ফুলকপি ৫ টাকা, তবু নেই ক্রেতা
, ১৯ই রজবুল হারাম শরীফ, ১৪৪৪ হিজরী সন, ১৩ তাসি, ১৩৯০ শামসী সন , ১১ই ফেব্রুয়ারি, ২০২৩ খ্রি:, ২৮ই মাঘ, ১৪২৯ ফসলী সন, ইয়াওমুছ সাবত (শনিবার) দেশের খবর
লালমনিরহাট সংবাদদাতা:
লালমনিরহাটে দুই থেকে আড়াই কেজি ওজনের একেকটি ফুলকপি ও বাঁধাকপি মাত্র ১০ টাকা দরে বিক্রি হচ্ছে। সে হিসেবে কেজি পড়ছে পাঁচ টাকা। তবুও মিলছে না ক্রেতা। সস্তায় পেয়ে কেউ কেউ গবাদিপশুর খাদ্যের জন্য কিনে নিয়ে যাচ্ছেন এসব সবজি।
গতকাল জুমুয়াবার হাতীবান্ধা ও পাটগ্রাম উপজেলার হাট-বাজারগুলোতে এ চিত্র দেখা গেছে।
সরেজমিন দেখা গেছে, হাটে প্রচুর পরিমাণে ফুলকপি ও বাঁধাকপি। তবে ক্রেতা না পেয়ে মাত্র পাঁচ টাকা কেজি দরে বিক্রি করতে দেখা গেছে। অনেকে আবার ফুলকপি ও বাঁধাকপি কিনছেন গরু-ছাগলকে খাওয়ানোর জন্য।
খোঁজ নিয়ে জানা যায়, ১৫ দিন আগেও এসব ফুলকপি ও বাঁধাকপি বিক্রি হয়েছে ২০-২৫ টাকা কেজি দরে। বর্তমানে দাম কমে পাঁচ টাকায় নেমেছে। বাজারে অন্যান্য সবজির দাম বাড়লেও সবচেয়ে কম দামে বিক্রি হচ্ছে বাঁধাকপি ও ফুলকপি।
পাটগ্রাম উপজেলার বাউরা ইউনিয়নের হোসনাবাদ গ্রামের বাসিন্দা আব্দুল আজিজ। এবার প্রায় ১২ বিঘা জমিতে ফুলকপি ও বাঁধাকপি চাষ করেছেন। চার বিঘা জমির ফুলকপি ও বাঁধাকপি প্রায় এক লাখ টাকায় বিক্রি করেছেন। বাকি জমির ফুলকপি ও বাঁধাকপির পাইকার না পেয়ে আজ বড়খাতা হাটে নিজেই এসেছেন বিক্রি করতে। প্রতিকেজি পাঁচ টাকা দরে বিক্রি করতে দেখা যায় তাকে।
ফুলকপি বিক্রেতা আব্দুল আজিজ বলেন, ‘পাঁচ টাকা দরে বিক্রি করছি তবুও ক্রেতা নেই। এতে চাষাবাদ করতে যে খরচ হয়েছে সে টাকাও উঠবে না।’
বাঁধাকপি কিনতে আসা শাফিউল ইসলাম বলেন, প্রতি হাটে গরু ও ছাগলের জন্য প্রায় এক মণ করে বাঁধাকপি কিনি। আজ হাটে প্রচুর পরিমাণে বাঁধাকপি ও ফুলকপি উঠেছে। তাই দাম অনেক কম। এজন্য বেশি করে কিনে নিয়ে যাচ্ছি।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
ফ্র্যাঞ্চাইজি পোস্ট অফিস স্থাপনের পরিকল্পনা করছে সরকার
১০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
বাংলাদেশ-মিয়ানমার সীমান্তে মাইন বিস্ফোরণে রোহিঙ্গা যুবক নিহত
১০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
স্থানীয় সরকার নির্বাচনে ইসি চায় ২৯০০ কোটি টাকা
১০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
ঘুষ নেয়া প্রসঙ্গে প্রকৌশলী, ‘আমি কি এক হাজার টাকা নেয়ার প্লেয়ার?’
১০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
ইউরোপে পাঠানোর টোপে ৩১ লাখ টাকা খুইয়েও যেতে পারেনি কেউ
১০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
ইউনূসের বিচার চাইলেন ৬১ আইনজীবী
১০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
হার্টের রিংয়ের নতুন দাম বাস্তবায়নে হাসপাতালগুলোকে ঔষধ প্রশাসনের চিঠি
১০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
সরকারকে ব্যর্থ প্রমাণে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে -ইশরাক
১০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
জাতীয় বিশ্ববিদ্যালয়ে স্নাতকে কোর্স বাতিলের তথ্য ভিত্তিহীন -শিক্ষামন্ত্রী
১০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
সীমিত সম্পদের মধ্যেও বাজেটে প্রত্যেক নাগরিককে বিবেচনায় রাখা হয়েছে -অর্থমন্ত্রী
১০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
এক হাজার শিক্ষাপ্রতিষ্ঠানে কম্পিউটার ল্যাব স্থাপন করা হবে
১০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
নগদ টাকার সংকটে ‘ইসলামী’ ব্যাংক -চাইলো ১০ হাজার কোটির তারল্য সহায়তা
১০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার)