আল ইহসান ডেস্ক:
ইতালির দক্ষিণাঞ্চলীয় উপকূলে নৌকাডুবির ঘটনায় নিহত হয়েছেন অন্তত ৫৯ জন অভিবাসী। নিহতদের মধ্যে ২৮ জনই পাকিস্তানি। এছাড়া নিহত অভিবাসনপ্রত্যাশীদের মধ্যে অন্য আরও বেশ কয়েকটি দেশের অভিবাসীও রয়েছেন।
ইউরোপের এই দেশটির দক্ষিণাঞ্চলীয় উপকূলে পাথরের সঙ্গে ধাক্কার পর অভিবাসনপ্রত্যাশীদের বহনকারী একটি জাহাজ ডুবে গেলে প্রাণহানির এই ঘটনা ঘটে। গত সোমবার (২৭ ফেব্রুয়ারি) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে পাকিস্তানি সংবাদমাধ্যম এক্সপ্রেস ট্রিবিউন এবং দ্য নিউজ ইন্টারন্যাশনাল।
প্রতিবেদনে বলা হয়েছে, রোববার ভোরে দক্ষিণ ইতালীà বাকি অংশ পড়ুন...
আল ইহসান ডেস্ক:
ইউরোপজুড়ে চার হাজার কর্মী ছাঁটাই করতে যাচ্ছে মোটর গাড়ি কোম্পানি ফোর্ড। এমন সিদ্ধান্তে শুধু যুক্তরাজ্যেই চাকরি হারাবে এক হাজার ৩০০ জন। খবর দ্য গার্ডিয়ান।
মার্কিন এ গাড়ি নির্মাতা জানিয়েছে, তারা ইউরোপে তিন হাজার ৮০০টি পণ্য উন্নয়ন ও প্রশাসনিক চাকরি বাদ দেয়ার পরিকল্পনা করেছে। এর কারণ হিসেবে ক্রমব র্ধমান খরচ বৃদ্ধি ও প্রচলিত ইঞ্জিন থেকে বৈদ্যুতিক বাহনের দিকে মনোযোগী হওয়ার কথা জানানো হয়েছে।
কোম্পানিটি জানিয়েছে, জার্মানিতে প্রায় দুই হাজার ৩০০, যুক্তরাজ্যে এক হাজার ৩০০ ও ইউরোপের বাকি অংশে ২০০ কর্মী ছাঁটাই হবে।
à বাকি অংশ পড়ুন...
রাজশাহী সংবাদদাতা:
বাংলাদেশে অনুপ্রবেশের পর রাখালদের সঙ্গে সংঘর্ষে জড়িয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) সদস্যরা। পরে তারা নিজেদের ব্যবহৃত দুটি রাইফেল ফেলে পালিয়ে যায়। পতাকা বৈঠকের মাধ্যমে অস্ত্র দুটি বিএসএফকে ফেরত দিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
গত রোববার (২৬ ফেব্রুয়ারি) রাজশাহীর গোদাগাড়ী সীমান্তে এ ঘটনা ঘটে। সংঘর্ষে তিনজন বাংলাদেশি রাখাল ও দুজন বিএসএফ সদস্য আহত হয়েছে।
বিজিবির রাজশাহী ব্যাটালিয়নের (১ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সাব্বির আহমেদ এসব তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।
লেফটেন্যান্ট করà§ বাকি অংশ পড়ুন...
আল ইহসান ডেস্ক:
ভারতের মহারাষ্ট্রের এক কৃষক ৫১২ কেজি পেঁয়াজ বিক্রির পর লাভ পেয়েছে মাত্র ২ রুপি ৪৯ পয়সা। রাজ্যের সোলাপুরে এ ঘটনা ঘটেছে।
সোলাপুরের বরশি তহসিলে বসবাসকারী রাজেন্দ্র চ্যাভান বলেছে, আমি সোলাপুরের একজন পেঁয়াজ ব্যবসায়ীর কাছে পাঁচ কুইন্টালের বেশি ওজনের ১০ ব্যাগ পেঁয়াজ বিক্রির জন্য পাঠিয়েছিলাম। কিন্তু লোডিং, পরিবহন, শ্রম এবং অন্যান্য চার্জ কাটার পরে, আমি মাত্র ২ রুপি ৪৯ পয়সা লাভ পেয়েছি।
ওই কৃষক বলেছে, এটি আমার এবং রাজ্যের অন্যান্য পেঁয়াজ চাষীদের জন্য অপমান। আমরা যদি এই ধরনের প্রতিদান পাই, তাহলে আমরা কীভাবে বাঁচব?’
তঠবাকি অংশ পড়ুন...
আল ইহসান ডেস্ক:
গেল বুধবার পশ্চিম তীরের প্রাচীন শহর নাবলুসে এক অভিযান শুরু করে ইহুদীবাদী ইসরায়েলের সেনাবাহিনী। ফিলিস্তিনের স্বাস্থ্য বিভাগ বলছে এই অভিযানে অন্তত ১১ জন ফিলিস্তিনিকে হত্যা করা হয়েছে। এছাড়া গুলিবিদ্ধ হয়ে নাবলুসের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন ৮০ জনেরও বেশি ফিলিস্তিনি।
এর আগে গত মাসে পার্শ্ববর্তী জেনিন শহরে অনেকটা একই রকম অভিযানে ১০ ফিলিস্তিনি মারা যায়।
ফিলিস্তিনিরা জানায়, অস্ত্রহীন তরুণ যুবকদের বিরুদ্ধে ধরপাকড় চালায় ইহুদী ইসরাইলী সেনারা। পালাতে গিয়ে গুলির শিকার হন ফিলিস্তিনি তরুণরা। অনেককে মাটিত বাকি অংশ পড়ুন...
আল ইহসান ডেস্ক:
দাবানলে বিপর্যস্ত কিউবার পূর্বাঞ্চল। গেলো শনিবার (১৮ ফেব্রুয়ারি) শুরু হওয়া দাবানল এখনো নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি। খবর রয়টার্সের।
এ পর্যন্ত প্রায় ৯০০ হেক্টর এলাকা পুড়ে গেছে। ভস্মীভূত অনেক ঘরবাড়ি-স্থাপনা। স্থানীয় বাসিন্দাদের সরানো হয়েছে নিরাপদে। বাতাসের কারণে কঠিন হয়ে পড়ছে আগুন নিয়ন্ত্রণ। দাবানল থামাতে যৌথভাবে কাজ করছে দেশটির ফায়ারসার্ভিস ও সেনাসদস্যরা। ব্যবহার করা হচ্ছে হেলিকপ্টার।
দাবানলে দেশটির পার্বত্য এলাকায় আবাদি ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে। পুড়ে গেছে অনেক কফির বাগান। আবহাওয়া অফিসের পূর্বাভাস, পঠবাকি অংশ পড়ুন...
আল ইহসান ডেস্ক:
রুশ-ইউক্রেন যুদ্ধ বন্ধে চীনের ১২ দফা প্রস্তাবের প্রতি আগ্রহ দেখিয়েছে ইউক্রেনিয়ান প্রেসিডেন্ট জেলেনস্কি বলেছে, এক বছর ধরে চলা যুদ্ধ থামাতে বেইজিং এর এ পদক্ষেপ অত্যন্ত ইতিবাচক। তবে, বেশ কিছু প্রস্তাবের সাথে দ্বিমতও প্রকাশ করেছে জেলেনস্কি। খবর বিবিসির।
গত জুমুয়াবার (২৪ ফেব্রুয়ারি) যুদ্ধের বর্ষপূর্তির দিনে এ প্রস্তাবকে ইতিবাচক অগ্রগতি বলে আখ্যা দেয় সে।
জেলেনস্কির দাবি, ইউক্রেন থেকে পূর্ণাঙ্গ সেনা প্রত্যাহারের শর্ত না থাকলে কোনো প্রস্তাবই কিয়েভের কাছে গ্রহণযোগ্য হবে না। দ্রুত চীনা প্রেসিডেন্টের সাথে বৈঠকে বাকি অংশ পড়ুন...
আল ইহসান ডেস্ক:
পাকিস্তানকে ৭০ কোটি ডলার ঋণ দিয়েছে চীন। পাকিস্তান ছাড়াও দক্ষিণ এশিয়ার আরেক দেউলিয়া দেশ শ্রীলঙ্কাকেও সহায়তা দিয়েছে বেইজিং। আর এ বিষয়টি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে যুক্তরাষ্ট্র।
মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক উপমন্ত্রী ডোনাল্ড লু নিজেদের উদ্বেগের কথা জানিয়েছে।
আগামী ১ মার্চ তিন দিনের সফরে ভারতের রাজধানী নয়া দিল্লি যাবে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্থনি ব্লিংকেন। তার সফরের আগে ডোনাল্ড লু সতর্কতা দিয়ে বলেছে, তাদের শঙ্কা চীন অর্থ সংকটে থাকা দেশগুলোকে ঋণ দিয়ে ‘জোরজবরদà বাকি অংশ পড়ুন...
আল ইহসান ডেস্ক:
তুরস্ক-সিরিয়ার পর এবার শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠলো ইন্দোনেশিয়া। ভূমিকম্পটির মাত্রা ছিল ৬.২।
গতকাল জুমুয়াবার দেশটির উত্তরে হালমাহেরায় এ কম্পন অনুভূত হয়েছে। ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি (এনসিএস) জানিয়েছে, রিখটার স্কেলে কম্পনের মাত্রা ৬.২ ছিল। এর কেন্দ্র ছিল ভূপৃষ্ঠ থেকে ৯৯ কিলোমিটার গভীরে। ইন্দোনেশিয়ার উত্তরে হালমাহেরায় ছিল ভূমিকম্পটির কেন্দ্র।
এক প্রতিবেদনে সিজিটিএন দাবি করেছে জানিয়েছে, স্থানীয় সময় বৃহস্পতিবার দিবাগত মধ্যরাতে এ ভূমিকম্প আঘাত হানে। রিখটার স্কেলে যার কম্পনের মাত্রা ছিল ৬.৮।
ভৌগোলিঠবাকি অংশ পড়ুন...
আল ইহসান ডেস্ক:
শত্রুবাহিনীর পারমাণবিক হামলার পাল্টায় নিজেদের সক্ষমতা দেখানোর লক্ষ্যে করা এক মহড়ায় চারটি কৌশলগত ক্রুজ ক্ষেপণাস্ক্রের পরীক্ষা চালিয়েছে উত্তর কোরিয়া।
উত্তর কোরিয়ার সেনাবাহিনী কোরিয়ান পিপলস আর্মির ক্রুজ ক্ষেপণাস্ত্র ইউনিট গতকাল বৃহস্পতিবার নর্থ হেমগিয়ং প্রদেশের কিম চায়েক সিটি থেকে কোরিয়া উপদ্বীপের পূর্ব উপকূলের কাছে সাগরে এই চারটি ‘হোয়াসল-২’ ক্ষেপণাস্ত্র ছোড়ে বলে দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা কেসিএনএ-র বরাত দিয়ে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
দক্ষিণ কোরিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, তারা à বাকি অংশ পড়ুন...
আল ইহসান ডেস্ক:
যুদ্ধের বছরপূর্তিতে ইউক্রেনকে আরও ২০০ কোটি ডলার দেওয়ার ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র। গত কয়েক দিন ধরেই ইউক্রেনে অস্ত্র সরবরাহের ঘোষণা দিয়ে আসছে পশ্চিমাদেশগুলো। এতে মুখ্য ভূমিকা পালন করছে মার্কিন প্রশাসন। এর আগে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে বলা হয়, যত দিন প্রয়োজন তত দিন ইউক্রেনের পাশে দাঁড়ানো হবে। খবর আল-জাজিরার।
হোয়াইট হাউজের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জেক সুলিভান বলেছে, ইউক্রেনকে অতিরিক্ত ২০০ কোটি ডলার নিরাপত্তা সহায়তা দেওয়া হবে।
সে বলেছে, ইউক্রেনের কী প্রয়োজন সেদিকে আমার নজর রাখছি। ইউক্রেনের যা প্রয়োজন তাই আমà বাকি অংশ পড়ুন...
আল ইহসান ডেস্ক:
ইউক্রেনে অস্ত্র প্রেরণ শান্তি আনতে পারে না বলে মন্তব্য করেছে চীন। গতকাল বৃহস্পতিবার (২৩ ফেব্রুয়ারি) দেশটি জাতিসংঘে বলেছে, ইউক্রেন যুদ্ধের এক বছরে ঘটা ‘নিষ্ঠুর ঘটনাগুলো যথেষ্ট যে প্রমাণ সামনে এনেছে, তা হলো- (ইউক্রেনে) অস্ত্র প্রেরণ শান্তি বয়ে আনতে পারে না’।
এক বছর আগে ইউক্রেনে আগ্রাসন শুরু করে রাশিয়া। এরপর থেকে ইউক্রেনকে সামরিক সহায়তা দিয়ে আসছে পশ্চিমারা। অন্যদিকে রাশিয়াকে সামরিক সহায়তা দেওয়ার বিরুদ্ধে যুক্তরাষ্ট্র এবং সামরিক জোট ন্যাটো বেইজিংকে সতর্ক করার কয়েকদিন পরই এই মন্তব্য করল চীন।
জুমুয়াবার (২৪ ফেবà§ বাকি অংশ পড়ুন...












