অভিযোগ ইশরাকের: উপদেষ্টা আসিফ ব্যাপক ‘দুর্নীতি ও লুটপাটে’ জড়িয়ে পড়েছে
নিজস্ব প্রতিবেদক:
বিএনপি নেতা ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়রের দায়িত্ব বুঝিয়ে দেয়ার দাবিতে গতকাল ইয়াওমুল আরবিয়া (বুধবার)ও নগর ভবন চত্বরে অবস্থান নিয়ে বিক্ষোভ করছেন তার সমর্থকেরা। সেখানে উপস্থিত হয়ে উপদেষ্টাদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলে তিনি বলেন, অন্তর্র্বতীকালীন সরকারের বিভিন্ন উপদেষ্টা, বিশেষ করে স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া ব্যাপক ‘দুর্নীতি ও লুটপাটে’ জড়িয়ে পড়েছে। হাসিনার আমলে পনের বছরে পিয়ন কামিয়েছেন ৪০০, আর এখন নয় মাসে কামিয়েছেন সাড়ে ৩০০। এই হলো এদের দুর্নীতির মাত্রা।
ইশরাক হোসেন বলেন, স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া সরাসরি ফোন করে নগর ভবনের ঊর্ধ্বতন কর্মকর্তাকে নির্দেশ দিয়েছিলেন-বর্জ্য ব্যবস্থাপনায় যেসব গাড়ি ব্যবহার করা হয়, সেগুলোতে যাতে জালানি বন্ধ করে দেয়া হয়। তার উদ্দেশ্য ছিল যদি বর্জ্য ব্যবস্থাপনা বা কার্যক্রম বন্ধ করা যায় বা স্থবির করা যায়, তাহলে সেই দায়টা পরদিন আমাদের ওপর চাপাবেন।
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।