‘অন্তর্র্বতী সরকারের ৫ বছর থাকার বিষয়ে এনসিপির সংশ্লিষ্টতা নেই’
অন্তর্র্বতী সরকার পাঁচ বছর থাকবে না কত বছর থাকবে এটা তাদের বিষয়, এর সঙ্গে এনসিপির কোনো সংশ্লিষ্টতা নেই- বলে মন্তব্য করছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্য সচিব আখতার হোসেন।
গতকাল ইয়াওমুস সাবত (শনিবার) বাংলামোটরে এনসিপির অস্থায়ী কার্যালয়ে সমসাময়িক পরিস্থিতি নিয়ে সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
আখতার হোসেন বলেন, আমরা চাই, সরকার যৌক্তিক সময়ে গণহত্যার বিচার, সংস্কার ও নির্বাচন দিয়ে বিদায় নেবে। এ ক্ষেত্রে তাদের সদিচ্ছা প্রয়োজন।
তিনি বলেন, মানবিক করিডরসহ সব বিষয়ে সব রাজনৈতিক দল ও জনগণের মতামত নিতে হবে। আমরা মনে হয় করিডর নয়, ত্রান আদান-প্রদান করতে পারে। সেটাও আলোচনা করে করতে হবে।
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।