অবরোধ সফলে শাহবাগে ছাত্রদলের বিক্ষোভ মিছিল
সরকারের পদত্যাগ ও নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের একদফা ও অবৈধ নির্বাচনী তফসিল বাতিলের দাবিতে দশম দফায় ডাকা ৪৮ ঘণ্টার অবরোধের দ্বিতীয় দিনে রাজধানীতে বিক্ষোভ মিছিল করেছে জাতীয়তাবাদী ছাত্রদলের নেতাকর্মীরা।
গতকাল ইয়াওমুল খামীস (বৃহস্পতিবার) সকালে রাজধানীর শাহবাগ মোড় থেকে রূপসী বাংলা হোটেল পাড়ি দিয়ে পরীবাগ পর্যন্ত বিক্ষোভ মিছিলে নেতৃত্ব দেন ছাত্রদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক রাকিবুল ইসলাম রাকিব।
মিছিলের শেষপর্যায়ে শাহবাগ মোড়ে অবস্থানরত র্যাবের সশস্ত্র সদস্যরা মিছিলের পেছন থেকে ধাওয়া দিলে অবরোধকারীরা দ্রুত মিছিল শেষ করেন।
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।