আল ইহসান ডেস্ক:
ওমান উপসাগরে ইরানের বিপুল পরিমাণ অস্ত্র জব্দ করেছে বৃটেনের নৌবাহিনী। এসব অস্ত্রের মধ্যে আছে এন্টি-ট্যাংক গাইডেড মিসাইলও। ওমান উপসাগরের আন্তর্জাতিক নৌসীমায় এই অস্ত্র জব্দ করা হয়। বৃটেন জানিয়েছে, অন্ধকারের মধ্যে ইরান থেকে দক্ষিণ দিকে উচ্চ গতিতে যাচ্ছিল এই নৌকাটি। যুক্তরাষ্ট্রের একটি ড্রোন এই নৌকাটিকে প্রথম শনাক্ত করে। এরপর বৃটিশ একটি হেলিকপ্টার এর পিছু নেয়।
জেরুজালেম পোস্ট জানিয়েছে, অস্ত্রবাহী নৌকাটি শেষ দিকে ইরানের সমুদ্রসীমায় প্রবেশের চেষ্টা করে। কিন্তু তার আগেই এটিকে ধরে ফেলে বৃটিশ নৌবাহিনীর জাহাজà বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
নিজেদের প্রতিরক্ষায় ইউরোপের ন্যাটোর মতো নতুন আরেকটি সামরিক জোট গঠন করা প্রয়োজন বলে মন্তব্য করেছে হাঙ্গেরির প্রধানমন্ত্রী ভিক্টর অরবান। তবে সে বলেছে, ‘নতুন ন্যাটো’ গঠিত হতে হবে যুক্তরাষ্ট্রকে ছাড়া। যেখানে মার্কিনিদের কোনো প্রভাব থাকবে না।
এছাড়া সে অভিযোগ করেছে, ইউরোপকে যুদ্ধে জড়িয়েছে যুক্তরাষ্ট্র। যে যুদ্ধে জয় পাওয়া যাবে না। উল্টো এটি বিশ্বযুদ্ধে গড়াতে পারে।
গত বৃহস্পতিবার (২ মার্চ) সুইজারল্যান্ডের ম্যাগাজিন ওয়েল্টওচের সঙ্গে এক সাক্ষাৎকারে এসব বলেছে ন্যাটোরই সদস্য দেশ হাঙ্গেরির প্রধানমন্ত্রী ভিক বাকি অংশ পড়ুন...
আল ইহসান ডেস্ক:
পাকিস্তানের অর্থনৈতিক সংকটের কারণ নিয়ে নানা কথা শোনা গেলেও চীন দুষছে পশ্চিমাদের। দেশটির দাবি, পাকিস্তানের অর্থনৈতিক সংকটের পেছনে রয়েছে পশ্চিমারা। গতকাল জুমুয়াবার (৩ মার্চ) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে পাকিস্তানি সংবাদমাধ্যম দ্য নিউজ ইন্টারন্যাশনাল।
প্রতিবেদনে বলা হয়েছে, পাকিস্তানের অর্থনৈতিক সংকটের জন্য পশ্চিমাদের দায়ী করে এই বক্তব্য দেয় চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন মুখপাত্র। বৃহস্পতিবার সে বলেছে, কিছু উন্নত দেশের আর্থিক নীতি পাকিস্তানসহ বহুসংখ্যক উন্নয়নশীল দেশের আর্থিক সমস্যার মূল কারণ।
à বাকি অংশ পড়ুন...
আল ইহসান ডেস্ক:
আসন্ন পবিত্র রমজান শরীফ মাস উপলক্ষ্যে মধ্যপ্রাচ্যের দেশগুলোতে অন্য সময়ের চেয়ে দ্রব্যের দাম অনেক কমানো হয়। এবারও সেই ধারা অব্যাহত রাখতে কাজ করছেন দেশটির ব্যবসায়ীরা। খবর খালিজ টাইমস।
পণ্যদ্রব্যের দাম কমা কিংবা বাড়ার বিষয়টি নির্ভর করে জ্বালানি তেলের দামের ওপর। সংযুক্ত আরব আমিরাতে জ্বালানি তেলের দাম কমায় পণ্যদ্রব্যের কমানো হবে।
আগামী ২৩ মার্চ থেকে সংযুক্ত আরব আমিরাতে পবিত্র রমজান শুরু হবে। রমজান মাস কেন্দ্র করে পণ্যদ্রব্যের দাম নিয়ন্ত্রণে রাখতে চেষ্টা করা হচ্ছে। এরই মধ্যে জ্বালানি তেলের দাম কমে যাওয়ার ফà বাকি অংশ পড়ুন...
আল ইহসান ডেস্ক:
জাপানে শিক্ষার্থীদের মধ্যে আত্মহত্যার প্রবণতা ভয়ংকরভাবে বেড়েছে। আত্মহত্যা রোধে সরকার বিশেষায়িত হটলাইন চালু করেছে। ব্রিটিশ গণমাধ্যম দ্য টেলিগ্রাফ এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
জাপানের শিক্ষা মন্ত্রণালয় গত বৃহস্পতিবার জানিয়েছে, গত বছর জাপানে ৫১২ জন শিশু আত্মহত্যা করেছে, যাদের বয়স ৬ থেকে ১৮ বছর। এর আগের বছর আত্মহত্যাকারী শিশুর সংখ্যা ছিল ৪৭৩ জন।
গত বছর আত্মহত্যাকারী শিশুদের মধ্যে ১২ বছরের কম বয়সী ছিল ১৭ জন। তাঁরা সবাই প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী ছিল। বেশির ভাগ শিশু চলন্ত ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে আত্মহঠবাকি অংশ পড়ুন...
আল ইহসান ডেস্ক:
রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ইউক্রেনের সঙ্গে হওয়া শস্য রপ্তানি চুক্তির মেয়াদ বাড়াতে রাজি আছে তারা। তবে মেয়াদ বাড়াতে হলে, কৃষ্ণ সাগরীয় বন্দরগুলো দিয়ে কোনো বাধা ছাড়া রাশিয়ার নিজস্ব কৃষি পণ্য রপ্তানির সুযোগ দিতে হবে বলে শর্ত জুড়ে দিয়েছে তারা।
রাশিয়ার কৃষি পণ্যের ওপর অবশ্য পশ্চিমারা কোনো নিষেধাজ্ঞা দেয়নি। কিন্তু মস্কোর দাবি, পণ্যের মূল্য পরিশোধ, লজিস্টিক এবং ইন্সুরেন্স কোম্পানির সমস্যার কারণে তারা তাদের নিজস্ব কৃষি পণ্য ও সার রপ্তানি করতে সমস্যায় পড়ছে।
রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় বুধবার জানিয় বাকি অংশ পড়ুন...
আল ইহসান ডেস্ক:
আন্তর্জাতিক অর্থ তহবিল আইএমএফের শর্ত পূরণে সরকারের আয় বাড়াতে আয়কর ও বিদ্যুতের দাম বাড়ানো নিয়ে আবারও উত্তাল হয়ে উঠেছে শ্রীলংকা। প্রেসিডেন্ট রনিল বিক্রমাসিংহে বলেছেন, সরকারের হাতে কর সংস্কারের বিকল্প নেই।
দেশটিতে নিত্যপ্রয়োজনীয় অনেক কিছুই এখন আর হাতের নাগালে নেই। যার প্রতিবাদে বুধবার ধর্মঘট করেছে শ্রীলঙ্কার সরকারি হাসপাতাল, ব্যাংক ও বন্দরের কর্মীরা। কেউ কেউ সড়কে নেমে বিক্ষোভ করেছে।
আইএমএফ থেকে শ্রীলঙ্কা সরকার ২৯০ কোটি মার্কিন ডলার ঋণ সহায়তা পেতে গত বছল সেপ্টেম্বর মাস থেকে চেষ্টা করছে। কিন্তু এজন্য দেশট বাকি অংশ পড়ুন...
আল ইহসান ডেস্ক:
তাইওয়ানে ৬১৯ মিলিয়ন ডলারের অস্ত্র বিক্রি করবে যুক্তরাষ্ট্র। এ খবরে তাইওয়ানের মালিকানা দাবি করা চীন কি চুপ থাকবে! ১৭টি চীনা জে-১০ যুদ্ধবিমান এবং ৪টি শেনিয়াং জে-১৬ ফাইটার বৃহস্পতিবার তাইওয়ানের বিমান প্রতিরক্ষা অঞ্চলে প্রবেশ করে। এর আগে বুধবার দিনব্যাপী ১৯টি চীনা যুদ্ধবিমান তাইওয়ানের আকাশে ঘুরে বেড়ায়।
অস্ত্র বিক্রির অনুমোদনের ফলে ওয়াশিংটন ও বেইজিংয়ের মধ্যকার উত্তেজনা বাড়তে পারে।
বিবৃতিতে পেন্টাগন বলছে, এই বিক্রি প্রস্তাবের অনুমোদনে তাইওয়ানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার ক্ষমতা বাড়বে। এতে আঞ্চলিক নিরাপত বাকি অংশ পড়ুন...
আল ইহসান ডেস্ক:
জাপানে বাৎসরিক জন্মহার ও মৃত্যুহার নথিভুক্ত করা হয় ১২৪ বছর ধরে। সেই হিসাব রাখা শুরুর পর থেকে, গত বছর ২০২২ সালে সবচেয়ে কম শিশু জন্ম হওয়ার রেকর্ড হয়েছে।
জাপানি সংবাদমাধ্যম জাপান টাইমস গত মঙ্গলবার (২৭ ফেব্রুয়ারি) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
দেশটির স্বাস্থ্যমন্ত্রণালয়ের বরাতে সংবাদমাধ্যমটি জানিয়েছে, ২০২২ সালে জাপানে জন্ম নিয়েছে ৭ লাখ ৯৯ হাজার ২৩৮ শিশু। ২০২১ সালের তুলনায় যা ৫.১ শতাংশ কম। তবে জন্মহার হ্রাস পেলেও মৃত্যুহার ৮.৯ শতাংশ বৃদ্ধি পেয়েছে। গত বছর দেশটিতে ১০ লাখ ৫৮ হাজার মানুষ মারা গেছে।
জন্মহার কম মানে, বাকি অংশ পড়ুন...
আল ইহসান ডেস্ক:
ভারতীয় ধনকুবের গৌতম আদানির শিল্পগোষ্ঠীর জালিয়াতির অভিযোগ তদন্তে একটি প্যানেল কমিটি গঠন করে দিয়েছেন ভারতের সুপ্রিম কোর্ট। গতকাল ইয়াওমুল খামীস (বৃহস্পতিবার) কমিটি গঠন করে দেশটির শেয়ার বাজার নিয়ন্ত্রক সংস্থা সেবিকে তদন্ত করতে নির্দেশ দিয়েছে সর্বোচ্চ আদালত। খবর রয়টার্সের।
গত ২৪ জানুয়ারি নিউইয়র্ক ভিত্তিক গবেষণা সংস্থা হিন্ডেনবার্গ রিসার্চ আদানি শিল্পগোষ্ঠী নিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করে। হিন্ডেনবার্গের অভিযোগ, ভারতের এই ধনকুবেরের কোম্পানি আদানি গ্রুপ শেয়ার নিয়ে জালিয়াতি ও হিসাব-নিকাশের ক্ষেত্রে ধোঁকঠবাকি অংশ পড়ুন...
আল ইহসান ডেস্ক:
পাকিস্তানের একটি আদালত দেশটির সাবেক প্রধানমন্ত্রী ও পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই)-এর নেতা ইমরান খানের বিরুদ্ধে জামিন অযোগ্য গ্রেফতারি পরোয়ানা জারি করেছে। চলমান রাজনৈতিক সংকটের মধ্যে দেশটির বিরোধী দলীয় এই নেতা যখন সমর্থকদের বিক্ষোভ চালিয়ে যাওয়ার আহ্বান জানিয়ে যাচ্ছেন তখন এই পরোয়ানা জারি করা হলো। মঙ্গলবার রাজধানী ইসলামাবাদের একটি আদালত এই পরোয়ানা জারি করে।
আদালত বলেছে, রাষ্ট্রীয় উপহার বিক্রি এবং সম্পদ করার অভিযোগের শুনানিতে বারবার হাজির না হওয়ায় এই গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে।
বাকি অংশ পড়ুন...
আল ইহসান ডেস্ক:
পূর্ব আফ্রিকার দেশ নাইজেরিয়ার নতুন প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন ক্ষমতাসীন দলের প্রার্থী বোলা আহমেদ তিনুবু। গত ২৫ ফেব্রুয়ারি দেশটিতে প্রেসিডেন্ট নির্বাচন হয়।
বোলা আহমেদ প্রেসিডেন্ট হওয়ার মাধ্যমে নাইজেরিয়ার বর্তমান ক্ষমতাসীন দল অল প্রগ্রেসিভ কংগ্রেসের (এপিসি) ক্ষমতা আরও শক্তিশালী হলো।
আফ্রিকার বৃহৎ তেল উৎপাদনকারী নাইজেরিয়ার সাবেক প্রেসিডেন্ট ছিলেন এপিসির মুহাম্মদ বুহারি। তার আমলে নাইজেরিয়ানদের অবস্থার খুব বেশি পরিবর্তন হয়নি। ফলে সমস্যায় জর্জরিত একটি দেশের নতুন প্রেসিডেন্ট হচ্ছেন বোলা।
বাকি অংশ পড়ুন...












