ইরানের অস্ত্রবাহী নৌকা আটক করলো বৃটেন
, ১১ শা’বান শরীফ, ১৪৪৪ হিজরী সন, ০৪ ‘আশির, ১৩৯০ শামসী সন , ০৪ মার্চ, ২০২৩ খ্রি:, ১৮ ফাল্গুন, ১৪২৯ ফসলী সন, ইয়াওমুছ সাবত (শনিবার) বিদেশের খবর
আল ইহসান ডেস্ক:
ওমান উপসাগরে ইরানের বিপুল পরিমাণ অস্ত্র জব্দ করেছে বৃটেনের নৌবাহিনী। এসব অস্ত্রের মধ্যে আছে এন্টি-ট্যাংক গাইডেড মিসাইলও। ওমান উপসাগরের আন্তর্জাতিক নৌসীমায় এই অস্ত্র জব্দ করা হয়। বৃটেন জানিয়েছে, অন্ধকারের মধ্যে ইরান থেকে দক্ষিণ দিকে উচ্চ গতিতে যাচ্ছিল এই নৌকাটি। যুক্তরাষ্ট্রের একটি ড্রোন এই নৌকাটিকে প্রথম শনাক্ত করে। এরপর বৃটিশ একটি হেলিকপ্টার এর পিছু নেয়।
জেরুজালেম পোস্ট জানিয়েছে, অস্ত্রবাহী নৌকাটি শেষ দিকে ইরানের সমুদ্রসীমায় প্রবেশের চেষ্টা করে। কিন্তু তার আগেই এটিকে ধরে ফেলে বৃটিশ নৌবাহিনীর জাহাজ। বৃটেনের প্রতিরক্ষামন্ত্রী বেন ওয়ালেস এ নিয়ে বলেছে, আন্তর্জাতিক আইন রক্ষায় বৃটেনের প্রতিশ্রুতির প্রমাণ দিয়েছে নৌবাহিনী। বিশ্বজুড়ে নিরাপত্তা ও শান্তি নিশ্চিতে প্রতিশ্রুতিবদ্ধ আমরা।
উদ্ধার করা অস্ত্রের মধ্যে আছে ইরানের এন্টি-ট্যাংক গাইডেড মিসাইল এবং মধ্য-পাল্লার ব্যালিস্টিক মিসাইল। বৃটেন জানিয়েছে, তারা এই জব্দের বিষয়টি জাতিসংঘকে জানিয়েছে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
মধ্যপ্রাচ্যের বিভিন্ন ঘাঁটি থেকে সেনা সরাচ্ছে যুক্তরাষ্ট্র : এনবিসি
২৩ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
যুক্তরাষ্ট্রের হুমকির জবাবে এবার ‘ফাদার অব অল বোম্বস’ আনার ঘোষণা ইরানের
২৩ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
নভেম্বরে ফের ইরানে মার্কিন-ইসরায়েলি হামলার পরিকল্পনা
২৩ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
বিশ্বজুড়ে ঋণের পাহাড় ৩৬৫ ট্রিলিয়ন ডলার, শীর্ষে যুক্তরাষ্ট্র
২৩ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
সমুদ্রের পানির নীল রঙের নেপথ্যে কী?
২২ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
গভীর সংকটে ফ্রান্স, আহত ৫০০ পুলিশ; বিক্ষোভ ছড়ালো ইতালি-আলবেনিয়াতেও
২২ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ইয়েমেনের লক্ষ্যবস্তুর তালিকা বিস্তৃত ও হালনাগাদ করা হচ্ছে : আনসারুল্লাহ নেতা
২২ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
সুদানজুড়ে ড্রোন হামলায় ১৬০ জনের বেশি নিহত, গৃহযুদ্ধে প্রাণহানি ৫৯ হাজার
২২ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
‘আমরা মাটি খেয়ে থাকবো তবুও এক ইঞ্চি জমি ছাড়বো না’
২২ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
হরমুজ প্রণালিতে ইন্টারনেট ক্যাবল ধ্বংসের হুমকি ইরানের
২২ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
শিশুশূন্য হয়ে পড়ছে লন্ডনের স্কুলগুলো
২২ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ইসরাইলী মন্ত্রীদেরকে বয়কট করার আহ্বান
২২ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার)












