অর্ধশত বিচারক-কর্মকর্তার বিষয়ে তদন্ত চেয়ে হাইকোর্টে রিট
নিজস্ব প্রতিবেদক:
সারা দেশের অধস্তন আদালতের প্রায় অর্ধশত বিচারক ও কর্মকর্তার দুর্নীতির অভিযোগ তদন্ত চেয়ে হাই কোর্টে রিট দায়ের করা হয়েছে। সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট আমিমুল এহসান জোবায়ের গতকাল ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) জনস্বার্থে এ রিট দায়ের করেন।
গত ১৪ অক্টোবর একটি জাতীয় দৈনিকে প্রকাশিত দঅবিশ্বাস্য সম্পদ অর্ধশত বিচারক-কর্মকর্তার’ শীর্ষক প্রকাশিত প্রতিবেদন রিটে যুক্ত করা হয়। প্রতিবেদনে বলা হয়, বিচার বিভাগের অর্ধশতাধিক কর্মকর্তার অবিশ্বাস্য সম্পদের তথ্যপ্রমাণ পেয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। তাদের অনেকেই অবৈধ উপায়ে শত শত কোটি টাকার মালিক হয়েছে। কেউ কেউ আবার হাজার কোটি টাকার মালিক। অনেকের আলিশান ফ্ল্যাট রয়েছে দেশে ও বিদেশে। কানাডার বেগমপাড়ায় বাড়ি কিনেছে বেশ কয়েকজন। শত শত বিঘা জামির মালিকানা অর্জন করেছে কয়েকজন।
দুর্নীতি দমন কমিশনের (দুদক) গোয়েন্দা শাখার গোপন অনুসন্ধানে বিচার বিভাগের ৫১ জনের দুর্নীতির প্রমাণ পাওয়া গেছে। তাদের নামে-বেনামে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদের তথ্যও রয়েছে দুদকের কাছে।
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।