বই থেকে বিশুদ্ধ আক্বীদা বাদ দেয়ার অভিযোগ:
অনতিবিলম্বে মাদরাসার পাঠ্যবই সংশোধন করার দাবি
, ১৭ শাবান শরীফ, ১৪৪৭ হিজরী সন, ০৮ তাসি, ১৩৯৩ শামসী সন , ০৬ ফেব্রুয়ারি, ২০২৬ খ্রি:, ২৩ মাঘ, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) তাজা খবর
আলিয়া মাদরাসার ১ম থেকে ৯ম শ্রেণি পর্যন্ত আকাইদ ও ফিকহ্ বই থেকে কৌশলে সুন্নি ও হানাফি মতাদর্শের পাঠসমূহ বাদ দেয়া হয়েছে। অনতিবিলম্বে লা’মাযহাবী, ওয়াহাবী ও সালাফি মতাদর্শ প্রতিষ্ঠার জন্য বই থেকে যে সকল বিভাগ, অধ্যায়, অনুচ্ছেদ বাদ দেয়া হয়েছে সে বিষয়সমূহ সংযোজনপূর্বক সুন্নি ও হানাফি আক্বিদার বিষয়সমূহ সন্নিবেশিত করে নতুন পাঠ্যবই প্রণয়ন না করা হলে কঠোর কর্মসূচি গ্রহণ করা হবে বলে ঘোষণা দিয়েছে মাদরাসা শিক্ষক কর্মচারীদের পেশাজীবী অরাজনৈতিক সংগঠন বাংলাদেশ জমিয়াতুল মোদার্রেছীন।
গত বুধবার (৪ ফেব্রুয়ারি) জমিয়াতুল মোদার্রেছীনের কেন্দ্রিয় দপ্তরে বাংলাদেশ মাদরাসা শিক্ষাবোর্ডের চেয়ারম্যান প্রফেসর মিঞা নূরুল হক ও রেজিস্ট্রার প্রফেসর ছালেহ আহমাদ এর সাথে পাঠ্যপুস্তকের বিভিন্ন অসঙ্গতি নিয়ে আলোচনাকালে সংগঠনের মহাসচিব অধ্যক্ষ শাব্বীর আহমদ মোমতাজী এ সব কথা বলেন।
জমিয়াত মহাসচিব বলেন, এদেশের মাদরাসাসমূহ কোন রাজনৈতিক দল কিংবা ওয়াহাবী, সালাফী, লা’মাযহাবীদের দ্বারা প্রতিষ্ঠিত নয়। মাদরাসার নীতি নির্ধারনী প্রতিষ্ঠান ইসলামী আরবি বিশ্ববিদ্যালয় ও বাংলাদেশ মাদরাসা শিক্ষা বোর্ড কোন ভ্রান্ত আক্বিদার অনুসারীদের মাধ্যমে প্রতিষ্ঠা লাভ করেনি।
শতাব্দীর পর শতাব্দি কঠোর পরিশ্রম, অহর্নিশ গবেষণা ও নিরল প্রচেষ্টার মাধ্যমে এসমস্ত দ্বীনি প্রতিষ্ঠান প্রতিষ্ঠিত হয়েছে উপমহাদেশের হক্কানী পীর মাশায়েখ, সূফী- দরবেশ, সুন্নি ও মাযহাবের প্রতি অগাধ শ্রদ্ধাশীল ইসলামী স্কলার, আলেম ওলামাদের দ্বারা। মাদরাসায় অধ্যায়ন করে একজন শিক্ষার্থী ওয়াহাবী, সালাফী, লা’মাযহাবী হবে এমন স্বপ্ন তারা দেখেননি।
তিনি বলেন, অত্যন্ত দুঃখের বিষয় ২০২৬ শিক্ষা বর্ষের জন্য প্রণিত পাঠ্যপুস্তকে ভ্রান্ত আক্বিদা সম্বলিত পাঠ সংযোজন এবং সুন্নি ও মাজহাবী মতাদর্শের বিষয়সমূহ বিয়োজনের পাশাপাশি দেশ বরেণ্য যেসকল লেখকগণ বইসমূহ সম্পাদনা করেছেন তাদের নাম বাদ দিয়ে কতিপয় অপরিচিত ও অযোগ্য ব্যক্তির নাম প্রতিস্থাপন করা হয়েছে। এসবই মাদরাসা শিক্ষাকে পদচ্যুত করার নীল নকশা।
জমিয়াত মহাসচিব আরও বলেন, তাজকিয়া-তাসাউফ চর্চা, নবী-রাসূল ছাহাবায়ে কেরাম ও ওলীদের নিদর্শন এবং পবিত্র স্থানসমূহের গুরুত্ব ও তাৎপর্যকে সুকৌশলে বাদ দেয়া হয়েছে। অত্যন্ত পরিতাপের বিষয়- ভ্রান্ত আক্বিদা লালনকারীরা নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার রওজা মুবারক জিয়ারতের বিষয়ে পূর্বের বইয়ে যে গুরুত্বারোপ করা হয়েছিল সে বিষয়সমূহ পূর্ণরূপে বাদ দিয়ে কোমলমতী শিশুদের হৃদয়ে যাতে নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার প্রতি মুহব্বত সৃষ্টি না হয় সে চেষ্টা করেছে। এহেন দ্বীন ইসলাম গর্হিত ও নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার প্রতি বেয়াদবীসুলভ আচরণ প্রতিষ্ঠার যে চেষ্টা করা হয়েছে সেজন্য আমরা তীব্র নিন্দা জানাচ্ছি। এবং অনতি বিলম্বে আকাইদ ফিক্হ বইসহ যে সকল বইয়ে সুন্নি ও মাজহাবের অনুসারীদের মতাদর্শ সম্বলিত পাঠ বাদ দেয়া হয়েছে সে সমস্ত বিষয় সন্নিবেশিত করে নতুন বই প্রণয়নের জোর দাবি জানাচ্ছি। অন্যথায় জাতীয় নির্বাচনের পর এবিষয়ে জমিয়াতুল মোদার্রেছীনের নেতৃত্বে দেশের সকল মাদরাসা শিক্ষক- কর্মচারী ও শিক্ষার্থীদের সমন্বয়ে কঠোর কর্মসূচী গ্রহণ করা হবে। মনে রাখবেন এটি কেবল মাদরাসা শিক্ষার ইস্যু নয়, বইয়ের অসঙ্গতি সারা দেশের আপামর মুসলিম মিল্লাতের ইস্যু।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
আজ পবিত্র জুমাদাল ঊলা শরীফ মাস উনার চাঁদ তালাশ বিষয়ে মাজলিসু রুইয়াতিল হিলাল উনার সভা
১১ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
শীতের মুখে গাজার ২০ লাখ মানুষ, তীব্র উদ্বেগ
১১ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
নিত্যপণ্যের আমদানি ও খুচরা দামের ব্যবধান নিয়ে যৌথ প্রতিবেদন
১১ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে এনসিটি ইজারা চুক্তির নিন্দা বন্দর রক্ষা কমিটির -১২ অক্টোবর অনশনের ডাক
১১ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
প্রাথমিক শিক্ষকদের পদায়ন ফের পেছাল, বাড়ছে ভোগান্তি
১১ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
সাবেক ৪ মুখ্যমন্ত্রীসহ আটক ৫ হাজার
১১ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
মাঠ প্রশাসনে জবাবদিহি ও নজরদারি বাড়াচ্ছে সরকার
১১ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
বাংলাদেশি কৃষককে বিএসএফের গুলি, ভারতীয় নাগরিককে ধরে আনলো গ্রামবাসী
১১ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
মানসিক সমস্যায় আক্রান্ত ব্যক্তিদের প্রতি সহমর্মিতার আহ্বান রাষ্ট্রপতির
১১ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
পুলিশ সদস্যদের রাতে একা চলাচল না করার নির্দেশ
১১ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
দেশবিরোধী চুক্তি বাতিল, বিশ্বব্যাপী মুসলিম নির্যাতন প্রতিরোধ ও ১৪ দফা দাবিনামা পেশ
১১ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
বর্জ্য থেকে জ্বালানি তেল উৎপাদনের প্রকল্প দেখলেন প্রধানমন্ত্রী, বাস্তবায়নে সহায়তার আশ্বাস
১০ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার)












