অভিযানের পর সারাদেশে ছড়িয়ে পড়েছে শত শত চীন-তাইওয়ানের নাগরিক
, ২৫ রবীউল আউওয়াল শরীফ, ১৪৪৮ হিজরী সন, ১০ রবি, ১৩৯৪ শামসী সন , ০৮ সেপ্টেম্বর, ২০২৬ খ্রি:, ২৪ ভাদ্র, ১৪৩৩ ফসলী সন, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) তাজা খবর
অনলাইন প্রতারণার অভিযোগে কক্সবাজারের বিভিন্ন হোটেল থেকে ৫ চীনা নাগরিক ও এক তাইওয়ানের নাগরিককে গ্রেপ্তারের পর একই চক্রের সঙ্গে সম্পৃক্ত সন্দেহভাজন ২৫০-৩০০ চীন ও তাইওয়ানের প্রতারক নাগরিক সারাদেশে ছড়িয়ে পড়েছে।
পুলিশ জানিয়েছে, অভিযানের পর তারা মেরিন ড্রাইভের আগের অবস্থান ছেড়ে কক্সবাজার শহরের বিভিন্ন হোটেলসহ দেশের বিভিন্ন এলাকায় আত্মগোপনে রয়েছে। তাদের মধ্যে ৭-৮ জন বাংলাদেশ ছেড়ে চলে গেছে বলেও তথ্য পেয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।
কক্সবাজারের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম ও অপারেশন) আহিদুর রহমান বলেন, আমরা জেনেছি ৭/৮ জন চলে গেছে। বাকিরা আমাদের দেশেই আত্মগোপনে আছে। বিভিন্ন জায়গায় তথ্য দেওয়া আছে। বাকিরা যেতে পারবে না। দায়ের করা মামলাটি তদন্ত করছে পুলিশ।
মেরিন ড্রাইভের হিমছড়ি ও ইনানী এলাকার কয়েকটি হোটেল-রিসোর্ট ভাড়া নিয়ে ওই বিদেশি নাগরিকেরা দীর্ঘদিন ধরে অবস্থান করছিলো।
রামু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এ কে ফজলুল হক বলেন, অভিযানের পর ওই চক্রের কথিত সদস্যরা বিভিন্ন স্থানে ছড়িয়ে পড়েছে। তাদের কেউ কক্সবাজারের বিভিন্ন হোটেলে অবস্থান করতে পারে। মামলার খবর প্রকাশ্যে আসার পর তাদের কেউ দেশের বিভিন্ন এলাকায় চলে গিয়ে থাকতে পারে।
পুলিশের দাবি, এসব স্থানে তারা কথিত অনলাইন প্রতারণামূলক কর্মকা- পরিচালনা করছিলো। গত ২৫ আগস্ট হিমছড়ির মেরিনা বিচ ভিলা রিসোর্টে অভিযান চালানোর পর তাদের একটি বড় অংশ সেখান থেকে সরে যায়।
পুলিশের দেওয়া তথ্যমতে, মেরিন ড্রাইভের আগের অবস্থান ছেড়ে কয়েকজন কক্সবাজার শহরের বিভিন্ন হোটেলে গিয়ে উঠেছিলো। তবে তাদের সবাই এখনো কক্সবাজারে আছেন কি-না তা নিশ্চিত হওয়া যায়নি। তাদের অবস্থান শনাক্তে পুলিশের কার্যক্রম অব্যাহত রয়েছে।
উল্লেখ্য, বৃহস্পতিবার (০৩ সেপ্টেম্বর) রাতে গোপন তথ্যের ভিত্তিতে কলাতলী এলাকার হোটেল ফ্যালকন ও হোটেল সি-প্যালেসে অভিযান চালিয়ে ৫ চীনা ও এক তাইওয়ানের নাগরিককে গ্রেপ্তার করে পুলিশ। তাদের কাছ থেকে ৬টি মুঠোফোন, ৫টি পাসপোর্ট ও ৩টি পরিচয়পত্র জব্দ করা হয়।
গ্রেপ্তারকৃত ৬ জনের পাশাপাশি অজ্ঞাতপরিচয় আরও ২৫০ থেকে ৩০০ চীন ও তাইওয়ানের নাগরিককে আসামি করা হয়েছে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
মেঘনায় গোসলে নেমে নিখোঁজ ৩ স্কুলছাত্রের লাশ উদ্ধার
২১ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ন্যাম ভবন থেকে জামাত এমপি গাজী নজরুলের কথিত স্ত্রীর মরদেহ উদ্ধার!
২১ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
বিধবা স্ত্রী বা বিপত্নীক স্বামী আবার বিয়ে না করার শর্তে আজীবন পেনশন পাবেন
২১ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ফাতেহা-ই-ইয়াজদহম ছুটির তালিকা সংশোধন
২১ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ইলিয়াস মোল্লাসহ ৫০ জনের বিরুদ্ধে মামলা
২১ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
পেনশনভোগীদের সার্ভার অদৃশ্য মাফিয়ার নিয়ন্ত্রণে
২১ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
মাদকের টাকার জন্য শিশুকে বিক্রির চেষ্টা -৯৯৯-এ ফোন পেয়ে উদ্ধার
২১ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
অপ্রাপ্তবয়স্কদের হ্যান্ডসেট ও সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে নীতিমালা জরুরি
২১ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
অর্থনৈতিক প্রশাসনে বহাল পুরনো বলয়
২১ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
বেতন বাড়ল সরকারি চাকরিজীবীদের, বেসরকারি খাতে চ্যালেঞ্জ!
২১ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্র যাচ্ছেন আজ -জাতিসংঘে ভাষণ ২৪ সেপ্টেম্বর
২১ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
যুক্তরাষ্ট্র ও মিত্রদের বড় ধরনের নতুন হামলার প্রস্তুতি, কঠোর হুঁশিয়ারি ইরানের
২১ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার)