পাকিস্তানকে আরও ১৩০ কোটি ডলার ঋণ দিচ্ছে চীন
, ১১ শা’বান শরীফ, ১৪৪৪ হিজরী সন, ০৪ ‘আশির, ১৩৯০ শামসী সন , ০৪ মার্চ, ২০২৩ খ্রি:, ১৮ ফাল্গুন, ১৪২৯ ফসলী সন, ইয়াওমুছ সাবত (শনিবার) বিদেশের খবর
শুক্রবার তারা এই ঋণের অনুমোদন দেয় বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
তাদের এই ঋণ দক্ষিণ এশিয়ার দেশটির বৈদেশিক মুদ্রার রিজার্ভ বাড়াতে সাহায্য করবে, বলেছেন পাকিস্তানের অর্থমন্ত্রী ইসহাক দার।
এই ঋণ তিন কিস্তিতে ঢুকবে, তার মধ্যে প্রথম কিস্তির ৫০ কোটি ডলার এরই মধ্যে পাকিস্তানের কেন্দ্রীয় ব্যাংক পেয়েও গেছে, টুইটে এমনটাই বলেছেন তিনি।
“এটা বিদেশি মুদ্রার রিজার্ভ বাড়াবে,” বলেছেন দার।
তিনি জানান, সাম্প্রতিক মাসগুলোতে পাকিস্তান আইসিবিসিকে যে ঋণ পরিশোধ করেছিল, তা-ই আবার ফেরত পাচ্ছেন তারা।
লেনদেনের ভারসাম্য বজায় রাখতে হিমশিম খাওয়া পাকিস্তানের কেন্দ্রীয় ব্যাংকের বৈদেশিক মুদ্রার রিজার্ভ এমন জায়গায় পৌঁছেছিল, যা দিয়ে তিন সপ্তাহের আমদানি বিল মেটানোও অসম্ভব হয়ে পড়েছিল।
দেশটির বিদেশি মুদ্রার রিজার্ভ বাড়াতে সহায়তার অংশ হিসেবে চীন এরই মধ্যে ইসলামাবাদকে ৭০ কোটি ডলার ঋণ দিয়েছে।
দার বলেছেন, আগের ঋণ চুক্তি অনুযায়ী তারা যা পরিশোধ করেছিল, তার থেকে ২০০ কোটি ডলার ফের ঋণ দিচ্ছে চীন।
জুন শেষ হতে যাওয়া অর্থবছরের ঘাটতি মেটাতে বাইরে থেকেই ৫০০ কোটি ডলার দরকার পাকিস্তানের, বলেছেন তিনি।
ইসলামাবাদ আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) সঙ্গে চুক্তি করতে পারলে বাইরে থেকে আরও অর্থ পাওয়া যাবে। আই্এমএফের সঙ্গে ওই চুক্তি আগামী সপ্তাহের মধ্যে হওয়া উচিত বলেও মন্তব্য দারের।
“আল্লাহ চাইলে, আমরা দেশকে এই কাদাজল থেকে বের করে আনতে পারবো,” ঋণখেলাপি হওয়ার সম্ভাবনা উড়িয়ে দিয়ে বলেন পাকিস্তানি এই মন্ত্রী।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
নাইজারের বৃহত্তম বিমানবন্দরে বন্দুক হামলা, নিহত ৩৫
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
চুক্তির জন্য মরিয়া হয়ে উঠেছিলো ট্রাম্প-মোজতবা খামেনি
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
১৫ বছরের কম বয়সীদের জন্য ‘সামাজিক মাধ্যম’ নিষিদ্ধ করলো আমিরাত
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
লেবাননে নিষিদ্ধ রাসায়নিক ‘গ্লাইফোসেট’ ব্যবহার করছে দখলদার ইসরাইল
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
২০৩০ সালের মধ্যে রেলপথে যুক্ত হবে কুয়েত, সৌদি, কাতারসহ ৬ দেশ
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
সিন্ধু নিয়ে চরম উত্তেজনা, ভারতকে কড়া বার্তা পাকিস্তানের
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
ক্যালিফোর্নিয়ায় দাবানলে পুড়ল ২০৫৩ একর এলাকা
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
হামাসের বীরত্ব:
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
এক দিনেই ২২ সন্ত্রাসী সেনা হতাহত হওয়ার কথা স্বীকার
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
এক দিনেই ২২ সন্ত্রাসী সেনা হতাহত হওয়ার কথা স্বীকার
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
ভাঙারিতের পরিণত হওয়া দখলদারদের আরেকটি সামরিক যান
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
আনুষ্ঠানিকভাবে বন্ধ হলো ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধ
১৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার)