১৫ আগস্ট নিয়ে জাতীয় নির্বাচনের মতো ষড়যন্ত্র চলছে -মঈন খান
১৫ আগস্টকে কেন্দ্র করে জাতীয় নির্বাচনের মতো ষড়যন্ত্র চলছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মঈন খান। গতকাল ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ছাত্র-জনতাকে দেখতে গিয়ে তিনি এ মন্তব্য করেন।
তিনি বলেন, ছাত্ররা প্রমাণ করেছে কোনো স্বৈরাচারী সরকার নির্যাতন করে ক্ষমতায় থাকতে পারে না। তাদের এ সাফল্য বিশ্বের ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা থাকবে।
মঈন খান বলেন, ছাত্র-জনতার পছন্দে অন্তর্বর্তীকালীন সরকার গঠন হয়েছে। ফলে তারা তাদের দায়িত্ব যথাযথভাবে পালন করবে। আর জাগ্রত ছাত্র-জনতা সকল ষড়যন্ত্র মোকাবেলা করবে।
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।