মঙ্গলবার

হিজরী
০৬ জুমাদাল ঊখরা শরীফ, ১৪৪৮ হিজরী সন
শামসী
১৯ সাদিস, ১৩৯৪ শামসী সন
ঈসায়ী
১৭ নভেম্বর, ২০২৬ খ্রি:
বাংলা
০২ অগ্রহায়ণ, ১৪৩৩ ফসলী সন

আজকের নামাযের সময়

  • ফজর৪:৫৭
  • যোহর১১:৪৪
  • আছর৩:৩৮
  • মাগরিব৫:১৮
  • ইশা৬:৩২

সাহরীর শেষ ৪:৫২ · ইফতার ৫:১৮

পূর্ণ নামাযের সময়সূচি দেখুন ›
দৈনিক আল-ইহসান

মহাসম্মানিত প্রতিষ্ঠাতা ও পৃষ্ঠপোষক

খলীফাতুল্লাহ, খলীফাতু রসূলিল্লাহ, রঊফুর রহীম, রহমাতুল্লিল ‘আলামীন, ছাহিবু সাইয়্যিদি সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ, ছাহিবে নেয়ামত, আস সাফফাহ, আল জাব্বারিউল আউওয়াল, আল ক্বউইউল আউওয়াল, হাবীবুল্লাহ, মুত্বহ্হার, মুত্বহ্হির, আহলু বাইতি রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, ক্বায়িম মাক্বামে হাবীবুল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, মাওলানা মামদূহ মুর্শিদ ক্বিবলা

সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম

আল হাসানী ওয়াল হুসাইনী ওয়াল কুরাঈশী, রাজারবাগ শরীফ, ঢাকা।

خَلِيْفَةُ اللهِ، خَلِيْفَةُ رَسُوْلِ اللهِ، رَءُوْفٌ رَّحِيْمٌ، رَحْـمَةٌ لِّلْعَالَـمِيْـنَ، صَاحِبُ سَيِّدِ سَيِّدِ الْاَعْيَادِ شَرِيْفٍ، صَاحِبِ نِعْمَتْ، اَلسَّفَّاحُ، اَلْـجَبَّارِىُّ الْاَوَّلُ، اَلْـقَوِىُّ الْاَوَّلُ، حَبِيْبُ اللهِ، مُطَهِّرٌ، اَهْلُ بَــيْتِ رَسُوْلِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَائِمُ مَقَامِ حَبِيْبِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، مَوْلـٰـنَا مَـمْدُوْحْ مُرْشِدْ قِـبْـلَةْ

سَيِّدُنَا حَضْرَتْ سُلْطَانٌ نَّصِيْـرٌ عَلَيْهِ السَّلَامُ

اَلْـحَسَنِـىُّ وَالْـحُسَيْنِـىُّ وَالْقُرَيْشِىُّ، رَاجَارْبَاغُ شَرِيْفٌ، دَاكَا

উনার মুবারক পৃষ্ঠপোষকতায় পরিচালিত আহলে সুন্নাত ওয়াল জামায়াত উনার আক্বীদায় প্রতিষ্ঠিত শরীয়তসম্মত একমাত্র আন্তর্জাতিক পত্রিকা

শিরোনাম
জাতীয় বিশ্ববিদ্যালয় ৩ দিন বন্ধ ঘোষণামিরপুরে রাজধানী পরিবহনের বাসে আগুন, আটক ২ইউএফএস পরিচালকের বিদেশ যাওয়ার আদেশ হাইকোর্টে স্থগিতঘনকুয়াশায় ভৈরব নদে জাহাজের ধাক্কা, বালুভর্তি বাল্কহেড ডুবলবঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ, টানা ৪ দিন বজ্রসহ বৃষ্টির পূর্বাভাসপাবলিক প্রকিউরমেন্ট দ্বিতীয় সংশোধন বিল ২০২৬ সংসদে পাসসম্মানিত ইসলামী শরীয়ত উনার ফতওয়া অনুযায়ী- কাউকে কোন কাজে নিযুক্ত করার পর তাকে যথাযথ পারিশ্রমিক প্রদান করার পরও পারিশ্রমিকের অতিরিক্ত কিছু গ্রহণ করাকে গুলূল বা খিয়ানত তথা ঘুষ বলা হয়। তাই প্রত্যেকের জন্য দায়িত্ব ও কর্তব্য হচ্ছে, হক্কুল ইবাদ বা বান্দার হক্ব যথাযথ সম্পাদন করা, আমানত রক্ষা করা ও হালালভাবে উপার্জন করে তা হালাল পথে খরচ করা।নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার প্রতি পবিত্র ছলাত শরীফ-পবিত্র সালাম শরীফ পাঠ করা, পবিত্র মীলাদ শরীফ পাঠ করা, পবিত্র না’ত শরীফ পাঠ করা এবং উনার আলোচনা মুবারক করা ফযীলত, বরকত ও মর্যাদা হাছিলের কারণ।নিম্নচাপের প্রভাবে বৃষ্টির আভাস, কমতে পারে তাপমাত্রাধানের ন্যায্যমূল্য না পেয়ে হতাশ কৃষকেরা

অনুমোদনের আগেই পাইকারিতে দাম বেড়েছে লিটারে ৮ টাকা

এ্যাডমিন-বোস্তামি আলম প্রকাশ: বৃহস্পতিবার, ১৮ এপ্রিল, ২০২৪, রাত ৩:১৯
অনুমোদনের আগেই পাইকারিতে দাম বেড়েছে লিটারে ৮ টাকা
নিজস্ব প্রতিবেদক:
পবিত্র রমজান মাসে পণ্যমূল্য স্থিতিশীল রাখতে গত ৮ ফেব্রুয়ারি ভোজ্যতেলে ৫ শতাংশ শুল্কছাড় দেয় জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। এরপর লিটারপ্রতি সয়াবিনের দাম ১০ টাকা কমানোর ঘোষণা দেয় আমদানিকারক কোম্পানিগুলো। কিন্তু শুল্কছাড়ের মেয়াদ শেষ হওয়ায় লিটারপ্রতি দাম আবার ১০ টাকা বাড়ানোর প্রস্তাব দিয়েছে তারা। যদিও তাদের ঘোষণার আগেই গত কয়েকদিনে দেশের পাইকারি বাজারে সয়াবিনের দাম লিটারপ্রতি প্রায় ৮ টাকা বেড়ে গেছে।
পাইকারি বাজারে খোঁজ নিয়ে জানা গেছে, গত কয়েকদিনের মধ্যে খোলা সয়াবিনের দাম বেড়েছে মণে (৩৭.৩২ কেজি) ২৬০-৩০০ টাকা। এর মধ্যে গতকালই প্রতি মণে বেড়ে যায় ৩০ টাকা।
দেশে ভোগ্যপণ্যের সবচেয়ে বড় পাইকারি বাজার খাতুনগঞ্জে বর্তমানে এক মণ সয়াবিন কেনাবেচা হচ্ছে ৫ হাজার ৬৮০ থেকে ৫ হাজার ৭৫০ টাকার মধ্যে। কয়েক দিন আগেও মণপ্রতি দাম ছিল ৫ হাজার ৪২০ থেকে ৫ হাজার ৪৫০ টাকা। অর্থাৎ লিটারপ্রতি দাম বেড়েছে প্রায় ৮ টাকা।
গত সোমবার বাংলাদেশ ভেজিটেবল অয়েল রিফাইনার্স অ্যান্ড বনস্পতি ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশন এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, ১৬ এপ্রিল (গতকাল) থেকে প্রতি লিটার সয়াবিন ১০ টাকা বাড়িয়ে বিক্রি হবে ১৭৩ টাকায়। পাঁচ লিটার বিক্রি হবে ৮৪৫ টাকায়। কিন্তু গতকাল বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু গণমাধ্যমকে জানান, সয়াবিন আগের দামে ফেরত যাওয়ার কোনো সুযোগ নেই। মিলাররা কত দামে ভোজ্যতেল আমদানি করেন, তা ট্যারিফ কমিশন পর্যালোচনা করছে। পর্যালোচনার পর এ বিষয়ে সিদ্ধান্ত দেয়া হবে।
বিশ্বব্যাংকের নিয়মিত মাসিক প্রতিবেদনে (পিংক শিট) দেখা গেছে, বিশ্ববাজারে সয়াবিনের দাম ক্রমেই কমছে। ২০২২ সালের শেষার্ধে অপরিশোধিত সয়াবিনের দর রেকর্ড ২ হাজার ডলারের কাছাকাছি পৌঁছে যায়। ২০২৩ সালের মাঝামাঝি থেকে পণ্যটির দাম কমতে শুরু করে। ওই বছরের অক্টোবর-ডিসেম্বরে প্রতি টনের গড় দাম ছিল ১ হাজার ১০৫ ডলার। এরপর গত জানুয়ারিতে ৯৭১ ডলার, ফেব্রুয়ারিতে ৯১২ ডলার এবং মার্চে দাঁড়ায় ৯৬৫ ডলারে। আন্তর্জাতিক বাজারে কমতির দিকে থাকলেও দেশের বাজারে গত কয়েক মাসে সয়াবিনের দাম কমায়নি আমদানিকারকরা। কারণ হিসেবে ডলারের মূল্যবৃদ্ধি, ব্যাংকে ঋণপত্র (এলসি) খুলতে বিলম্বসহ নানা যুক্তি দেখিয়ে আসছেন ব্যবসায়ীরা। যদিও দেশের ব্যাংকগুলোয় ডলারের মূল্য কিছুটা কমেছে। ডলারের দাম কমেছে কার্ব মার্কেটেও।
সয়াবিনের বাজার পরিস্থিতি সম্পর্কে জানতে চাইলে খাতুনগঞ্জের ভোজ্যতেল ব্যবসায়ী আবদুর রাজ্জাক বলেন, ‘দাম বাড়ানোর ঘোষণার পর আজ (মঙ্গলবার) সয়াবিনের দাম মণে ৩০ টাকা বেড়েছে। যদিও ঈদের কয়েকদিন থেকেই সয়াবিনসহ পাম অয়েলের দাম বাড়তে শুরু করেছে। কারণ মিল মালিকরা জানতেন, ঈদের পর ভোজ্যতেলের দাম বাড়বে। সে জন্য ধারাবাহিকভাবে ভোজ্যতেলের দাম বাড়ানো হয়েছে। তবে বাণিজ্য প্রতিমন্ত্রীর সঙ্গে মিল মালিকদের বৈঠকের ঘোষণা আসার পর দাম তেমন একটা বাড়েনি।’

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

আপনার মন্তব্য লিখুন

অনুমোদনের পর মন্তব্য প্রকাশ হবে। মোবাইল/ইমেইল প্রকাশ করা হবে না।

আরও পড়ুন

সব ›
শূন্যরেখাই এখন ঠিকানা নিজস্ব প্রতিবেদক:টানা পাঁচ দিন ধরে শূন্যরেখায় বাংলাদেশ সীমান্তে অবস্থান করছেন ৩০ বছর বয়সী এক নারী। তাকে ভারতীয়… ২ দিন আগে নারীদের জন্য ১০০ বৈদ্যুতিক বাস কিনছে সরকার নিজস্ব সংবাদদাতা:আগামী বছরের ২৫ ফেব্রুয়ারির মধ্যে বাসগুলো বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশনের (বিআরটিসি) কাছে হস্তা… ২ দিন আগে শিল্পাঞ্চলের নিরাপত্তায় ৩৪ প্লাটুন বিজিবি নিজস্ব সংবাদদাতা:শিল্পাঞ্চলের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করা, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং যেকোনো ধর… ২ দিন আগে শাপলা গণহত্যায় হাসিনাসহ ৪১ আসামির বিরুদ্ধে অভিযোগপত্র নিজস্ব সংবাদদাতা:রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে ২০১৩ সালের ৫ মে কথিত হেফাজতের সমাবেশে গণহত্যার ঘটনায় করা মানবত… ২ দিন আগে মসলার আড়ালে হংকং থেকে মাদক আমদানি নিজস্ব সংবাদদাতা:মসলার আড়ালে হংকং থেকে আমদানি করা হচ্ছিল অবৈধ মাদকদ্রব্য শিশা। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের… ২ দিন আগে নিয়োগ পাচ্ছে এক লাখ স্বাস্থ্যকর্মী, ৮০ শতাংশই নারী- ডা. জুবাইদা নিজস্ব সংবাদদাতা:জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস চেয়ারম্যান ও প্রধানমন্ত্রীর সহধর্মিণী ডা. জুবাইদা রহমান বলেছেন,… ২ দিন আগে গঙ্গার পানির ন্যায্য হিস্যা আদায়ে বহুপক্ষীয় আলোচনার তাগিদ নিজস্ব সংবাদদাতা:গঙ্গার পানির ন্যায্য হিস্যা নিশ্চিত করতে গ্যারান্টি ক্লজ ও সালিসির (আরবিট্রেশন) বিধান যুক্ত ক… ২ দিন আগে পিতার করা আইনেই হাসিনা পলাতক অপরাধী -রিজভী নিজস্ব সংবাদদাতা:রিজভী বলেন, ১৯৭৩ সালের আইন অনুযায়ী শেখ হাসিনা একজন পলাতক মানবতাবিরোধী অপরাধী। তিনি দেশে ফিরতে… ২ দিন আগে বাণিজ্যিক আদালত আইন সংশোধন করতে যাচ্ছে সরকার -অ্যাটর্নি জেনারেল নিজস্ব সংবাদদাতা:বিদেশি বিনিয়োগ বৃদ্ধি ও এর সুরক্ষা নিশ্চিত করতে সরকার বাণিজ্যিক আদালত আইন সংশোধন করতে যাচ্ছে … ২ দিন আগে প্রভাবশালী ৫০০ মুসলিমের তালিকায় প্রধানমন্ত্রী তারেক রহমান নিজস্ব সংবাদদাতা:বিশ্বের সবচেয়ে প্রভাবশালী ৫০০ মুসলিম ব্যক্তিত্বের তালিকায় স্থান পেয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত… ২ দিন আগে চট্টগ্রামের খাতুনগঞ্জ: ছোটরা আমদানি বাণিজ্যে ছিটকে পড়ছেন! চট্টগ্রাম সংবাদদাতা:আমদানি বাণিজ্য থেকে নীরবে হারিয়ে যাচ্ছেন দেশের ক্ষুদ্র ও মাঝারি (এসএমই) আমদানিকারকরা। ডলার… ২ দিন আগে ঐতিহ্যের গুড়ে কর্মসংস্থান নাটোর সংবাদদাতা:ভোরের কুয়াশা মাড়িয়ে খেজুরগাছ থেকে রস সংগ্রহ করেন গাছিরা। গাছ থেকে নামিয়ে আনা রসের হাঁড়ি জমা হয়… ২ দিন আগে