শীতে কাবু মৌমাছি, বাক্সে মিলছে না মধু
, ৫রা রজবুল হারাম শরীফ, ১৪৪৬ হিজরী সন, ০৯ ছামিন, ১৩৯২ শামসী সন , ০৬ জানুয়ারী, ২০২৫ খ্রি:, ২১ পৌষ , ১৪৩১ ফসলী সন, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) দেশের খবর
পাবনা সংবাদদাতা:
পাবনায় সপ্তাহ খানেক ধরে শীতের তীব্রতা বেড়েছে। গত তিনদিন ঘন কুয়াশা ও ঠান্ডা বাতাসে জেঁকে বসেছে কনকনে ঠান্ডা। এর ফলে মৌবক্স থেকে বের হচ্ছে না মৌমাছি। ফলে মধু উৎপাদন বন্ধ হয়ে পড়েছে।
মৌচাষিরা জানান, স্বাভাবিক সময়ে সপ্তাহে প্রতিটি মৌবক্স থেকে গড়ে দেড় থেকে দুই কেজি করে মধু সংগ্রহ করা হয়। কিন্তু বিরূপ আবহাওয়ার কারণে গত ২-৩ সেটি হচ্ছে না। উল্টো সংগ্রহকৃত মধু বক্সে রাখা হয়েছে মৌমাছির খাওয়ার জন্য।
সরেজমিনে দেখা যায়, চাটমোহর উপজেলার হান্ডিয়াল, ফরিদপুরের বিএল বাড়ি, সোনাহারা, ভাঙ্গুড়ার খান মরিচ ও সদর উপজেলার গয়েশপুরসহ জেলার বিভিন্ন সরিষা ক্ষেতে মধু সংগ্রহে স্থাপন করা হয়েছে মৌবক্স। তীব্র শীতের হাত থেকে মৌবাক্স ও মৌমাছি রক্ষায় পলিথিন ও চটের কাপড় দিয়ে মুড়িয়ে রেখেছেন চাষিরা। এতে বাক্সের ভেতরে বাতাস ঢুকতে না পারলেও মধু সংগ্রহে বের হচ্ছে না মৌমাছি।
ফরিদপুর উপজেলার সোনাহারা গ্রামে ১৫০টি মৌবক্স বসিয়ে মধু সংগ্রহ করছেন আমজাদ হোসেন। তিনি জানান, সপ্তাহে প্রতিটি মৌবক্স থেকে প্রায় তিন কেজি মধু সংগ্রহ করি। কয়েকদিন ধরে যে শীত এতে মধু সংগ্রহ নিয়ে চিন্তা কম করছি। আপাতত মৌবক্স ও মৌমাছি বাঁচিয়ে রাখার চেষ্টায় আছি। সংগ্রহকৃত মধু মৌমাছির জন্য রেখে দিয়েছি। যেনো সেটা খেয়ে তারা বেঁচে থাকতে পারে।
ভাঙ্গুড়া উপজেলার খানমরিচ ইউনিয়নের বড়পুকুরিয়া গ্রামের গোলাম ও শফিকসহ কয়েকজন মৌ চাষি জানান, আবহাওয়া স্বাভাবিক না হলে মৌবাক্স থেকে মৌমাছি বের হবে না। মধুও উৎপাদন করা যাবে না। ঠান্ডায় মৌমাছি না খেতে পেয়ে দুর্বল হয়ে যাবে। বেশি দিন থাকলে মারাও যেতে পারে।
সদর উপজেলার গয়েশপুরের মৌচাষি জাহাঙ্গীর জানান, এ বছর সপ্তাহে মৌবক্স থেকে কেজি দুয়েক করে সংগ্রহ করা যাচ্ছে। কিন্তু বুধবার শীত বাড়ায় সেটি কমে যায়। সবশেষ বৃহস্পতিবার থেকে অতিরিক্ত শীত ও ঠান্ডা বাতাসের কারণে ২-৩ দিন ধরে মৌমাছিরা বেরই হয়নি। তবে (রোববার) কিছুটা রোদ ওঠায় বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কিছু কিছু মৌমাছি বের হচ্ছে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
বিএসএফের পুশইন করা ১২ জনকে ঢুকতে দেয়নি বিজিবি-স্থানীয়রা
১৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
যৌথ অভিযানের মধ্যেই বিএনপি নেতাকে গুলি করে হত্যা
১৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
সোনার দুলের লোভে ৬ বছরের শিশুকে হত্যা, প্রতিবেশী দম্পতি আটক
১৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
অর্ধশত গাছ কেটে গোপনে বিক্রির অভিযোগ জামাত ও লীগ নেতার বিরুদ্ধে
১৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
নিম্ন আয়ের মানুষের ওপর করের বোঝা বেশি -সিপিডি
১৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
এখনও একটি বিশেষ মহল ষড়যন্ত্র করছে, ইন্ধন জোগাচ্ছে পাশর্^বর্তী দেশ -দুদু
১৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
‘ইসলামী’ ব্যাংকের আমানতকারীদের আতঙ্কিত না হওয়ার আহ্বান গভর্নরের
১৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিট চালু নভেম্বরে -বিদ্যুৎমন্ত্রী
১৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বেতন বাড়লে দুর্নীতি কমবে -অর্থমন্ত্রী
১৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
উত্থাপিত বাজেট সম্পূর্ণ ‘ক্রিয়েটিভ’ -ফখরুল
১৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
ছয় বছর ধরে বন্ধ শ্যামপুর চিনিকল, মুখ থুবড়ে পড়েছে গ্রামীণ অর্থনীতি
১৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
নতুন পে স্কেলে কার বেতন কত?
১৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার)












