অর্থনীতিতে ধাক্কা: যুক্তরাজ্যে স্থায়ী চাকরি কমছে
, ১৬ জুন, ২০২৬ ১২:০০:০০ এএম ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) বিদেশের খবর
আল ইহসান ডেস্ক:
অর্থনৈতিক অনিশ্চয়তা আর ব্যবসার খরচ বেড়ে যাওয়ায় যুক্তরাজ্যের অনেক কোম্পানি এখন স্থায়ী কর্মী নিয়োগের বদলে অস্থায়ী কর্মী নিয়োগের দিকে ঝুঁকছে। দেশটির শীর্ষ দুই নিয়োগ সংস্থা কেপিএমজি ও রিক্রুটমেন্ট অ্যান্ড এমপ্লয়মেন্ট কনফেডারেশনের গত সোমবার (৮ জুন) নতুন প্রতিবেদনে এই উদ্বেগজনক তথ্য উঠে এসেছে।
প্রতিবেদন বলছে, গত মে মাসে অস্থায়ী চাকরির প্রস্তাব উল্লেখযোগ্য পরিমাণে বেড়েছে। বিপরীতে স্থায়ী কর্মী নিয়োগের হার গত ১০ মাসের মধ্যে সবচেয়ে দ্রুত কমেছে।
বিশ্লেষকরা বলছেন, রাজনৈতিক অস্থিরতা, ব্যবসা পরিচালনার ব্যয় বৃদ্ধির কারণে কোম্পানিগুলো নতুন স্থায়ী কর্মী নিয়োগে হিমশিম খাচ্ছে। ফলে কর্মসংস্থানের বাজারে অনিশ্চয়তাও বাড়ছে।
আরইসির প্রধান নির্বাহী কারবেরি বলে, উচ্চ খরচ, উপসাগরীয় অঞ্চলের সংকট এবং নতুন নিয়োগ সংক্রান্ত বিধিনিষেধের কারণে ব্যবসায়ীরা স্থায়ী নিয়োগে লাগাম টেনে ধরেছে।
চাকরি হারানো, নতুন চাকরির সুযোগ কমে যাওয়া এবং কর্মসংস্থানের নিরাপত্তা নিয়ে উদ্বেগের কারণে চাকরিপ্রার্থীর সংখ্যা বেড়েছে। মে মাসে প্রায় ৪০০ নিয়োগ পরামর্শক প্রতিষ্ঠানের জরিপে এই প্রবণতা স্পষ্ট হয়েছে।
সরকারি তথ্য অনুযায়ী, মার্চ পর্যন্ত তিন মাসে বেকারত্বের হার অপ্রত্যাশিতভাবে বেড়ে ৫ শতাংশে পৌঁছেছে। একই সঙ্গে মজুরি বৃদ্ধির গতিও মন্থর হয়ে পড়েছে। সূত্র: দ্য গার্ডিয়ান।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
গাজা সিটির আবাসিক ভবনে ইসরায়েলি হামলা, নিহত ৫
০৫ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
সীমান্তে দুই বেসামরিক নিহত: ভারতীয় কূটনীতিককে তলব পাকিস্তানের
০৫ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
হুথিদের ওপর বিশাল হামলার পরিকল্পনা সৌদির, পাশে তুরস্ক-পাকিস্তানসহ ৩ দেশ
০৫ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ইয়েমেনে ৪ কার্গো বিমানবোঝাই অস্ত্র পাঠালো পাকিস্তান
০৫ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
যুক্তরাষ্ট্রের ভোক্তা আস্থা ১২ বছরের মধ্যে সর্বনিম্ন
০৫ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ইসরাইলি সন্ত্রাসী বাহিনীর সক্ষমতা মারাত্মক হ্রাস
০৪ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
হামাসের বীরত্ব:
০৪ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
৪০ দিনের যুদ্ধের পর আমিরাতের আকাশ প্রতিরক্ষায় বড় পরিবর্তন
০৩ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
আল-আকসা মসজিদে ইহুদীবাদী হামলা; মালয়েশিয়ার নিন্দা
০৩ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
হরমুজ দিয়ে মধ্যপ্রাচ্যের তেল রপ্তানি বাড়ছে
০৩ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
ইরানে বোমা হামলার ছক বানচাল, ৬ ‘সন্ত্রাসী’ নিহত
০৩ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
মিয়ানমারের যুদ্ধজাহাজে রোহিঙ্গা ফেরত পাঠানো শুরু করছে মালয়েশিয়া
০৩ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার)