অনার্স পড়ুয়া মনিরুলের রিকশা চুরি, ঘুরছেন দ্বারে দ্বারে
দীর্ঘ আট বছর অটোরিকশা চালিয়ে পড়াশোনা করা যশোর সরকারি মাইকেল মধুসূদন কলেজের (এমএম কলেজ) শিক্ষার্থী মনিরুল ইসলামের (২৪) রিকশা চুরি হয়েছে। গত ১৫ আগস্ট প্রেসক্লাব যশোর সংলগ্ন আখতার ফার্নিচার ভবনের সামনে থেকে তার ভাড়ায়চালিত রিকশাটি চুরি হয়।
রিকশাচালক শিক্ষার্থী মনিরুল যশোরের বাঘারপাড়া উপজেলার চাড়াভিটা ষাটখালী গ্রামের মৃত ইউসুফ আলীর ছেলে। তিনি রিকশা চালানোর পাশাপাশি সম্প্রতি কোটা সংস্কার আন্দোলনের প্রথম থেকে সাধারণ শিক্ষার্থীদের সঙ্গে যশোরের রাজপথে আন্দোলনে অংশগ্রহণ করেছিলেন।
রিকশাচালক মনিরুল এমএম কলেজের অনার্স ভূগোল বিভাগের শেষ বর্ষের শিক্ষার্থী। তার জীবিকা নির্বাহের একমাত্র বাহন রিকশাটি হারিয়ে দিশেহারা হয়ে পড়েছেন। থানা-পুলিশ থেকে শুরু করে ঘুরছেন দ্বারে দ্বারে, মিলছে না চুরি যাওয়া রিকশা উদ্ধারের আশ্বাস।
রিকশাচালক মনিরুল জানান, গত ১৫ আগস্ট বিকেল ৩টার দিকে যশোর শহরের মুজিব সড়কস্থ প্রেসক্লাব যশোরের সামনে থেকে অনুমান ৪০ বছর বয়সী এক যাত্রীকে নিয়ে তিনি শহরের চুয়াডাঙ্গা বাসস্ট্যান্ড মাছ বাজারে যান। এরপর সেখান থেকে পুনরায় ওই যাত্রীকে নিয়ে প্রেসক্লাব যশোরের পাশের ভবন আখতার ফার্নিচারের নিচে আসেন। সেখানে এসে অজ্ঞাত ওই যাত্রী রিকশাচালক মনিরুলকে বলেন, ওপরে হাজী সুমনের চেয়ার রয়েছে ওটি নামিয়ে নিয়ে আসো, আমার পায়ে সমস্যা আমি নামতে পারছি না’। এরপর মনিরুল আখতার ফার্নিচারে দোতলার ভবনে গিয়ে হাজী সুমনের নামে কোনো চেয়ার না পেয়ে নিচে নেমে এসে দেখেন ওই ভবনের সামনে রাখা তার রিকশাটি নেই এবং সেই যাত্রীও নেই।
রিকশাচালক মনিরুল বলেন, আমি যখন আখতার ফার্নিচারের দোতলায় চেয়ার আনতে যাই তখন রিকশার চাবি লক করে চাবি সঙ্গে নিয়ে যাই। লোকটাকে প্রথম থেকে সন্দেহ হচ্ছিল। আমি এখন নিরুপায়, রিকশাটি ভাড়ার রিকশা। রিকশা মালিক আমার কাছ থেকে স্টাম্প করে নিয়েছিল। এখন তিনি তার ক্ষতিপূরণ হিসেবে আমার কাছে ৪০ হাজার টাকা দাবি করছেন। আমার বাবা-মা চার বছর আগে নানা রোগে আক্রান্ত হয়ে মারা গেছে। আমরা ছয় ভাই দিনমজুর। আমার পরিবার বলতে কিছুই নেই।
মনিরুল আরও বলেন, আমি বিগত ৮ বছর ধরে রিকশা চালিয়ে পড়াশোনা করি। আগে খুলনা শহরে রিকশা চালাতাম। পরবর্তীত সময়ে এমএম কলেজে ভর্তি হয়ে পড়াশোনা খরচ চালানোর জন্য যশোরে ভাড়ার রিকশা চালানো শুরু করি। আমি এসএসসি এবং এইচএসসিতে ‘এ’ গ্রেড পেয়েছি। রিকশা চালিয়ে নিজের পড়াশোনা চালিয়ে জীবনে কিছু করতে চেয়েছিলাম, কিন্তু ভাগ্যের নির্মম পরিহাসে হয়তো হেরে গেলাম। এখন আমার বাঁচার রাস্তাও নেই। রিকশা মালিকের ৪০ হাজার টাকা দেওয়ার সক্ষমতাও আমার নেই।
মনিরুলের ভাড়ায়চালিত রিকশা মালিক ওবাইদুর রহমান বলেন, আমি ব্যবসা করি। আমার একটা রিকশা তৈরিতে ৭৫ হাজার টাকা খরচ। মনিরুল যে রিকশাটি চালাতো সেটি পুরাতন। এজন্য মনিরুলের রিকশার ক্ষতিপূরণ হিসেবে ৪০ হাজার টাকা চেয়েছি। আমি ওকে এক সপ্তাহ সময় দিয়েছি আমার টাকা ক্ষতিপূরণের টাকা পরিশোধ করার জন্য।
আরও পড়ুন
সব ›
ডিসেম্বরের মধ্যে হুটার, হাইড্রোলিক হর্ন ও বিকন লাইট অপসারণের নির্দেশ ডিএমপির
কাঁচামরিচের কেজি মাত্র ৩০ টাকা!
সম্পত্তি নিয়ে বিরোধ, ছেলে-পুত্রবধূর বিরুদ্ধে মাকে পিটিয়ে হত্যার অভিযোগ
ময়মনসিংহ সংবাদদাতা: ঈশ্বরগঞ্জে সম্পত্তি নিয়ে পারিবারিক বিরোধের জেরে মা মিনারা আক্তার (৬৫) নামে এক নারীর মৃত্যু…
প্রাথমিকে শূন্যপদে নিয়োগ দাবি, আমরণ অনশনের হুঁশিয়ারি
নিজস্ব সংবাদদাতা: সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগের চূড়ান্ত ফল প্রকাশ ও যোগদান প্রক্রিয়া শেষে শূ…
বদ্ধ ঘরে মেয়ের গলায় ছুরি ধরে বসে ছিলো বাবা!
পোশাক শ্রমিকদের মজুরি যখনই ঘোষণা করা হোক কার্যকর জানুয়ারি থেকেই
নিজস্ব প্রতিবেদক: পোশাক শ্রমিকদের মজুরি যখনই ঘোষণা করা হোক না কেন তারা নতুন মজুরি ডিসেম্বরের বেতন হিসেবে জানুয়…
সংসদ সদস্য পদ থেকে পদত্যাগ করেছেন ওসমান ফারুক -স্পিকার
অপশক্তি যেন শ্রমিকদের আন্দোলন প্রভাবিত করতে না পারে -জোনায়েদ সাকি
নিজস্ব প্রতিবেদক: গণসংহতি আন্দোলনের সাবেক প্রধান সমন্বয়কারী ও পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি বলেছেন, শ্রম…
বাকশালের একটি অংশই ১৫ আগস্ট হত্যাকান্ড ঘটিয়েছে -রিজভী
নিজস্ব প্রতিবেদক: বাকশালের একটি অংশই ১৯৭৫ সালের ১৫ আগস্ট শেখ মুজিবুর রহমানসহ অন্যদের হত্যা করেছিল বলে দাবি করে…
ডিএফসি-এর অর্থায়নের যোগ্যতা অর্জন করেছে -মাহদী আমিন
নিজস্ব সংবাদদাতা: যুক্তরাষ্ট্রের বিতর্কিত সংস্থা ডিএফসি-এর অর্থায়নের ‘যোগ্যতা’ অর্জনের দাবি করে বক্তব্য দিয়েছে…
‘গোপালগঞ্জে যাদের হাতে অস্ত্র দেখা গেছে তাদের গ্রেফতার করা হবে’
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।