যুক্তরাষ্ট্রের ভোক্তা আস্থা ১২ বছরের মধ্যে সর্বনিম্ন
, ০৫ অক্টোবর, ২০২৬ ১২:০০:০০ এএম ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) বিদেশের খবর
যুক্তরাষ্ট্রের ভোক্তাদের আস্থা প্রায় সাড়ে ১২ বছরের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে নেমে এসেছে। সেপ্টেম্বরে দেশটির ভোক্তা আস্থা সূচক ৬ দশমিক ৭ পয়েন্ট কমে ৮১ দশমিক ৯-এ নেমে এসেছে, যা ২০১৪ সালের পর সর্বনিম্ন। মধ্যপ্রাচ্যে যুদ্ধ, ক্রমবর্ধমান সুদহার ও সংকুচিত হতে থাকা শ্রমবাজার মিলে ত্রিমুখী সংকটকে এ অবনতির মূল কারণ হিসেবে উল্লেখ করছে বিশ্লেষকরা। খবর দ্য স্ট্রেটস টাইমস।
যুক্তরাষ্ট্রের সাধারণ পরিবারগুলো গত মাসে জানায়, আগামী ছয় মাসে ব্যবসায়িক পরিবেশ ও কর্মসংস্থান পরিস্থিতি আরো অবনতির দিকে যাবে বলে আশঙ্কা রয়েছে। গবেষণা প্রতিষ্ঠান দ্য কনফারেন্স বোর্ডের এক জরিপে এ তথ্য উঠে এসেছে।
আগামী ৩ নভেম্বরের মধ্যবর্তী নির্বাচন সামনে রেখে প্রকাশিত আরো একাধিক জনমত জরিপের ফলের সঙ্গে এটি হুবহু মিলে গেছে। অর্থনৈতিক সংকটের কারণে নির্বাচনে মার্কিন কংগ্রেসের নিয়ন্ত্রণ কার হাতে যাবে, তা নিয়ে সাধারণ মানুষের অসন্তোষ স্পষ্ট হয়ে উঠছে।
চলমান যুদ্ধ বিশ্বজুড়ে জ্বালানির দর বাড়িয়ে দিয়েছে। জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি যুক্তরাষ্ট্রে নতুন করে উসকে দিয়েছে মূল্যস্ফীতি। এর জের ধরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে দীর্ঘ তিন বছর পর গত সেপ্টেম্বরে প্রথমবারের মতো সুদহার বাড়ায় দেশটির কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভ (ফেড)।
সুদহার বৃদ্ধি ও জীবনযাত্রার চড়া খরচের প্রভাব সরাসরি গিয়ে পড়ছে যুক্তরাষ্ট্রের মধ্যবিত্ত পরিবারের ওপর। সুপারমার্কেটের নিত্যপ্রয়োজনীয় পণ্য, পেট্রল পাম্পের জ্বালানি থেকে শুরু করে আবাসন খাতের বন্ধকি ঋণের (মর্টগেজ) সুদহারসহ সবখানেই মূল্যবৃদ্ধির ধাক্কা অনুভূত হচ্ছে। এমনকি ডিজেলের দাম এখন দেশটির ইতিহাসে সর্বকালের সর্বোচ্চ পর্যায়ে পৌঁছে গেছে।
অর্থনীতিবিদরা বলছে, যুদ্ধ ও আন্তর্জাতিক উত্তেজনাকর পরিস্থিতির কারণে ব্যবসায়িক অনিশ্চয়তা নতুন উচ্চতায় পৌঁছেছে। ফলে নতুন কর্মী নিয়োগে চরম দ্বিধায় পড়ছে মার্কিন নিয়োগকর্তারা।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
ফিলিস্তিনিদের জায়গা দখল করে, সেই খেজুর পরিচয় লুকিয়ে বিক্রি করছে ইসরাইল
০৫ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
হামাসের বীরত্ব:
০৫ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
গাজা সিটির আবাসিক ভবনে ইসরায়েলি হামলা, নিহত ৫
০৫ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
সীমান্তে দুই বেসামরিক নিহত: ভারতীয় কূটনীতিককে তলব পাকিস্তানের
০৫ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
হুথিদের ওপর বিশাল হামলার পরিকল্পনা সৌদির, পাশে তুরস্ক-পাকিস্তানসহ ৩ দেশ
০৫ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ইয়েমেনে ৪ কার্গো বিমানবোঝাই অস্ত্র পাঠালো পাকিস্তান
০৫ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ইসরাইলি সন্ত্রাসী বাহিনীর সক্ষমতা মারাত্মক হ্রাস
০৪ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
হামাসের বীরত্ব:
০৪ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
৪০ দিনের যুদ্ধের পর আমিরাতের আকাশ প্রতিরক্ষায় বড় পরিবর্তন
০৩ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
আল-আকসা মসজিদে ইহুদীবাদী হামলা; মালয়েশিয়ার নিন্দা
০৩ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
হরমুজ দিয়ে মধ্যপ্রাচ্যের তেল রপ্তানি বাড়ছে
০৩ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
ইরানে বোমা হামলার ছক বানচাল, ৬ ‘সন্ত্রাসী’ নিহত
০৩ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার)