অধিকাংশ স্থানীয় প্রশাসন নির্বাচনে বিএনপির প্রার্থী জিতবে -ফুয়াদ
, ২৭ শা’বান শরীফ, ১৪৪৬ হিজরী সন, ৩০ তাসি’, ১৩৯২ শামসী সন , ২৭ ফেব্রুয়ারি, ২০২৫ খ্রি:, ১৩ ফালগুন, ১৪৩১ ফসলী সন, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) দেশের খবর
নিজস্ব প্রতিবেদক:
এবি পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ এক টকশোতে স্থানীয় সরকার নির্বাচন নিয়ে তার মতামত প্রকাশ করেছেন। তিনি বলেন, যদি স্থানীয় প্রশাসন নির্বাচন করা যায়, তবে জাতীয় নির্বাচনকে ফ্রি এবং ফেয়ার করার জন্য এটি সবার জন্য মঙ্গলজনক হবে।
উপস্থাপকের প্রশ্ন, স্থানীয় সরকার নির্বাচন আগে দিলে কি দেশের মধ্যে গৃহযুদ্ধের মত পরিস্থিতি তৈরি হবে? এই প্রশ্নের উত্তরে ব্যারিস্টার ফুয়াদ বলেন, প্রথম কথা হলো, যারা নির্বাচন চাচ্ছে না, বড় বড় দল হিসেবে বিএনপির বক্তব্য যেটা বারবার আসছে, তার যুক্তিটা কি? তারা মনে করছে যে নির্বাচন কমিশন এবং সরকারের প্রশাসন, পুলিশদের উপর যে কর্তৃত্ব তৈরি হওয়া দরকার, তা এখনো তৈরি হয়নি।
তিনি আরও বলেন, নিউজের হেডলাইনে বলা হয়েছে যে আইন-শৃঙ্খলা পরিস্থিতি অনেক নাজুক হয়ে গেছে। এই অবস্থায় নির্বাচন করতে গেলে সারাদেশে যে প্রস্তুতি দরকার ভোটারদের জন্য, তারিখ অনুযায়ী হাল নাগাদ করার জন্য নির্বাচন কমিশন বলছে, ‘আমাদের অক্টোবর থেকে মার্চ মাস পর্যন্ত লেগে যেতে পারে।’ তাহলে এই সময়ে কতগুলো নির্বাচন সম্ভব? দ্বিতীয়ত, দেশের অর্থনৈতিক পরিস্থিতি ভালো নয়, অর্থনীতি স্থিতিশীলতার দিকে যাচ্ছে, তবে সেই অবস্থায় এই মুহূর্তে অতিরিক্ত খরচ নেয়া কি ঠিক হবে?
তিনি আরও বলেন, রাজনৈতিক দলগুলোর মধ্যে সহিংসতা, সংঘাত এবং অন্তর্ঘাতী সমস্যা সৃষ্টি হতে পারে। এগুলো রক্তপাতের দিকে চলে যেতে পারে, যেটা পলিটিক্যাল পার্টিগুলোর মধ্যে আমরা দেখতে পাচ্ছি। আপাতত মুখে স্লাইটলি সংঘর্ষের দিকে যাচ্ছে, তবে স্থানীয় প্রশাসনের দিকে গেলে এটা পূর্ণমাত্রায় রাজনৈতিক সহিংসতার দিকে চলে যেতে পারে। তারা মনে করছে, দলের নেতাকর্মীদেরও নিয়ন্ত্রণ করতে পারবে না।
ব্যারিস্টার ফুয়াদ বলেন, "এই বাস্তবতায়, আমি কনভিন্স না যে স্থানীয় সরকার নির্বাচন হলে দেশে কোন ধরনের ক্ষতি হবে। যেখানে যুক্তি দেয়া হচ্ছে যে স্থানীয় নির্বাচন হওয়া উচিত নয়, সেই যুক্তিগুলো জাতীয় নির্বাচনেও প্রযোজ্য। যেই স্বরাষ্ট্র উপদেষ্টা স্থানীয় প্রশাসন নির্বাচনের সময় আইন-শৃঙ্খলা রক্ষা করতে পারবে না, সে জাতীয় নির্বাচনে কি পারবে?"
ব্যারিস্টার ফুয়াদ বলেন, "বিএনপি যদি স্থানীয় নির্বাচনে অংশ নেয়, তবে তাদের আশঙ্কার কোন জায়গা আমি দেখি না। স্থানীয় প্রশাসন নির্বাচন যদি করা হয়, তবে সেখানে অধিকাংশ বিএনপির প্রার্থী জয়ী হবে। বিএনপি আসলে কেন নির্বাচনে অংশ নিতে চাইছে না, তা আমি বুঝতে পারছি না।"
তিনি উল্লেখ করেন, স্থানীয় সরকার নির্বাচন ফেইজ আউট করতে করতে, দেখা যাবে জাতীয় নির্বাচনটা আরো পিছিয়ে যাবে, হয়তো নেক্সট ইয়ার ডিসেম্বরে চলে যাবে।
এই প্রেক্ষিতে ফুয়াদ বলেন, বিএনপির নির্বাচনী ট্রমাকে সম্মান করা উচিত এবং অন্তর্র্বতীকালীন সরকার যদি স্থানীয় প্রশাসন নির্বাচন করার সিদ্ধান্ত নেয়, সেখানে বিএনপিকে অনবোর্ড রেখে বিএনপিকে কনভিন্স করা উচিত।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
৫ ইসলামী ব্যাংকের আমানত ফেরত নিয়ে সংসদে নানা প্রশ্ন
২৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
চীনে ব্যবসা সম্প্রসারণে প্রথম ‘বিনিয়োগ কার্যালয়’ খোলার ঘোষণা
২৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
ঢাকায় ৭ মাত্রার ভূমিকম্পে তিন লাখ প্রাণহানির শঙ্কা!
২৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
৯ম পে-স্কেল চূড়ান্ত, এলপিআর- এ থাকা কর্মকর্তারাও পেতে পারেন সুবিধা
২৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
ঘুষ-দুর্নীতিতে শীর্ষে পাসপোর্ট অফিস-বিআরটিএ
২৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
অভ্যন্তরীণ নৌপথে বাড়ছে ফি, নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য বাড়ার শঙ্কা
২৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
চট্টগ্রামে ২৫ হাজার কোটি টাকার মনোরেল প্রকল্প বাতিল করল চসিক
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
বাংলাদেশ-চীন প্রধানমন্ত্রীর বৈঠকে ২ চুক্তি ও ১৩ সমঝোতা স্মারক সই
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
মেহেরপুর সীমান্তে ১০ জনের পুশইন ঠেকাল বিজিবি
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
তিন মেয়েসহ মাকে কুপিয়ে হত্যা, অভিযুক্ত গণপিটুনিতে নিহত
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
দেশে ৮২ লাখ মানুষ মাদকে আসক্ত -স্বরাষ্ট্রমন্ত্রী
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
মসজিদে মুসল্লিদের মোবাইল চুরি, চোরকে পিটিয়ে হত্যা
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার)












