দেশের স্বার্থে সবার সঙ্গে আলোচনা-মিটমাটে রাজি ইমরান
, ১৩ শা’বান শরীফ, ১৪৪৪ হিজরী সন, ০৬ ‘আশির, ১৩৯০ শামসী সন , ০৬ মার্চ, ২০২৩ খ্রি:, ২০ ফাল্গুন, ১৪২৯ ফসলী সন, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) বিদেশের খবর
আল ইহসান ডেস্ক:
বড় ধরনের অর্থনৈতিক সংকটের মধ্যে রয়েছে পাকিস্তান। একইসঙ্গে দক্ষিণ এশিয়ার পরমাণু শক্তিধর এই দেশটিতে রাজনৈতিক অস্থিতিশীলতাও বেশ চরমে। এই পরিস্থিতিতে প্রতিদ্বন্দ্বী রাজনৈতিক পক্ষগুলোর দিকে শান্তির বার্তা প্রসারিত করেছেন পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ চেয়ারম্যান ইমরান খান।
ইমরান খান বলেছেন, রাজনৈতিক ও অর্থনৈতিক অস্থিতিশীলতার মুখোমুখি হওয়া পাকিস্তানের স্বার্থে নিজের হত্যা প্রচেষ্টাসহ সবকিছু ক্ষমা করতে প্রস্তুত তিনি। গতকাল রোববার (৫ মার্চ) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে পাকিস্তানি সংবাদমাধ্যম দ্য ডন।
ইমরান খান বলেছেন, ‘আমি সবার সঙ্গে আলোচনা করতে, সবার সাথে (বিদ্যমান সমস্যা) মিটমাট করতে প্রস্তুত। কারণ পাকিস্তানকে একটি আসন্ন বিপর্যয় থেকে বাঁচাতে সমগ্র জাতিকে ঐক্যবদ্ধ হতে হবে।’
তবে তিনি এটাও স্পষ্ট করে দিয়েছেন যে, যারা পাকিস্তানের জাতীয় সম্পদ লুট করেছে এবং পাকিস্তানকে ধনী থেকে ছিন্নমূল রাষ্ট্রের দিকে যারা ঠেলে দিয়েছে তাদের সাথে তিনি পুনর্মিলন করবেন না।
শনিবারের ভাষণে ইমরান খান পাকিস্তানের সাবেক সেনাপ্রধানের প্রতি আবারও নিজের ক্ষোভ প্রকাশ করেন। তিনি বলেন, ‘জেনারেল বাজওয়া আমাকে জাতীয় সম্পদ লুটকারীদের এনআরও দিতে অব্যাহতভাবে সুপারিশ করেছিলেন।’
শেহবাজ শরিফের নেতৃত্বাধীন পাকিস্তানের বর্তমান সরকারের দিকে ইঙ্গিত করে ইমরান আরও বলেন, ‘(সরকার গঠনের পর) তারা অবিলম্বে এনএবি আইন সংশোধন করে এবং তাদের ১১০০ বিলিয়ন রুপির দুর্নীতির মামলা বন্ধ করে দেয়।’
এ সম্পর্কিত আরো সংবাদ
-
যোদ্ধাদের আক্রমণে পুড়ে অঙ্গার দখলদারদের সামরিক যান
১০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
ইরানের সঙ্গে ইসরায়েলে মুহুর্মুহু ক্ষেপণাস্ত্র হামলা চালাচ্ছে ইয়েমেনি হুথিরাও
০৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
লোহিত সাগরে দখলদার ইসরায়েলের জাহাজ চলাচলে পূর্ণ নিষেধাজ্ঞা ঘোষণা হুথিদের
০৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
তেল আবিবের আকাশে শোনা যাচ্ছে ইরানি জাতির গর্জন -আহমাদিয়ান
০৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
‘দক্ষিণ লেবাননে হামলা বন্ধ করুক ইসরায়েল, নইলে ধ্বংসাত্মক জবাব’
০৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
সন্ত্রাসী ইসরায়েলের দুটি সামরিক ঘাঁটিতে ‘অপারেশন নাসর’ শুরু -আইআরজিসি
০৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
ফিলিপাইনে ৭.৮ মাত্রার শক্তিশালী ভূমিকম্প, ধসে পড়েছে বহু ভবন
০৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
ইসরায়েলের রাসায়নিক প্ল্যান্টে বিপ্লবী গার্ডের হামলা
০৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
হামাসের বীরত্ব:
০৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
ইসরায়েলের রাসায়নিক প্ল্যান্টে বিপ্লবী গার্ডের হামলা
০৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
সন্ত্রাসীদের ধ্বংসে উচ্চ-ক্ষমতাসম্পন্ন বিস্ফোরক ডিভাইসের বিস্ফোরণ ঘটানোর প্রস্তুতি দৃশ্য।
০৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
‘হিজবুল্লাহ না থাকলে সন্ত্রাসী ইসরায়েল বৈরুতে পৌঁছে যেতো’
০৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার)