আল ইহসান ডেস্ক:
পূর্ব ইউক্রেনের বাখমুত শহর দখল নিয়ে তীব্র লড়াই চলছে এবং ইউক্রেনীয় বাহিনী সেখান থেকে হঠে আসার আগে শেষবারের মতো প্রতিরোধ গড়ে তোলার চেষ্টা করছে।
দুই পক্ষের প্রচ- লড়াইয়ের মধ্যে রুশ বাহিনীর নিয়মিত সেনারা শহরের উত্তরাঞ্চলে অগ্রসর হচ্ছে। তাদের সঙ্গে রয়েছে ওয়াগনার গ্রুপের ভাড়াটে সেনারা। বাখমুতের ডেপুটি মেয়র জানিয়েছে, শহরের শেষ ৪ হাজার বেসামরিক নাগরিক গ্যাস, বিদ্যুৎ বা পানি বিহীন অবস্থায় আশ্রয়কেন্দ্রে লুকিয়ে রয়েছে।
সে জানায়, শহরটির একটি বিল্ডিংও অক্ষত নেই এবং প্রচ- গোলাবর্ষণে পুরো শহরটি ধূলিসাৎ হয়ে গেছে। গত কয়েকà বাকি অংশ পড়ুন...
আল ইহসান ডেস্ক:
বড় ধরনের অর্থনৈতিক সংকটের মধ্যে রয়েছে পাকিস্তান। একইসঙ্গে দক্ষিণ এশিয়ার পরমাণু শক্তিধর এই দেশটিতে রাজনৈতিক অস্থিতিশীলতাও বেশ চরমে। এই পরিস্থিতিতে প্রতিদ্বন্দ্বী রাজনৈতিক পক্ষগুলোর দিকে শান্তির বার্তা প্রসারিত করেছেন পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ চেয়ারম্যান ইমরান খান।
ইমরান খান বলেছেন, রাজনৈতিক ও অর্থনৈতিক অস্থিতিশীলতার মুখোমুখি হওয়া পাকিস্তানের স্বার্থে নিজের হত্যা প্রচেষ্টাসহ সবকিছু ক্ষমা করতে প্রস্তুত তিনি। গতকাল রোববার (৫ মার্চ) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে পাঠবাকি অংশ পড়ুন...
আল ইহসান ডেস্ক:
পত্রিকার পাঠক কমে যাচ্ছে। বেড়েছে কাগজের দাম। এ কারণে ধুঁকছে ব্রিটিশ দৈনিক ট্যাবলয়েড পত্রিকা ডেইলি মেইল। অস্তিত্ব টিকিয়ে রাখতে কয়েকজন সাংবাদিককে চাকরি থেকে অব্যাহতি দেয়ার সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ। খবর দ্য গার্ডিয়ান।
ডেইলি মেইল সম্পাদক টেড ভেরাইটি জানায়, এ সিদ্ধান্ত একযোগে ডেইলি মেইল এবং এর অঙ্গপ্রতিষ্ঠান মেইল অন সানডে ও মেইল অনলাইনের ক্ষেত্রে প্রযোজ্য হবে।
পত্রিকাটির এমন সিদ্ধান্তে মেইল অন সানডের কর্মীরা সবচেয়ে বেশি চাকরি হারাবে বলে মনে করা হচ্ছে।
বাকি অংশ পড়ুন...
আল ইহসান ডেস্ক:
নাইজেরিয়ায় জ্বালানি পাইপলাইন বিস্ফোরণে কমপক্ষে ১২ জনের মৃত্যু হয়েছে। গত জুমুয়াবার (৩ মার্চ) ঘটা এ দুর্ঘটনায় আহত হয়েছে আরও অনেকে।
দক্ষিণাঞ্চলীয় রিভার স্টেটে স্থানীয় সময় ভোর সাড়ে চারটার দিকে এ ঘটনা ঘটে। শেল পেট্রোলিয়াম ডেভেলপমেন্টের (এসপিডি) মালিকানাধীন পাইপলাইনে বিস্ফোরণের পর ছড়িয়ে পড়ে আগুন। একাধিক বিস্ফোরণের আওয়াজ পাওয়া যায়।
নাইজেরিয়ায় জ্বালানি চুরি বা পাইপলাইনে নাশকতা প্রায় নিয়মিত ঘটনা। এসব কারণে অনেক সময় ঘটে বড় ধরনের দুর্ঘটনাও। গত বছর এপ্রিলে একই ধরনের বিস্ফোরণের ঘটনায় শতাধিক প্রাণহানি হয়েছিল।
বাকি অংশ পড়ুন...
আল ইহসান ডেস্ক:
ইন্দোনেশিয়ায় তেল-গ্যাসের ডিপোয় ভয়াবহ অগ্নিকা-ে প্রাণ হারিয়েছে অন্তত ১৭ জন। আহত হয়েছে আরও কয়েক ডজন মানুষ। আগুনের জেরে আশপাশের এলাকা থেকে সরিয়ে নেওয়া হচ্ছে কয়েক হাজার বাসিন্দাকে। খবর আল-জাজিরার।
স্থানীয় কর্মকর্তারা জানিয়েছেন, উত্তর জাকার্তার তানাহ মেরাহ পাড়ার ঘনবসতিপূর্ণ একটি এলাকার কাছে রাষ্ট্রীয় তেল-গ্যাস কোম্পানি পেরটামিনা পরিচালিত একটি ডিপোয় জুমুয়াবার (৩ মার্চ) আগুন ছড়িয়ে পড়ে।
পেরটামিনার এরিয়া ম্যানেজার ইকো ক্রিস্টিয়াওয়ান বলে, প্রাথমিক তদন্তে দেখা গেছে, ভারি বৃষ্টির মধ্যে একটি পাইপলাইন ফেটে গেলে আগ বাকি অংশ পড়ুন...
আল ইহসান ডেস্ক:
গত জুমুয়াবার টেক্সাসে যুক্তরাষ্ট্রের একটি বাড়িতে ছুরি নিয়ে হামলা করে এক ব্যক্তি। এই ঘটনায় তিন শিশু ছুরিকাঘাতে নিহত হয়েছে এবং দুজন আহত হয়েছে বলে পুলিশ জানিয়েছে।
যুক্তরাষ্ট্রের টেক্সাসের একটি শহর ‘ইতালি’-তে এই ছুরি হামলার ঘটনা ঘটে।
ওই বাড়িতে একাধিক ভুক্তভোগীকে পাওয়া যায়। তাদের মধ্যে তিনজন শিশু মারা যায় এবং আরো দুজনকে আহত অবস্থায় পাওয়া যায়।
টেক্সাস ডিপার্টমেন্ট অব ফ্যামিলি অ্যান্ড প্রোটেক্টিভ সার্ভিসেস এক বিবৃতিতে বলেছে, ‘আমরা এই ঘটনায় হতবাক। কিভাবে এটি ঘটল এবং কেন ঘটেছে? তা তদন্ত করার জন্য ইতিমধ্যেই আইন প বাকি অংশ পড়ুন...
আল ইহসান ডেস্ক:
মালয়েশিয়ার দক্ষিণাঞ্চলের জোহর রাজ্যের বন্যায় অন্তত চারজনের প্রাণহানি হয়েছে। সেখান থেকে অন্তত ৪০ হাজার মানুষকে অন্যত্র স্থানান্তরিত করা হয়েছে। এক বিবৃতিতে গত শনিবার (৪ মার্চ) দেশটির কর্তৃপক্ষ এ তথ্য জানিয়েছে।
কয়েকদিনের ভারী বৃষ্টিতে সৃষ্ট বন্যায় তলিয়ে গেছে সিঙ্গাপুরের সীমান্তবর্তী দক্ষিণ মালয়েশিয়ার জোহর রাজ্য। বন্যায় বাস্তুচ্যুত মানুষের জন্য প্রায় দুইশো আশ্রয়কেন্দ্র স্থাপন করেছে দেশটির সরকার।
প্রতিবছরই বর্ষা মৌসুমে (মার্চ- নভেম্বর) বন্যার কবলে পড়ে দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশ মালয়েশিয়া। সে অনুযায়ী প্রঠবাকি অংশ পড়ুন...
আল ইহসান ডেস্ক:
উত্তর কোরিয়ায় তীব্র হচ্ছে খাদ্য সংকট। দ্রুত ব্যবস্থা না নিলে খুব শিগগির দেশটিতে অনাহারে মারা পড়বেন অসংখ্য মানুষ। এমন ভয়ংকর পরিস্থিতির জন্য স্বৈরশাসক কিম জং উনের খামখেয়ালি শাসন এবং অস্ত্রপ্রীতিকে দায়ী করেছে বিশেষজ্ঞরা। খবর সিএনএনের।
কিছু বিশেষজ্ঞ সতর্ক করে বলেছে, গত তিন দশকের মধ্যে ভয়ংকরতম দুর্ভিক্ষের মুখে পড়তে চলেছে উত্তর কোরিয়া। এর আগে ১৯৯০ সালে দেশটিতে দুর্ভিক্ষে প্রায় ১০ লাখ মানুষের মৃত্যু হয়েছিল। এবারও একই পরিস্থিতির আশঙ্কা তৈরি হয়েছে।
পিটারসন ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল ইকোনমিকসের গবেষণা বিশ্ বাকি অংশ পড়ুন...
