অন্তর্র্বতী সরকার যত দিন থাকা দরকার, তত দিন থাকবে -আইন উপদেষ্টা
অন্তর্র্বতী সরকার যত দিন থাকা দরকার, তত দিন থাকবে বলে জানিয়েছেন সরকারের আইন উপদেষ্টা অধ্যাপক ড. আসিফ নজরুল। তিনি বলেন, মানুষের সংস্কারের আকাঙ্খা ও নতুন নির্বাচনের আকাঙ্খার মধ্যে সমন্বয় করে এই সরকার যত দিন থাকা দরকার, তত দিন থাকবে। বেশিও না, কমও না।
গতকাল ইয়াওমুস সাবত (শনিবার) সচিবালয়ে সরকারের মেয়াদ নিয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। আইন উপদেষ্টা হিসেবে দায়িত্ব নেওয়ার পর প্রথম সচিবালয়ে আসেন তিনি।
মেয়াদের বিষয়ে কোনো কথা হয়নি উল্লেখ করি তিনি আরও বলেন, মেয়াদের বিষয়ে এখনো কোনো কথা হয়নি। এ ব্যাপারে দুটি বিষয় অন্তর্র্বতী সরকারের মাথায় থাকবে। একটি হলো রাজনৈতিক দলগুলোর প্রত্যাশা থাকবে যত তাড়াতাড়ি নির্বাচন দেওয়া যায়। আবার এ দেশের মানুষের যে সংস্কার- আকাঙ্খা, সেখান থেকে প্রত্যাশা থাকবে, এই সরকার যেন কিছু জরুরি সংস্কার করে যায়।
ড. আসিফ নজরুল বলেন, অতীতে পুলিশ, বিচার বিভাগ, দুর্নীতি দমন কমিশনসহ (দুদক) বিভিন্ন রাষ্ট্রীয় প্রতিষ্ঠানকে এমনকি পাবলিক বিশ্ববিদ্যালয়কে জনগণকে নির্যাতনের অস্ত্র হিসেবে ব্যবহারের চেষ্টা করা হয়েছে। এসব প্রতিষ্ঠানে কিছু ভালো মানুষ পাওয়া গেছে। কিন্তু পুরো ব্যবস্থাকে এমনভাবে দাঁড় করিয়েছিল যে ভিন্নমত পোষণকারী ও মৌলিক অধিকার চর্চাকারী মানুষের জন্য এসব প্রতিষ্ঠান আতঙ্কে পরিণত হয়েছিল।’ এগুলো সংস্কারের আকাঙ্খা মানুষের আছে বলে উল্লেখ করেন তিনি।
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।