অপসংস্কৃতি থার্টিফার্স্ট নাইটে আতশবাজি ও ফানুস নিষিদ্ধের দাবি
, ২২ জুমাদাল ঊখরা শরীফ, ১৪৪৭ হিজরী সন, ১৫ সাবি’, ১৩৯৩ শামসী সন , ১৪ ডিসেম্বর, ২০২৫ খ্রি:, ২৯ অগ্রহায়ণ, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুল আহাদ (রোববার) তাজা খবর
ভিনদেশী অপসংস্কৃতি থার্টিফার্স্ট নাইটে আতশবাজি ও ফানুস নিষিদ্ধের দাবী জানিয়েছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের(চবি) শিক্ষার্থীদের সংগঠন বিআরএফ ইয়ুথ ক্লাব।
গতকাল ইয়াওমুস সাবত (শনিবার) চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের জিরো পয়েন্টে থার্টিফার্স্ট নাইটে আতশবাজি ও ফানুস নিষিদ্ধের দাবিতে বিআরএফ ইয়ুথ ক্লাবের ব্যানারে মানববন্ধন করেছে শিক্ষার্থীরা।
মানববন্ধনে বিআরএফ ইয়ুথ ক্লাবের কেন্দ্রীয় সভাপতি সৈয়ব আহমেদ সিয়াম বলেন, ইংরেজি নববর্ষ উদযাপন উপলক্ষে থার্টিফার্স্ট নাইটে আতশবাজি ও ফানুসের ব্যবহার লক্ষ করা যায়। এসব আতশবাজি একই সাথে শব্দ ও বায়ুকে দূষিত করে। ইতিপূর্বে এক থার্টিফার্স্ট নাইটে আতশবাজির শব্দে হৃদরোগে ভুগতে থাকা এক শিশুর মৃত্যু হয়। আতশবাজির প্রভাবে প্রতি বছর শত শত পাখি মারা যায়। আমাদের সাময়িক আনন্দের জন্য পাখিদের জীবন তছনছ করাটা কতটুকু যুক্তিযুক্ত? আমরা বিআরএফ ইয়ুথ ক্লাব ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের পক্ষ থেকে থার্টিফার্স্ট নাইটে আতশবাজি ও ফানুস নিষিদ্ধের দাবি জানাচ্ছি।
বিআরএফ ইয়ুথ ক্লাব, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখার সহ-সভাপতি সামিউর রহমান বলেন, আতশবাজি ও ফানুসের কারণে বাতাসে ভারী ধাতু; ক্যাডমিয়াম, সিসা, সালফার ও অন্যান্য বিষাক্ত রাসায়নিক পদার্থের ক্ষুদ্র কণা অপরিমিত পরিমাণে মিশে। এটি ফুসফুস ও শ্বাসতন্ত্রের জন্য ক্ষতিকর ও ক্যান্সারের ঝুঁকি বাড়ায়।
মানববন্ধনে শহীদ ফরহাদ হোসেন হল সংসদের স্বাস্থ্য বিষয়ক সম্পাদক তৌফিকুল ইসলাম বলেন, আতশবাজির উচ্চ শব্দ হৃদরোগে আক্রান্তদের ক্ষতি এমনকি মৃত্যুর কারণও হতে পারে। আতশবাজি হাজারো পাখির মৃত্যুর কারণ। এ ধরনের বর্বর আনন্দ আমরা বন্ধের দাবী জানাই।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
ঋণখেলাপিদের দেউলিয়া হওয়ার হিড়িক, মামলা ১৯৭
২৫ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
ফিলিস্তিনিদের কৃষি জমিতে লুটপাট চালাচ্ছে ইসরায়েলিরা
২৫ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে প্রকল্পে অর্থায়নে আগ্রহী চীনা ব্যাংক
২৫ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
৭১-এর পরাজিত শক্তিরা এখন ভারতের সাথে হাত মিলিয়েছে -স্বাস্থ্যমন্ত্রী
২৫ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
৪ ডিজিটাল ব্যাংকের অনুমোদন
২৫ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
ককটেল ফোটালেই মিলছে টাকা, নির্দেশ আসছে ভারতীয় নম্বরে -ডিবি
২৫ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
গ্রাহকের কোটি কোটি টাকা নিয়ে উধাও অগ্রণী ব্যাংকের কর্মকর্তা
২৫ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে পাকিস্তানের প্রধানমন্ত্রীর বৈঠক অনুষ্ঠিত
২৫ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
মালয়েশিয়া গমনেচ্ছু কর্মী ও রিক্রুটিং এজেন্টদের জন্য জরুরি সতর্কবার্তা
২৫ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
শাহজালাল বিমানবন্দরে ৩৬ ভরি স্বর্ণালংকারসহ আটক ৩
২৫ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
প্রবাসী বাংলাদেশিদের জরুরি নির্দেশনা দিলো মন্ত্রণালয়
২৫ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
ধানক্ষেত থেকে বিচারকের আসনে আনারুল
২৫ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার)