‘অন্তর্র্বতী সরকারের ব্যর্থতার দায় নিতে হচ্ছে এনসিপিকে’
নিজস্ব প্রতিবেদক:
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত বলেছে, বিএনপিসহ অন্য দলের অংশ থাকা সত্তে¦ও অন্তর্র্বতী সরকারের সব ব্যর্থতা ও সীমাবদ্ধতার দায় নিতে হচ্ছে তার দলকে। তার অভিযোগ, ব্যবসায়ীদের কাছে রাজনীতি এখন 'বন্দি' হয়ে গেছে।
গতকাল ইয়াওমুস সাবত (শনিবার) রাজধানীর কাকরাইলে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে ‘তারুণ্যের রাষ্ট্রচিন্তা’র তৃতীয় সংলাপে সে এসব কথা বলে।
হাসনাত বলেছে, মানুষ এনসিপির কাছে নতুনত্ব প্রত্যাশা করছে। তার দাবি, মিডিয়া ও সেনাবাহিনীর একটি অংশ বাংলাদেশের বিরুদ্ধে কাজ করছে, তাদের বিরুদ্ধে আমরা লড়াই করছি, অনেকটা একাই। আমরা মিডিয়ার চোখে চোখ রেখে কথা বলছি। সত্যকে সত্য ও মিথ্যাকে মিথ্যা বলছি।
ব্যবসায়ীদের হাতে রাজনীতি 'বন্দি' হওয়ার প্রসঙ্গ টেনে হাসনাত বলেছে, রাজনীতি রাজনীতিবিদদের হাতে থাকতে হবে।
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।