অপরাধী ট্রাম্প ইরানের সামরিক শক্তির ভয়ে শান্তির কথা বলছে -আনসারুল্লাহ
, ২০ ছফর শরীফ, ১৪৪৮ হিজরী সন, ০৫ ছালিছ, ১৩৯৪ শামসী সন , ০৪ আগস্ট, ২০২৬ খ্রি:, ২০ শ্রাবণ, ১৪৩৩ ফসলী সন, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) বিদেশের খবর
আল ইহসান ডেস্ক:
ইয়েমেনের আনসারুল্লাহ আন্দোলনের রাজনৈতিক ব্যুরোর এক জ্যেষ্ঠ সদস্য বলেছেন, মার্কিন সন্ত্রাসী ইরানের সামরিক শক্তির ভয়ে আবারও পিছু হটতে বাধ্য হয়েছে।
তাসনিমের বরাতে বলা হয়েছে, ইয়েমেনের আনসারুল্লাহ আন্দোলনের রাজনৈতিক ব্যুরোর জ্যেষ্ঠ সদস্য হিজাম আল-আসাদ ইরানের বিরুদ্ধে আমেরিকার অপরাধী ও সন্ত্রাসী ড্রাম্পের ফাঁপা হুমকি এবং বারবার পিছু হটার ঘটনাকে উপহাস করেছেন।
হিজাম আল-আসাদ সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ (সাবেক টুইটার) এক পোস্টে লেখেন-
“অপরাধী ড্রাম্পকে তথাকথিত ‘শান্তির’ পথে যেতে বাধ্য করেছে একটি বাস্তবতা সম্পর্কে তার উপলব্ধি। তা হলো, মার্কিন সামরিক পরিস্থিতি নাজুক হয়ে পড়েছে, তাদের ঘাঁটিগুলো ধ্বংস হয়েছে এবং বিমান প্রতিরক্ষা সক্ষমতা বহুলাংশে কমে গেছে। এর মধ্যেও ইরানের হাতে এখনও ইসরায়েলি শাসকগোষ্ঠী, মার্কিন সম্পদ ও স্বার্থ এবং অঞ্চলটির জ্বালানি অবকাঠামো ও সম্পদের ওপর উল্লেখযোগ্য ক্ষতি করার মতো প্রবল সক্ষমতা রয়েছে।”
তিনি আরও জোর দিয়ে বলেন, “যখন সংঘাতের মূল্য বেড়ে যায়, তখন হুমকির ভাষা শান্তির ভাষায় রূপান্তরিত হয়।”
এ সম্পর্কিত আরো সংবাদ
-
সৌদি আরবের বিমানবন্দরে হামলার দাবি হুথিদের
১০ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
সৌদি আরবে সেনা পাঠাবে না তুরস্ক : হাকান ফিদান
১০ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
লেবাননে হিজবুল্লাহকে ২০০ মিলিয়ন ডলার দিলো ইরান
১০ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
সিরিয়ায় নৃসংশতা চালানো সাবেক জেনারেলকে অর্থ ও সুরক্ষা দিচ্ছে যুক্তরাষ্ট্র-লেবানন
১০ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
উন্নত দেশ হওয়ার স্বপ্ন দেখা ভারত ‘বৃদ্ধ মানুষের’ দেশ হতে যাচ্ছে
১০ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
জোড়া বিষাক্ত ইনজেকশনেও কার্যকর হয়নি মৃত্যুদন্ড, বিপাকে মার্কিন আইন-বিচার ব্যবস্থা
০৯ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
বাংলাদেশে গাড়ি তৈরির কারখানা স্থাপন করবে টয়োটা
০৯ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
রাশিয়ায় কাজের খোঁজে গিয়ে যুদ্ধের ফাঁদে বাংলাদেশিরা
০৯ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
ভানুয়াতুতে ৭.২ মাত্রার ভূমিকম্প, ১৪ জনের মৃত্যু
০৯ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
ইসরাইলের অর্থনীতিতে চরম বিপর্যয়
০৮ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
হামাসের বীরত্ব:
০৮ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
বারমুডায় এয়ার অ্যাম্বুলেন্স নিখোঁজ, চলছে অভিযান
০৮ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার)