ভারতীয় আগ্রাসনের প্রতিবাদে রংপুরে বিক্ষোভ
ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে রংপুরে বিক্ষোভ মিছিল, সমাবেশ ও সংবাদ সম্মেলন করেছে অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনীর সদস্যরা। গতকাল ইয়াওমুল খামীস (বৃহস্পতিবার) টাউন হল প্রাঙ্গনে সংবাদ সম্মেলনে অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনীর সদস্য সার্জেন্ট ইশরাক জামিল জানান, ‘অন্তবর্তীকালীন সরকার সংস্কার কাজের মাধ্যমে দেশে স্থিতিশীলতা আনার চেষ্টা করে যাচ্ছেন। ঠিক সেই সময় দেশ বিরোধী কিছু দেশি-বিদেশি শক্তি ষড়যন্ত্র করছে। ভারতীয় গণমাধ্যমে বাংলাদেশ ও দেশের সংখ্যালঘুদের সম্পর্কে নানা গুজব চালানো হচ্ছে। সরকারপ্রধান জাতিকে ঐক্যবদ্ধ হওয়ার ডাক দিয়েছেন। আমরা সেই ডাকে সাড়া দিয়ে মাঠে নেমেছি। ভারতীয় গণমাধ্যম, ভারতের রাজনীতিবীদসহ সকল ষড়যন্ত্রকারী ব্যক্তিদের বিরুদ্ধে অবসরপ্রাপ্তসশস্ত্র বাহিনীর সদস্যরা ঐক্যবদ্ধ হয়ে মোকাবেলা করবে।
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।