেন। উদাহরণ হিসেবে বলা যায়, সৌদি আরবের আরামকো, দক্ষিণ কোরিয়ার সামসাং কোম্পানি। সেটা ছিল ভুল নীতি। এখন এসব শুধরে নিতে হবে।
শেয়ার মার্কেটের সমালোচনা করে তিনি বলেন, শেয়ার মার্কেটে অনেক কোম্পানি বিনিয়োগ করছে। তবে দেখছি, কিছু কোম্পানির ফ্যাক্টরি বন্ধ হয়ে গেলেও তাদের শেয়ারের দাম বাড়ছে। এ বিষয়ে পদক্ষেপ নিতে হবে।
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।