অপহৃত ৭৮ বাংলাদেশি জেলেকে ফেরত পাঠানো হবে: উড়িষ্যা পুলিশ
ভারতীয় কোস্ট গার্ড কর্তৃক অপহরণের শিকার হওয়া ২টি ট্রলারসহ ৭৮ বাংলাদেশি জেলেকে ফেরত পাঠানো হবে বলে জানিয়েছে উড়িষ্যা রাজ্যের পুলিশ। গতকাল ইয়াওমুল খামীস (বৃহস্পতিবার) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ভারতীয় বার্তাসংস্থা এএনআই।
প্রতিবেদনে বলা হয়েছে, ভারতীয় কোস্ট গার্ডের হাতে ৭৮ জন বাংলাদেশি জেলের অপহরণ হওয়ার দু’দিন পর ওড়িশা পুলিশ নিশ্চিত করেছে- তাদের তাদের নিজ দেশে ফেরত পাঠানোর প্রক্রিয়া চলছে।
আটকের পর গত মঙ্গলবার বাংলাদেশি জেলেদের উড়িষ্যার প্যারাদ্বীপ বন্দরে নিয়ে সেখানকার পুলিশের হাতে তুলে দেওয়া হয়। উড়িষ্যা পুলিশের ক্রাইম ব্রাঞ্চ ও সেন্ট্রাল ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটি ফোর্সের (সিআইএসএফ) তদন্তের পর নিশ্চিত করে, তারা সাধারণ মৎস্যজীবী।
প্যারাদ্বীপ পুলিশের ডেপুটি সুপারিন্টেনডেন্ট সন্তোষ জেনা জানায়, জেলেদের আইএমবিএলের কাছে বাংলাদেশ কোস্টগার্ডের কাছে হস্তান্তর করা হবে।
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।