অর্থনীতিকে বিপন্ন করার ষড়যন্ত্র চলছে -ওবায়দুল
, ০২ রজবুল হারাম শরীফ, ১৪৪৫ হিজরী সন, ১৭ সামিন, ১৩৯১ শামসী সন , ১৫ জানুয়ারি, ২০২৪ খ্রি:, ৩১ পৌষ, ১৪৩০ ফসলী সন, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) দেশের খবর
দেশের অর্থনীতিকে বিপন্ন করার ষড়যন্ত্র চলছে বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেন, এসব ষড়যন্ত্রে সরকার ভয় পায় না। ষড়যন্ত্র মোকাবিলায় সরকারের সে সাহস আছে।
নতুন মন্ত্রিসভা গঠনের পর গতকাল ইয়াওমুল আহাদ (রোববার) প্রথম দিন সচিবালয়ে নিজ কার্যালয়ে এসে সাংবাদিকদের এসব কথা বলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
ওবায়দুল কাদের বলেন, ‘অনেকে ভেবেছে, আমরা নির্বাচন করতে পারব না। তাদের সে স্বপ্ন, দুঃস্বপ্ন হয়ে গেছে।’
আত্মশক্তিতে বলীয়ান হয়ে সরকার দেশি-বিদেশি সব চাপ অতিক্রম করে এগিয়ে যাবে বলে জানান ওবায়দুল কাদের।
নতুন সরকারের চ্যালেঞ্জ কী? এক সাংবাদিকের প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের বলেন, রাজনীতি, অর্থনীতি ও ব্যক্তিগত-সবখানেই জীবন চ্যালেঞ্জের। বর্তমান বিশ্ব পরিস্থিতিতে এ চ্যালেঞ্জ আরও কঠিন। তবে সব চ্যালেঞ্জ সরকার অতিক্রম করতে পারবে।
ওবায়দুল কাদের বলেন, ‘সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনা এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ। পদ্মা সেতু ও মেট্রোরেল হয়েছে, তবে এখনো সড়কে শৃঙ্খলা ফিরেনি। এখানে শৃঙ্খলা আনতে পারিনি। বিশ্বব্যাংকের অর্থায়নে একটি পরিকল্পনা নেওয়া হয়েছে, সেটি বাস্তবায়িত হলে সড়কে শৃঙ্খলা ফিরে আসবে। সরকার আগামী পাঁচ বছর সড়কে শৃঙ্খলার ওপর বেশি জোর দেবে।’
আরেক প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের বলেন, নিত্যপ্রয়োজনীয় পণ্যের দামের ঊর্ধ্বগতিতে নিম্ন ও স্বল্প আয়ের মানুষের কষ্ট হচ্ছে। এ কষ্ট লাঘব করা দরকার। সরকার চেষ্টা করছে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে আনতে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
যুদ্ধবিরতি সত্ত্বেও জ্বালানির দাম স্বাভাবিক হতে সময় লাগবে
১১ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
আন্তর্জাতিক সম্পর্ক নতুন করে পর্যালোচনা করবে আমিরাত
১১ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
আরও ১০ শতাংশ তেল রফতানি ক্ষমতা হারালো সৌদি আরব
১১ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
শেষ পর্যন্ত ইরানের দ্বারস্থ হলো সৌদি আরব
১১ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
রাতভর হামলা-পাল্টা হামলা চলেছে লেবানন-ইসরাইলের মধ্যে
১১ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
ইরান এমন যুদ্ধবিরতি চায় না যা শত্রুদের আবারও হামলার সুযোগ দেবে -লেবানননে দখলদার হামলা নিয়ে শঙ্কা
১১ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
প্রযুক্তি খাতে চাকরি হারিয়েছেন প্রায় ৮০ হাজার কর্মী
১১ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
সংসদে পাস হলো যে ২০টি বিল
১১ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
উখিয়া সীমান্তে মাইন বিস্ফোরণে উড়ে গেল যুবকের পা
১১ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
কান্না করায় নিজ সন্তানকে হত্যা, মায়ের স্বীকারোক্তি!
১১ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
থাইল্যান্ডের রিসোর্টে ২১ বাংলাদেশি আটক
১১ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
যুক্তরাষ্ট্র সফর শেষে দেশে ফিরেছেন সেনাপ্রধান
১১ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার)