অভিভাবকদের প্রতি আহ্বান! পড়ালেখা ও পরীক্ষার অজুহাতে সন্তানদেরকে রোযা পালনে বাধা দিবেন না
, ২৫ ফেব্রুয়ারী, ২০২৫ ১২:০০:০০ এএম ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) আপনাদের মতামত
পবিত্র রমাদ্বান শরীফ মাসে রোযা রাখা প্রত্যেক প্রাপ্ত বয়ষ্ক মুমিন মুসলমান ছেলে মেয়ে সবার জন্যই ফরযে আইন। আর বলার অপেক্ষাই রাখে না যে, পবিত্র দ্বীন ইসলামে নির্দেশিত প্রতিটি আমল আখলাক ছোট বেলা হতে শিক্ষা দিতে হয় কিংবা প্র্যাকটিস করাতে হয়। এটা প্রত্যেক মুসলিম অভিভাবকদের জন্য ফরজ। কিন্তু বর্তমানে মানুষ দুনিয়াদারীতে এতটাই মগ্ন হয়ে গেছে যে, সামান্য দুনিয়াবী পড়ালেখার অজুহাতে, পরীক্ষার অজুহাতে, শারীরিক দুর্বলতার অজুহাতে অতি দয়া মায়া দেখিয়ে মুসলমান নামধারী পিতা-মাতারা তাদের সন্তানদেরকে ফরয রোযা রাখা হতে বিরত রাখার অপচেষ্টা করে। নাঊযুবিল্লাহ!
অথচ এর মাধ্যমে ভবিষ্যৎ মুসলিম প্রজন্মকে যেমন পবিত্র দ্বীন ইসলাম উনার বিধিবিধান পালন করা হতে তাদের মন-মনন, অনুভূতিকে হালকা করে দেয়া হচ্ছে, অপরদিকে সন্তানদের ফরয তরকের মারাত্মক কবীরা গুনাহের দায় পিতা-মাতা অভিভাবক তাদের উপরই বর্তাচ্ছে।
এখানে একটি বিষয় লক্ষনীয়, সন্তান যে ফরয তরকের গুনাহ কামাচ্ছে সেটাতেও তার একটু কমতি হবে না। অতএব, পিতা-মাতা যদি সন্তানকে সত্যিকার অর্থে ভালোবেসে থাকে তবে কক্ষনোই তাদেরকে কঠোর শাস্তিযোগ্য অপরাধের গুনাহতে লিপ্ত হতে দিতে পারে না। অতীতে এমন মারাত্মক ভুল করলেও এখন থেকে যাতে আর তা না হয় সে বিষয়ে প্রত্যেক মুসলমান পিতা-মাতা অভিভাবককে তওবার সাথে রুজু থাকতে হবে।
-মুহম্মদ জামিলুর রহমান।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
বাংলাদেশের ৫০ লক্ষ পদাতিক বাহিনীর জন্য ৩য় প্রজন্মের এটিজিএম রোডম্যাপ (পর্ব ৮)
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
১০০০ নতুন সেনাক্যাম্প স্থাপনের কৌশলগত অপরিহার্যতা (২)
২১ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছির আলাইহিস সালাম উনার নির্দেশনা মুবারক পালনেই সফলতা। ঢাকামুখী জনস্রোত বন্ধ এবং ঢাকা শহরের প্রশাসনিক ও প্রাতিষ্ঠানিক বিকেন্দ্রীকরণ ব্যতীত অন্য কোন পদ্ধতিতে কখনোই যানজট নিরসনের স্থায়ী সমাধান হবে না (১২)
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
একবিংশ শতাব্দীর কৌশলগত প্রতিরক্ষা রূপরেখা (২)
১৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
একবিংশ শতাব্দীর কৌশলগত প্রতিরক্ষা রূপরেখা (১)
১৭ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
জান্নাতের টিকিট বিক্রিকারী জামাতীরা কী মনে করে? বেহেশতে- যাওয়ার প্রস্তুতি হিসেবেই দুনিয়াতেই হারাম মদের সাথে সম্পৃক্ত থাকা উচিত! নাউযুবিল্লাহ। বিএনপির ভাষায় জামাত মুনাফেক। জাহান্নামের নি¤œস্তরের বাসিন্দা মুনাফিকরা- ভোটের বিনিময়ে জান্নাতের টিকিট বিক্রি করে তারা যে সত্যিই বড় মুনাফেক, তাই প্রমাণ করছে। মাতালদের পক্ষেই সম্ভব ভোটের বিনিময়ে জান্নাতের টিকিট বেচা।
১৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
সার্বভৌমত্বের বিনিময়ে কী পাচ্ছি আমরা? - আকসা ও জিসোমিয়া চুক্তি প্রত্যাখ্যান করুন
১৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
চট্টগ্রাম বন্দর বিদেশীদের ইজারা দিলে বাংলাদেশ যে সমস্ত গুরুতর হুমকিতে পড়বে
১১ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
উত্তরাঞ্চলে এক ভয়ংকর চক্রান্ত ও আলেম সমাজের নীরবতা
১০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
পুরোনো স্মার্টফোন বিক্রির আগে যে কাজ না করলে বিপদ
১০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
পেগাসাসের জাল বিস্তার বাংলাদেশেও। সবাই সাবধান।
০৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
৫০ লক্ষের বাহিনী ও ভবিষ্যতের সাইবার যুদ্ধক্ষেত্রের মহাপ্রস্তুতি (পর্ব-৩)
০৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার)












