অতিরিক্ত তারল্য ৬ ব্যাংকে, ঘাটতিতে ধুঁকছে তিনটি
, ০৪ রবীউছ ছানী শরীফ, ১৪৪৬ হিজরী সন, ১০ খ্বমিস , ১৩৯২ শামসী সন , ০৮ অক্টোবর , ২০২৪ খ্রি:, ২৩ আশ্বিন, ১৪৩১ ফসলী সন, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) দেশের খবর
নিজস্ব প্রতিবেদক:
দীর্ঘসময়ের সংঘবদ্ধ দুর্নীতির কারণে নাজেহাল দেশের ব্যাংকিং খাত। কয়েকটি ব্যাংক থেকে জনগণের জমানো আমানতের পুরোটাই লুটপাট করা হয়েছে। ওই ব্যাংকগুলো চরম অর্থসংকটে পড়েছে। মাত্র ৫ হাজার টাকাও দিতে পারছে না কোনও কোনও ব্যাংক। অর্থাৎ তারল্য সংকট প্রকট আকার ধারণ করেছে। এরমধ্যে চতুর্থ প্রজন্মের ৯টি ব্যাংকের ৬টিতেই উদ্বৃত্ত তারল্য রয়েছে।
অতিরিক্ত তারল্য থাকা ব্যাংকগুলো হলো- এনআরবিসি, মিডল্যান্ড, মেঘনা, মধুমতি, সাউথ বাংলা ও এনআরবি ব্যাংক। অন্যদিকে সমস্যায় আছে তিনটি ব্যাংক। এগুলো হলো- গ্লোবাল ইসলামী ব্যাংক, ইউনিয়ন ব্যাংক ও পদ্মা ব্যাংক।
বাংলাদেশ ব্যাংক এবং সংশ্লিষ্ট ব্যাংক সূত্রে এসব তথ্য জানা গেছে।
বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, চলতি বছরের আগস্ট শেষে দেশের সরকারি-বেসরকারি ৪৬ ব্যাংকে অতিরিক্ত তারল্য রয়েছে, যার পরিমাণ এক লাখ ৯০ হাজার ৩০৭ কোটি টাকা। এর মধ্যে চতুর্থ প্রজন্মের ৯ ব্যাংকের ৬টিতে অতিরিক্ত তারল্য জমা রয়েছে।
প্রতিবেদনের তথ্য বলছে, চলতি বছরের ৩১ আগস্ট পর্যন্ত চতুর্থ প্রজন্মের ৯ ব্যাংকের মধ্যে এনআরবিসি ব্যাংকের উদ্বৃত্ত তারল্য সবচেয়ে বেশি ২ হাজার ৪৫০ কোটি টাকা। ব্যাংকটি ১৭ হাজার ১১৬টি কোটি টাকা আমানত সংগ্রহ করে ১৪ হাজার ১৬০ কোটি টাকা ঋণ বিতরণ করেছে। ব্যাংকটি ঋণ-আমানতের অনুপাত ৮২.৭৩ শতাংশ।
শরিয়াহভিত্তিক চারটি ব্যাংক ও প্রচলিত ধারার ৪২টি ব্যাংক তার সহজে বিনিময়যোগ্য সম্পদ বা এসএলআর হিসেবে প্রয়োজনের চেয়ে বেশি অর্থ সংরক্ষণ করে রেখেছে। এর মধ্যে এসএলআর সংরক্ষণে শীর্ষে আছে রাষ্ট্রায়ত্ত সোনালী ব্যাংক। তাদের অতিরিক্ত জমা ৪৯ হাজার ৪৪ কোটি টাকা। এছাড়া রাষ্ট্রায়ত্ত আরও চারটি ব্যাংকে অতিরিক্ত এসএলআর জমা আছে। ব্যাংকগুলো হলো– অগ্রণী, রূপালী, জনতা ও বিডিবিএল।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
বছরের পর বছর একই চিত্র, সড়ক নিয়ে ক্ষোভে ফুঁসছে শহরবাসী
০৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
স্বেচ্ছাশ্রমে জমির আইল হলো রাস্তা, স্বস্তিতে দুই গ্রামের মানুষ
০৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
জুলাই-আগস্টে দেশে রয়েছে বন্যার আশঙ্কা
০৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
ডার্ক ওয়েব-ক্রিপ্টোতে অপরাধ ঠেকাতে ‘সাইবার ফরেনসিক’
০৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
ডিএমপির পাঁচ এডিসি ও এক এসিকে বদলি
০৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
হাইকোর্টে একদিনেই নিষ্পত্তি ২,৪১১ পুরোনো মামলা
০৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
হাইকোর্টে একদিনেই নিষ্পত্তি ২,৪১১ পুরোনো মামলা
০৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
‘চীন থেকে বাংলাদেশের যুদ্ধবিমান কেনার বিষয় নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে ভারত’
০৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
রাজনীতিবিদরা সমালোচনার ঊর্ধ্বে নন -ফখরুল
০৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
‘সরকার এলপিজির দাম কমিয়েছে, ধাপে ধাপে জ্বালানির দামও কমবে’
০৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
‘জাল যার, পানি তার’ নীতিতে চলবে হাওর ও নদী ব্যবস্থাপনা -মৎস্য প্রতিমন্ত্রী
০৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
জুলাই-সংশ্লিষ্ট মামলায় বাহিনীর এজাহারভুক্ত সদস্যদের বিরুদ্ধে ব্যবস্থা চেয়ে রিট
০৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার)