অন্তর্বর্তীকালীন সরকারকে অন্তর্ভুক্তিমূলক করার আহ্বান জাতিসংঘ মহাসচিবের
নিজস্ব প্রতিবেদক:
বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারকে অন্তর্ভুক্তিমূলক করার জন্য সর্বাত্মক প্রচেষ্টা চালিয়ে যাওয়ার আহ্বান জানিয়েছে জাতিসংঘের মহাসচিব গুতেরেস।
গতকাল ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) ভোরে নিউইয়র্কে এক বিবৃতিতে জাতিসংঘ মহাসচিবের মুখপাত্র ডুজারিক বলেছে, দেশ যখন সংসদ নির্বাচনের দিকে এগুচ্ছে, অন্তর্বর্তীকালীন সরকারকে আগামী সপ্তাহগুলোতে নারী, যুবক এবং জনগণের পাশাপাশি সংখ্যালঘু ও আদিবাসী সম্প্রদায়ের কণ্ঠস্বরকে বিবেচনায় নেওয়া উচিত বলে মনে করি।
জাতিসংঘের মহাসচিব গুতেরেস বাংলাদেশে শান্তিপূর্ণ ও সংসদ নির্বাচন আয়োজনে অন্তর্বর্তীকালীন সরকারের প্রচেষ্টাকে স্বাগত জানিয়েছে।
সব ধরনের সহিংস কর্মকা-ের জন্য একটি পূর্ণ, স্বাধীন, নিরপেক্ষ এবং স্বচ্ছ তদন্তের প্রয়োজনীয়তার ওপর জোর দেয় গুতেরেস।
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।