আল ইহসান ডেস্ক:
ওয়াশিংটন, ক্যানবেরা ও লন্ডনের মধ্যে হওয়া প্রতিরক্ষা চুক্তির অংশ হিসেবে এসব মার্কিন সাবমেরিন কেনার পরিকল্পনা নিয়েছে অস্ট্রেলিয়া।
যুক্তরাষ্ট্রের কাছ থেকে অন্তত চারটি পারমাণবিক শক্তিচালিত ভার্জিনিয়া-শ্রেণির সাবমেরিন কেনার পরিকল্পনা করেছে অস্ট্রেলিয়া।
এ বিষয়ে অবগত তিনজন মার্কিন কর্মকর্তা বুধবার সিএনএনকে জানিয়েছে, ওয়াশিংটন, ক্যানবেরা ও লন্ডনের মধ্যে হওয়া প্রতিরক্ষা চুক্তির অংশ হিসেবে এসব সাবমেরিন কেনার পরিকল্পনা নিয়েছে অস্ট্রেলিয়া।
ওই তিন দেশের উদীয়মান প্রতিরক্ষা অংশীদারিত্বকে মূলত প্রশান্ত মহাসা বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
কিউবায় অবস্থিত যুক্তরাষ্ট্রের কুখ্যাত গুয়ানতানামো বে কারাগার থেকে ২০ বছর পর ছাড়া পেয়েছেন সৌদি আরবের এক ইঞ্জিনিয়ার।
কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা গতকাল বৃহস্পতিবার (৯ মার্চ) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
সংবাদমাধ্যমটি জানিয়েছে, সৌদি আরবের ওই ইঞ্জিনিয়ারের নাম আল সারাবি। বর্তমানে তার বয়স ৪৮ বছর। যখন তাকে গুয়ানতানামো বে কারাগারে নিয়ে যাওয়া হয়েছিল তখন ২৮ বছরের এক যুবক ছিলেন তিনি।
দীর্ঘ ২০ বছর আল সারাবিকে আটকে রাখলেও তার বিরুদ্ধে কোনো ধরনের অভিযোগ আনতে পারেনি মার্কিন প্রশাসন।
যুক্তরাষ্ট্র এক বিবৃতà বাকি অংশ পড়ুন...
আল ইহসান ডেস্ক:
টানা লোডশেডিংয়ের জেরে পাকিস্তানের উত্তরপশ্চিমাঞ্চলীয় প্রদেশ খাইবার পাখতুনখোয়ার উপজাতি অধ্যুষিত শহর মোহমান্দের বিদ্যুৎ স্টেশন ঘেরাও করে ব্যাপক বিক্ষোভ করেছেন জনগণ। জনবিক্ষোভের জেরে বেশ কয়েক ঘণ্টা বন্ধ ছিল প্রদেশের গুরুত্বপূর্ণ হাইওয়ে পেশোয়ার-বাজাউর রোড।
বিক্ষোভে নেতৃত্বদানকারী ‘ইলেকট্রিসিটি অ্যাকশন কমিটি’র নেতাদের বরাত দিয়ে পাকিস্তানের দৈনিক পত্রিকা ডনের এক প্রতিবেদনে বলা হয়, গত কয়েক সপ্তাহ ধরে ঘণ্টার পর ঘণ্টা লোডশেডিংয়ের জেরে নাকাল হচ্ছেন মোহমান্দের বাসিন্দারা। শহরের সংলগ্ন গ্রামীণ এলাকাগুলো বাকি অংশ পড়ুন...
আল ইহসান ডেস্ক:
ইউক্রেইনের রাজধানী কিইভ থেকে শুরু করে উত্তরাঞ্চলীয় খারকিভ, দক্ষিণাঞ্চলীয় ওদেসা ও পশ্চিমাঞ্চলীয় জিতোমিরসহ বিভিন্ন শহরের লক্ষ্যস্থলগুলোতে ব্যাপক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে রাশিয়া।
এসব হামলার পর বেশ কয়েকটি এলাকা বিদ্যুৎবিহীন হয়ে পড়েছে, খারকিভ ও ওদেসায় আবাসিক ভবন ও অবকাঠামোয় ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে; জানিয়েছে বিবিসি।
পূর্ব ইউক্রেইনের বাখমুতে দু’পক্ষের মধ্যে তীব্র স্থলযুদ্ধ চলার মধ্যেই এসব হামলা চালানো হল।
কিইভের মেয়র ভিতালি ক্লিচকো জানিয়েছে, নগরীর দক্ষিণপশ্চিমাঞ্চলে বিস্ফোরণের খবর পেয়ে সেখানে উদà§ বাকি অংশ পড়ুন...