আল ইহসান ডেস্ক:
ভারতে বিজেপিশাসিত কর্ণাটকের হিন্দুত্ববাদী শিক্ষামন্ত্রী বিসি নাগেশ বলেছে, হিজাব পরা ছাত্রীদের পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করতে দেওয়া হবে না। সে জুমুয়াবার ওই মন্তব্য করে। আগামী ৯ মার্চ থেকে রাজ্যে দ্বিতীয় পিউসি পরীক্ষা শুরু হতে চলেছে। সূত্র : পারসটুডে।
অন্যদিকে, সুপ্রিম কোর্ট কর্ণাটকের প্রাক-বিশ্ববিদ্যালয় কলেজের ছাত্রীদের হিজাব পরে বার্ষিক পরীক্ষায় অংশগ্রহণের অনুমতি দেওয়ার জন্য দ্রুত তালিকাভুক্ত করার একটি আবেদন খারিজ করে দিয়েছে। একজন নারী আইনজীবী ভারতের প্রধান বিচারক ডিওয়াই চন্দ্রচূড়ের সমন্বিত বেঞ্চে à বাকি অংশ পড়ুন...
আল ইহসান ডেস্ক:
ওশেনিয়া মহাদেশের দ্বীপরাষ্ট্র ভানুয়াতু ২৪ ঘণ্টায় দুইবার সাইক্লোনের কবলে পড়েছে। একই সময়ে দেশটিতে আঘাত হেনেছে ৬.৫ ও ৫.৪ মাত্রার দুটি ভূমিকম্প। দুর্যোগে বিধ্বস্ত দেশটিতে উদ্ধার ও ত্রাণ তৎপরতা শুরু করেছে রেড ক্রস, রেড ক্রিসেন্ট ও ইউনিসেফ। জরুরি অবস্থা জারি করেছে দেশটির সরকার।
ইউনিসেফের এরিক ডুরপেয়ার পরিস্থিতি সম্পর্কে এএফপিকে বলেছে, ‘ভয়াবহ। ভানুয়াতু প্রাকৃতিক দুর্যোগের সঙ্গে মানিয়ে চলতে অভ্যস্ত। কিন্তু আমার মনে হয় এবারই প্রথম পর পর দুটি সাইক্লোন আঘাত হানলো।’
এর মাত্র দুদিন আগে, বুধবার রাজধানী পোর্ট ভিলঠবাকি অংশ পড়ুন...
অর্থনৈতিকভাবে দুর্দশাগ্রস্ত পাকিস্তানের জন্য নতুন করে ১৩০ কোটি ডলার ঋণ অনুমোদন করেছে চীনের ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড কমার্শিয়াল ব্যাংক (আইসিবিসি)।
শুক্রবার তারা এই ঋণের অনুমোদন দেয় বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
তাদের এই ঋণ দক্ষিণ এশিয়ার দেশটির বৈদেশিক মুদ্রার রিজার্ভ বাড়াতে সাহায্য করবে, বলেছেন পাকিস্তানের অর্থমন্ত্রী ইসহাক দার।
এই ঋণ তিন কিস্তিতে ঢুকবে, তার মধ্যে প্রথম কিস্তির ৫০ কোটি ডলার এরই মধ্যে পাকিস্তানের কেন্দ্রীয় ব্যাংক পেয়েও গেছে, টুইটে এমনটাই বলেছেন তিনি।
“এটা বিদেশি মুদ্রার রিজার্ভ বাড়াবে,” বলেছে বাকি অংশ পড়ুন...
আল ইহসান ডেস্ক:
যুক্তরাষ্ট্রের ফ্লোরিডাতে বিরল মস্তিষ্ক খেঁকো অ্যামিবা রোগে আক্রান্ত হয়ে এক ব্যক্তির মৃত্যর খবর পাওয়া গেছে। খবর সিএনএনের।
স্থানীয় স্বাস্থ্য বিভাগ জানায়, ধারণা করা হচ্ছে ওই ব্যক্তি কলের পানি দিয়ে নাক পরিষ্কারের সময় আক্রান্ত হয়। আক্রান্ত ব্যক্তিটি নাকের সাইনাস রোগে আক্রান্ত ছিলো। এককোষী এই অণুজীবটি শুধুমাত্র নাকের মাধ্যমেই মানব শরীরে প্রবেশ করে। মস্তিষ্কে বাসা বানিয়ে ধীরে ধীরে খেয়ে ফেলে মগজ।
মার্কিন রোগ নিয়ন্ত্রক সংস্থার তথ্যমতে দেশটিতে প্রতিবছর প্রায় তিনজন এই সংক্রমণের শিকার হয়। সাধারণত দুষিত নদীর à বাকি অংশ পড়ুন...












