অবরোধের সমর্থনে রাজধানীতে এলডিপির বিক্ষোভ মিছিল
অবরোধের সমর্থনে রাজধানীতে বিক্ষোভ মিছিল করেছে লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) নেতাকর্মীরা।
গতকাল ইয়াওমুল আহাদ (রোববার) রাজধানীর পুরানা পল্টন মোড় থেকে মিছিলটি শুরু হয়ে নাইটিঙ্গেল মোড় ঘুরে আবার পুরানা পল্টন মোড়ে গিয়ে শেষ হয়।
এলডিপির প্রেসিডিয়াম সদস্য ড. নেয়ামূল বশিরের নেতৃত্বে মিছিল বের হয়।
মিছিলের আগে আয়োজিত এক সংক্ষিপ্ত সমাবেশে এলডিপির প্রেসিডিয়াম সদস্য ড. নেয়ামূল বশির বলেন, ‘আমরা যারা সরকারের বিরুদ্ধে জনগণের অধিকারের দাবিতে রাজপথে আন্দোলন করছি তারা সবাই যদি ঐক্যবদ্ধ হয়ে রাজপথে নামি, তাহলে এই সরকার আর টিকবে না। গণতন্ত্রের জয় হবেই হবে। পরিস্থিতি বলে দিচ্ছে এই সরকার থাকবে না। আমরা একটু ধাক্কা দিলেই পড়ে যাবে। সেজন্য সবাইকে আন্দোলন চালিয়ে যেতে হবে’।
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।