অস্ত্রে ব্যয় হচ্ছে অর্থ, দুর্ভিক্ষ ডাকছে উ. কোরিয়া
, ১২ শা’বান শরীফ, ১৪৪৪ হিজরী সন, ০৫ ‘আশির, ১৩৯০ শামসী সন , ০৫ মার্চ, ২০২৩ খ্রি:, ১৯ ফাল্গুন, ১৪২৯ ফসলী সন, ইয়াওমুল আহাদ (রোববার) বিদেশের খবর
উত্তর কোরিয়ায় তীব্র হচ্ছে খাদ্য সংকট। দ্রুত ব্যবস্থা না নিলে খুব শিগগির দেশটিতে অনাহারে মারা পড়বেন অসংখ্য মানুষ। এমন ভয়ংকর পরিস্থিতির জন্য স্বৈরশাসক কিম জং উনের খামখেয়ালি শাসন এবং অস্ত্রপ্রীতিকে দায়ী করেছে বিশেষজ্ঞরা। খবর সিএনএনের।
কিছু বিশেষজ্ঞ সতর্ক করে বলেছে, গত তিন দশকের মধ্যে ভয়ংকরতম দুর্ভিক্ষের মুখে পড়তে চলেছে উত্তর কোরিয়া। এর আগে ১৯৯০ সালে দেশটিতে দুর্ভিক্ষে প্রায় ১০ লাখ মানুষের মৃত্যু হয়েছিল। এবারও একই পরিস্থিতির আশঙ্কা তৈরি হয়েছে।
পিটারসন ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল ইকোনমিকসের গবেষণা বিশ্লেষক লুকাস রেঙ্গিফো-কেলারের মতে, বাণিজ্য তথ্য, স্যাটেলাইট চিত্র এবং জাতিসংঘ ও দক্ষিণ কোরীয় কর্তৃপক্ষের মূল্যায়নে স্পষ্ট যে, উত্তর কোরিয়ায় খাদ্য সরবরাহ ‘ন্যূনতম মানবিক চাহিদা পূরণের জন্য প্রয়োজনীয় পরিমাণের চেয়েও নিচে নেমে গেছে’।
জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার (এফএও) মতে, করোনাভাইরাসের আগেও উত্তর কোরিয়ার প্রায় অর্ধেক জনসংখ্যা অপুষ্টিতে ভুগছিল। এরপর তিন বছর সীমান্ত বন্ধ ও বিচ্ছিন্নতা সেই পরিস্থিতিকে হয়তো আরও খারাপ করে তুলেছে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
ইসরায়েলকে কালোতালিকায় রাখা নিয়ে বাগ্বিতণ্ডা
২১ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
আল-কুদস ব্রিগেড যোদ্ধাদের বিস্ফোরক ডিভাইসের বিস্ফোরনের পর ইসরায়েলি সন্ত্রাসীদের সামরিক যান।
২১ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
নাইজারের বৃহত্তম বিমানবন্দরে বন্দুক হামলা, নিহত ৩৫
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
চুক্তির জন্য মরিয়া হয়ে উঠেছিলো ট্রাম্প-মোজতবা খামেনি
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
১৫ বছরের কম বয়সীদের জন্য ‘সামাজিক মাধ্যম’ নিষিদ্ধ করলো আমিরাত
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
লেবাননে নিষিদ্ধ রাসায়নিক ‘গ্লাইফোসেট’ ব্যবহার করছে দখলদার ইসরাইল
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
২০৩০ সালের মধ্যে রেলপথে যুক্ত হবে কুয়েত, সৌদি, কাতারসহ ৬ দেশ
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
সিন্ধু নিয়ে চরম উত্তেজনা, ভারতকে কড়া বার্তা পাকিস্তানের
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
ক্যালিফোর্নিয়ায় দাবানলে পুড়ল ২০৫৩ একর এলাকা
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
হামাসের বীরত্ব:
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
এক দিনেই ২২ সন্ত্রাসী সেনা হতাহত হওয়ার কথা স্বীকার
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
এক দিনেই ২২ সন্ত্রাসী সেনা হতাহত হওয়ার কথা স্বীকার
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার)