অন্তর্র্বতী সরকারের আমলে বিমানবন্দরের ৩য় টার্মিনাল চালু হচ্ছে না
নিজস্ব সংবাদদাতা:
অন্তর্র্বতী সরকারের আমলে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল চালু করা সম্ভব হচ্ছে না বলে জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের উপদেষ্টা শেখ বশিরউদ্দীন।
গতকাল ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) সচিবালয়ে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সভাকক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
বেসামরিক বিমান চলাচল (সংশোধন) অধ্যাদেশ, ২০২৫ এবং বাংলাদেশ ট্রাভেল এজেন্সি (নিবন্ধন ও নিয়ন্ত্রণ) সংশোধন অধ্যাদেশ, ২০২৫ জারি উপলক্ষে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
সংবাদ সম্মেলনে এক সাংবাদিকের ‘আপনার সরকারের আমলে কি তৃতীয় টার্মিনাল চালু করা সম্ভব হবে’ প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন, না, পারব না।
তিনি বলেন, তৃতীয় টার্মিনাল চালুর জন্য আমাদের প্রাণান্ত চেষ্টা ছিল। আমি নিজে ব্যক্তিগতভাবে জাপানি ভাইস মিনিস্টারের সঙ্গে বৈঠক করেছি। আমরা দর-কষাকষি করেছি। সর্বোচ্চ চেষ্টা করেছি, কিন্তু আমাদের প্রচেষ্টা সম্ভবত সফল হয়নি।
উপদেষ্টা আরও বলেন, টার্মিনাল চালুর জন্য যে পদ্ধতিগত প্রয়োজনগুলো রয়েছে এবং পরবর্তী কর্মকা-ের জন্য যেসব প্রক্রিয়া সম্পন্ন করা দরকার, সেগুলো সচল করার কাজে আমরা বর্তমানে নিয়োজিত আছি। পরবর্তী সরকার এই বিষয়ে সিদ্ধান্ত নেবে।
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।