অগণতান্ত্রিক শক্তির বিষয়ে সজাগ থাকতে হবে -যুবদল সভাপতি
, ১৭ মুহররমুল হারাম শরীফ, ১৪৪৭ হিজরী সন, ১৪ ছানী, ১৩৯৩ শামসী সন , ১৩ জুলাই, ২০২৫ খ্রি:, ২৯ আষাঢ়, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুল আহাদ (রোববার) দেশের খবর
নিজস্ব প্রতিবেদক:
তরুণদের মধ্যে জাতীয়তাবাদী আদর্শের জনপ্রিয়তা বাড়ছে দেখে একটি গোপন সংগঠন উদ্দেশ্যমূলকভাবে বিভ্রান্তিমূলক কর্মকা- চালাচ্ছে বলে অভিযোগ তুলেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের সভাপতি আব্দুল মোনায়েম মুন্না।
সবাইকে সতর্ক করে তিনি বলেন, আইনশৃঙ্খলার অবনতি ঘটিয়ে যেন কোনো অগণতান্ত্রিক শক্তি মাথাচাড়া দিয়ে উঠতে না পারে, সে বিষয়ে সবাইকে সজাগ থাকতে হবে।
গতকাল ইয়াওমুস সাবত (শনিবার) এক সংবাদ সম্মেলনে মিটফোর্ডে যুবদল কর্মী সোহাগকে প্রকাশ্য দিবালোকে হত্যা ও নৃশংসতার তীব্র নিন্দা জানায় যুবদল ও ছাত্রদল।
এ সময় দেশে সাম্প্রতিক সহিংসতা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করে যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের শীর্ষ নেতারা।
অভিযুক্ত পাঁচজনকে সংগঠন থেকে আজীবনের জন্য বহিষ্কার করা হয়েছে জানিয়ে যুবদলের কেন্দ্রীয় সভাপতি আব্দুল মোনায়েম মুন্না বলেন, ঘটনার সিসিটিভি ফুটেজে দেখা গেলেও তিনজনকে বাদ দিয়ে মামলায় অন্য তিনজনকে আসামি করা হয়েছে। এর পেছনে উদ্দেশ্য আছে কি না, সেটা খতিয়ে দেখতে হবে। আমরা সবসময় দায়িত্বপূর্ণ রাজনীতিতে বিশ্বাসী, কোনো ঘটনা ঘটলে তাৎক্ষণিক ব্যবস্থা নিই।
এদিকে খুলনায় যুবদল কর্মীকে রগ কেটে হত্যার ঘটনাতেও সরকার ও প্রশাসনের নীরবতা নিয়েও প্রশ্ন তোলেন যুবদল সভাপতি। তিনি বলেন, রগ কাটা রাজনীতির ইতিহাস একটি নির্দিষ্ট দলের। এসব ঘটনার পেছনে প্রশাসনিক ব্যর্থতা রয়েছে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
বর্জ্য ফেলা হয় সড়কে, নালা খাল রুদ্ধ হয়ে পানিবদ্ধতা
১১ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
দুই সন্তানকে বিষ খাইয়ে মায়ের আত্মহত্যার চেষ্টা
১১ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
অনলাইনে অস্ত্রের রমরমা বাণিজ্য
১১ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
ডিসেম্বরে দেশে ফিরে আত্মসমর্পণের পরিকল্পনা, সাক্ষাতকারে শেখ হাসিনা
১১ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
বাংলাদেশে এখন রাষ্ট্র মেরামতের কাজ চলছে -তথ্যমন্ত্রী
১১ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
সায়েদাবাদে শুধু সিটি টার্মিনাল, আন্তঃজেলা বাস যাবে কাঁচপুরে
১১ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
শিল্প ভালো না হলে অর্থনীতি শক্তিশালী হবে না -অর্থমন্ত্রী
১১ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
বিশ্ববিদ্যালয়ে সাশ্রয়ী মূল্যে সৌরবিদ্যুৎ উৎপাদনে ইউজিসির উদ্যোগ
১১ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
দুর্যোগ মোকাবিলায় ১০ নির্দেশনা প্রধানমন্ত্রীর
১১ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
দক্ষিণ এশিয়ার সর্ববৃহৎ ঔষধি উদ্ভিদের ডেটাবেজ তৈরি করল বাংলাদেশ
১১ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
জাল নোট রাখলে শাস্তি, আসছে কঠোর আইন
১১ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
ব্যাংকের ১০০ টাকার ৪০ টাকাই কোটিপতিদের!
১১ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার)