‘অপরাধ বৃদ্ধি নিয়ে টিআইবির প্রতিবেদনের সঙ্গে পুলিশের হিসাবের মিল নেই’
রাজধানীর অপরাধ বৃদ্ধি নিয়ে টিআইবির প্রতিবেদনের সঙ্গে পুলিশের হিসাব মিলছে না বলে জানিয়েছেন ডিএমপি কমিশনার মোসলেহ উদ্দিন আহমদ। দায়িত্ব গ্রহণের পর দুমাসের পর্যবেক্ষণে আইনশৃঙ্খলা পরিস্থিতি ভালো দেখছেন বলেও জানান তিনি।
গতকাল ইয়াওমুল খামীস (বৃহস্পতিবার) শাহবাগ থানা পরিদর্শন শেষে সাংবাদিকদের এসব বলেন ডিএমপি কমিশনার।
মোসলেহ উদ্দিন আহমদ জানান, নগরের অপরাধপ্রবণ এলাকায় বাড়ানো হয়েছে পুলিশের সংখ্যা। পোশাক ছাড়াও সাদা পোশাকে পুলিশও দায়িত্ব পালন করছেন ২৪ ঘণ্টা। এতে কমেছে চুরি-ছিনতাইয়ের মতো ঘটনা। এদিকে পুলিশ সদস্যদের মানসিক স্বাস্থ্য উন্নতি ও চাপ কমাতে ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছেন তিনি।
পুলিশের আত্মহত্যা নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ব্যক্তিগত কোনও কারণেও কেউ মানসিক চাপে থাকলে উর্ধ্বতন কর্তৃপক্ষের মাধ্যমে সাহায্য নিতে আহ্বান জানান তিনি।
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।