যুক্তরাষ্ট্রকে বাদ দিয়ে নতুন ন্যাটো করতে বললো হাঙ্গেরি
, ১১ শা’বান শরীফ, ১৪৪৪ হিজরী সন, ০৪ ‘আশির, ১৩৯০ শামসী সন , ০৪ মার্চ, ২০২৩ খ্রি:, ১৮ ফাল্গুন, ১৪২৯ ফসলী সন, ইয়াওমুছ সাবত (শনিবার) বিদেশের খবর
নিজস্ব প্রতিবেদক:
নিজেদের প্রতিরক্ষায় ইউরোপের ন্যাটোর মতো নতুন আরেকটি সামরিক জোট গঠন করা প্রয়োজন বলে মন্তব্য করেছে হাঙ্গেরির প্রধানমন্ত্রী ভিক্টর অরবান। তবে সে বলেছে, ‘নতুন ন্যাটো’ গঠিত হতে হবে যুক্তরাষ্ট্রকে ছাড়া। যেখানে মার্কিনিদের কোনো প্রভাব থাকবে না।
এছাড়া সে অভিযোগ করেছে, ইউরোপকে যুদ্ধে জড়িয়েছে যুক্তরাষ্ট্র। যে যুদ্ধে জয় পাওয়া যাবে না। উল্টো এটি বিশ্বযুদ্ধে গড়াতে পারে।
গত বৃহস্পতিবার (২ মার্চ) সুইজারল্যান্ডের ম্যাগাজিন ওয়েল্টওচের সঙ্গে এক সাক্ষাৎকারে এসব বলেছে ন্যাটোরই সদস্য দেশ হাঙ্গেরির প্রধানমন্ত্রী ভিক্টর অরবান।
সে বলেছে, ‘সমস্যার সমাধান হবে, একটি ইউরোপিয়ান নতুন ন্যাটো তৈরির মাধ্যমে।’
অরবান আরও বলেছে, ইউরোপে ন্যাটোর পরিধি বাড়াতে যুক্তরাষ্ট্রের যে আকাঙ্খা আছে, সেটিই রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বাধিয়েছে।
ইউরোপিয়ান ইউনিয়নেরও (ইইউ) কড়া সমালোচনা করেছে ভিক্টর অরবান। সে বলেছে, নিজেদের স্বার্থ জলাঞ্জলি দিয়ে যুক্তরাষ্ট্রের স্বার্থ হাসিল করছে ইইউর কূটনীতিকরা।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
মধ্যপ্রাচ্যের বিভিন্ন ঘাঁটি থেকে সেনা সরাচ্ছে যুক্তরাষ্ট্র : এনবিসি
২৩ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
যুক্তরাষ্ট্রের হুমকির জবাবে এবার ‘ফাদার অব অল বোম্বস’ আনার ঘোষণা ইরানের
২৩ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
নভেম্বরে ফের ইরানে মার্কিন-ইসরায়েলি হামলার পরিকল্পনা
২৩ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
বিশ্বজুড়ে ঋণের পাহাড় ৩৬৫ ট্রিলিয়ন ডলার, শীর্ষে যুক্তরাষ্ট্র
২৩ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
সমুদ্রের পানির নীল রঙের নেপথ্যে কী?
২২ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
গভীর সংকটে ফ্রান্স, আহত ৫০০ পুলিশ; বিক্ষোভ ছড়ালো ইতালি-আলবেনিয়াতেও
২২ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ইয়েমেনের লক্ষ্যবস্তুর তালিকা বিস্তৃত ও হালনাগাদ করা হচ্ছে : আনসারুল্লাহ নেতা
২২ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
সুদানজুড়ে ড্রোন হামলায় ১৬০ জনের বেশি নিহত, গৃহযুদ্ধে প্রাণহানি ৫৯ হাজার
২২ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
‘আমরা মাটি খেয়ে থাকবো তবুও এক ইঞ্চি জমি ছাড়বো না’
২২ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
হরমুজ প্রণালিতে ইন্টারনেট ক্যাবল ধ্বংসের হুমকি ইরানের
২২ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
শিশুশূন্য হয়ে পড়ছে লন্ডনের স্কুলগুলো
২২ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ইসরাইলী মন্ত্রীদেরকে বয়কট করার আহ্বান
২২ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার)












