অবরোধ দিলে দিক, তারা ক্লান্ত হয়ে গেছে -ওবায়দুল কাদের
বিএনপির অবরোধ কর্মসূচি নিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, অবরোধ দিলে দিক। তারা (বিএনপি) ক্লান্ত (টায়ার্ড) হয়ে গেছে।
গতকাল জুমুয়াবার জেল হত্যা দিবস উপলক্ষে ধানমন্ডিতে তিনি এ কথা বলেন।
বিএনপির অবরোধ কর্মসূচি নিয়ে ওবায়দুল কাদের বলেন, তারা (বিএনপির নেতা) হয় জেলে, না হয় পালিয়ে থাকবে। বিএনপির ভাড়া করা কিছু লোক আছে। ট্রেনিংপ্রাপ্ত কিছু দুষ্কৃতকারী আছে। বাস পোড়াবে, ভাঙচুর করে। এ জন্য আবার অবরোধ ডেকেছে।
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, জাতির প্রধান দুশমন বিএনপি। বাংলাদেশের গণতন্ত্র, মুক্তিযুদ্ধ ও স্বাধীনতাকে নিরাপদ রাখতে সাম্প্রদায়িক অপশক্তিকে প্রতিহত ও পরাজিত করতে হবে। আবারও বাস ভাঙচুর, পোড়ানোর জন্য অবরোধ দিয়েছে বিএনপি।
ওবায়দুল কাদের বলেন, গত ২৮ অক্টোবর ২৪ জন সাংবাদিক নৃশংস হামলার শিকার হয়েছেন, পুলিশের এক সদস্যকে কীভাবে হত্যা করেছে, হাসপাতালে হামলা চালিয়েছে, প্রধান বিচারকর বাসভবনে হামলা করেছে, পার্কিং করা গাড়িতে ঘুমন্ত হেলপারসহ কীভাবে পুড়িয়েছে- এসব অপকর্মে যারা নেতৃত্ব দিয়েছে, তাদের গ্রেপ্তার করা কি দমনমূলক? যারা এসব করেছে, তারা এর দায় এড়াতে পারবে? বিচার হবে না? অপরাধ করলে অপরাধীদের বিচার হতেই হবে।
সাংবাদিকদের ওবায়দুল কাদের বলেন, বিএনপি আবারও প্রমাণ করেছে তারা সন্ত্রাসী দল। ঢাকায় তারা যে রক্তপাত, তা-ব ঘটিয়েছে, এটা তারই প্রমাণ। এরপর এই সন্ত্রাসী দলের সঙ্গে সংলাপের প্রশ্নই আসে না। নির্বাচন কমিশন স্বাধীন সংস্থা, তারা সংলাপ করলে এটা তাদের বিষয়।
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।