অন্তর্র্বতী সরকার নিয়ে বিতর্ক থাকতে পারে না -হাইকোর্ট
নিজস্ব প্রতিবেদক:
সংবিধানের ১০৬ অনুচ্ছেদ অনুযায়ী সুপ্রিম কোর্টের মতামত নিয়ে অন্তর্র্বতী সরকারের শপথ চ্যালেঞ্জ করে দায়ের করা রিট খারিজ করে আদেশ দিয়েছে হাইকোর্ট।
এ-সংক্রান্ত বিষয়ে দায়ের করা রিটের প্রাথমিক শুনানি নিয়ে গতকাল ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) হাইকোর্ট বেঞ্চ এ রিট খারিজ করে দেয়।
পর্যবেক্ষণে আদালত বলেছে, বাংলাদেশের জনগণ অন্তর্র্বতী সরকারকে বৈধ বলে মেনে নিয়েছে, কাজেই এ নিয়ে বিতর্ক থাকতে পারে না। এছাড়া আন্তর্জাতিক মহলও অন্তর্র্বতী সরকারকে মেনে নিয়েছে, সুতরাং এ নিয়ে প্রশ্ন তোলার সুযোগ নেই।
তবে রিটকারী আইনজীবী মহসীন রশিদ এ আদেশের বিরুদ্ধে উচ্চ আদালতে যাবেন বলে জানিয়েছেন।
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।