আল ইহসান ডেস্ক:
উৎপাদিত পণ্যের সঠিক মূল্য না পেয়ে রাজ্য এবং কেন্দ্রীয় সরকারের প্রতি ক্ষুব্ধ হয়ে মহারাষ্ট্রের নাসিক জেলার একজন কৃষক তার নিজের পেঁয়াজের খামারে আগুন লাগিয়ে দিয়েছে। গতকাল সোমবার সে তার পুরো ১.৫ একর জমির পেঁয়াজ পুড়িয়ে দিয়েছে।
এই কৃষক বলেছে, গত চার মাসে সে এই ফসলের জন্য এক লাখ ৫০ হাজার রুপি খরচ করেছে এবং এখন এটি বাজারে নিয়ে যেতে তাকে আরও ৩০ হাজার রুপি খরচ করতে হবে। আর বাজারে পেঁয়াজের বর্তমান যে মূল্য তাতে সে পাবে কেবল ২৫ হাজার রুপি।
তার অভিযোগ, ‘রাজ্য ও কেন্দ্রীয় সরকারের ভুলের কারণে’ সে এখন ফসল পোড়াতে বাধ্য হয়েছে।
সে à বাকি অংশ পড়ুন...
আল ইহসান ডেস্ক:
বিমান বোঝাই করে ইউক্রেনে ত্রাণ পাঠিয়েছে সৌদি। বাদশাহ ফয়সাল ত্রাণ কেন্দ্র থেকে ৩০ টন ত্রাণসামগ্রী নিয়ে বিমানটি পোল্যান্ডের রেজেসজো বিমানবন্দরে অবতরণ করে।
সৌদির রাষ্ট্রীয় গণমাধ্যমের বরাত দিয়ে এক প্রতিবেদনে এমন তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম আনাদোলু।
সৌদি আরব এর আগে আরও দু’বার ইউক্রেন ত্রাণসামগ্রী পাঠায়। সম্প্রতি সৌদির পররাষ্ট্রমন্ত্রী কিয়েভ সফর করেন। তার এ সফরের পরই ইউক্রেনে ত্রাণ পাঠানো শুরু করে সৌদি।
মধ্যপ্রাচ্যের দেশ সৌদিআরব ও পূর্ব ইউরোপের দেশ ইউক্রেন ৩০ বছর আগে কূটনৈতিক সম্পর্ক স্থাপন করে। যুদ্ধের ম বাকি অংশ পড়ুন...
আল ইহসান ডেস্ক:
নতুন করে সংঘর্ষে জড়িয়েছে আজারবাইজান ও আর্মেনিয়া। এতে কমপক্ষে পাঁচজন নিহত হয়েছে। নিহতদের মধ্যে দু’জন আজারবাইজানের সেনা এবং অন্য তিনজন আর্মেনীয় কর্মকর্তা। গত রোববার (৫ মার্চ) উভয়পক্ষের মধ্যে গুলি বিনিময়ের পর প্রাণহানির এই ঘটনা ঘটে।
মূলত বিতর্কিত অঞ্চল নাগরনো-কারাবাখ নিয়ে এই দুই দেশের মধ্যে কয়েক দশকের পুরনো শত্রুতা রয়েছে এবং এই বিষয়টি নিয়ে প্রায়ই সংঘর্ষে জড়িয়ে থাকে উভয় দেশ। গতকাল সোমবার (৬ মার্চ) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা।
প্রতিবেদনে বলা হয়েছে, আজারবাইজানের সৈন্য এব বাকি অংশ পড়ুন...
আল ইহসান ডেস্ক:
পাকিস্তানে দেশটির অন্যতম প্রধান একটি নিউজ চ্যানেলের লাইসেন্স স্থগিত করা হয়েছে। দেশটির সাবেক প্রধানমন্ত্রী ও পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ চেয়ারম্যান ইমরান খানের বক্তব্য সম্প্রচারের অভিযোগে চ্যানেলটির লাইসেন্স স্থগিত করা হয়।
এর আগে দক্ষিণ এশিয়ার এই দেশটির সকল স্যাটেলাইট চ্যানেলে ইমরান খানের বক্তৃতা সম্প্রচার নিষিদ্ধ করে দেশটির মিডিয়া নিয়ন্ত্রক কর্তৃপক্ষ পাকিস্তান ইলেকট্রনিক মিডিয়া রেগুলেটরি অথরিটি (পিইএমআরএ)। গতকাল সোমবার (৬ মার্চ) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে পাকিস্তানি সংবাদমাধ্যম দ্য ডন।
প্রতিবেদà বাকি অংশ পড়ুন...
আল ইহসান ডেস্ক:
পাকিস্তানে দেশটির অন্যতম প্রধান একটি নিউজ চ্যানেলের লাইসেন্স স্থগিত করা হয়েছে। দেশটির সাবেক প্রধানমন্ত্রী ও পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ চেয়ারম্যান ইমরান খানের বক্তব্য সম্প্রচারের অভিযোগে চ্যানেলটির লাইসেন্স স্থগিত করা হয়।
এর আগে দক্ষিণ এশিয়ার এই দেশটির সকল স্যাটেলাইট চ্যানেলে ইমরান খানের বক্তৃতা সম্প্রচার নিষিদ্ধ করে দেশটির মিডিয়া নিয়ন্ত্রক কর্তৃপক্ষ পাকিস্তান ইলেকট্রনিক মিডিয়া রেগুলেটরি অথরিটি (পিইএমআরএ)। গতকাল সোমবার (৬ মার্চ) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে পাকিস্তানি সংবাদমাধ্যম দ্য ডন।
প্রতিবেদà বাকি অংশ পড়ুন...
আল ইহসান ডেস্ক:
বিশ্ব অর্থনীতি খাদের কিনারায়, এ অবস্থায় টিকে থাকতে সোনা-রুপা ও বিটকয়েনে বিনিয়োগের পরামর্শ দিয়েছে শীর্ষ অর্থনীতিবিদ ও বিনিয়োগকারী রোবার্ট কিওসাকি।
বিশ্ব অর্থনীতি নিয়ে ধূসর পূর্বাভাস দিয়ে গত ১ মার্চ এক টুইট বার্তায় সে বলেছে, বিনিয়োগকারীদের একটি পতনের জন্য প্রস্তুতি নেওয়া প্রয়োজন।
ব্যাংক খাতের এই পতনে সমাধান কী হতে পারে, তা খুঁজছে অর্থনীতিবিদরা।
এর আগে কিওসাকি উদ্বেগ প্রকাশ করে বলেছিলো, ‘মূল্যস্ফীতির ঊর্ধ্বগতি যুক্তরাষ্ট্রের জনসংখ্যার ৫০ শতাংশকে নিশ্চিহ্ন করে দিতে পারে। এমনকি শেয়ারবাজার ধসে অবসর পরিকলà§ বাকি অংশ পড়ুন...
আল ইহসান ডেস্ক:
ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুর নেতৃত্বাধীন সরকারের বিরুদ্ধে আবারও বিক্ষোভ করেছে লাখো ইসরায়েলি নাগরিক। মূলত নেতানিয়াহুর নতুন সরকারের বিচার বিভাগীয় সংস্কার পরিকল্পনার বিরুদ্ধে গত শনিবার (৪ মার্চ) এই বিক্ষোভ আয়োজন করা হয় এবং এতে লাখো মানুষ অংশ নেয়।
এ নিয়ে টানা নবম সপ্তাহ লাখো বিক্ষোভকারী ইসরায়েলি শহরগুলোর রাস্তায় নামলেন। গতকাল রোববার (৫ মার্চ) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স।
ইসরায়েলের বিচার ব্যবস্থাকে সংশোধন এবং সুপ্রিম কোর্টকে দুর্বল করার একটি পরিকল্পনা সম্প্রতি উন্মোচন করà§ বাকি অংশ পড়ুন...
আল ইহসান ডেস্ক:
নতুন করে বিষাক্ত গ্যাস হামলায় অসুস্থ হয়ে পড়ায় ইরানের পাঁচটি প্রদেশের কয়েক ডজন স্কুল ছাত্রীকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। স্থানীয় গণমাধ্যমের বরাত দিয়ে শনিবার ফরাসি বার্তা সংস্থা এএফপির এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।
মেয়েদের স্কুল বন্ধ করে দেওয়ার চেষ্টা হিসাবে দুর্বৃত্তরা দেশজুড়ে বিষাক্ত গ্যাস হামলা চালাচ্ছে বলে দেশটির সরকার ধারণা করছে। গত তিন মাস ধরে দেশটির রাজধানী তেহরানের দক্ষিণাঞ্চলীয় কওম শহরের শত শত স্কুলছাত্রী শ্বাসকষ্টে আক্রান্ত হয়েছেন। তাদের মধ্যে অনেক ছাত্রীর হাসপাতালে চিকিৎসার প্রয়োজঠবাকি অংশ পড়ুন...












