আল ইহসান ডেস্ক:
রাশিয়ার দখলকৃত মেলিতোপলে হামলা চালিয়েছে ইউক্রেন। হামলায় একটি রেলওয়ে গুদাম ক্ষতিগ্রস্ত হয়েছে এবং শহরটি বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। রুশবাহিনীর বিরুদ্ধে ইউক্রেনের সম্ভাব্য পাল্টা আক্রমণ নিয়ে আলোচনার মধ্যেই এই হামলা হলো।
নির্বাসনে থাকা শহরটির ইউক্রেনীয় মেয়র নিশ্চিত করেছে সেখানে বিস্ফোরণ হয়েছে। রুশ বার্তা সংস্থা তাস মস্কো মনোনীত কর্মকর্তাদের উদ্ধৃত করে বলেছে, একটি রেলওয়ে গুদাম ধ্বংস হয়েছে এবং কাছের শহর ও গ্রাম বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছে।
জাপোরিজ্জিয়া পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের দক্ষিণে মেলিতোপোল অব বাকি অংশ পড়ুন...
আল ইহসান ডেস্ক:
যুক্তরাজ্যে বন্ধ হওয়ার কিংবা কর্মী ছাঁটাইয়ের ঝুঁকিতে রয়েছে ৩ লাখ ৭০ হাজারের মতো ক্ষুদ্র প্রতিষ্ঠান। আগামী সপ্তাহ শেষে সরকারের জ্বালানি সহায়তা প্রত্যাহার করা হলে এমন ঝুঁকিতে পড়তে পারে প্রতিষ্ঠানগুলো। এমনই আশঙ্কা করছে ফেডারেশন অব স্মল বিজনেসেস। খবর ফ্রি মালয়েশিয়া টুডে।
সম্প্রতি যুক্তরাজ্যের অর্থমন্ত্রী জেরেমি হান্ট জানায়, সাধারণ ভোক্তাদের জন্য জ্বালানি সহায়তা বহাল থাকলেও ১ এপ্রিল থেকে ব্যবসাপ্রতিষ্ঠানের জন্য তা বন্ধ হয়ে যাচ্ছে।
শীর্ষ লবি প্রতিষ্ঠানটির পলিসি চেয়ার টিনা ম্যাকেঞ্জি বলছে, সরকারের এমন বাকি অংশ পড়ুন...
আল ইহসান ডেস্ক:
মিয়ানমারের ক্ষমতাচ্যুত ও কারাবন্দী নেত্রী অং সান সু চি নেতৃত্বাধীন রাজনৈতিক দল ন্যাশনাল লীগ ফর ডেমোক্র্যাসিকে বিলুপ্ত ঘোষণা করেছে জান্তা। গত মঙ্গলবার জান্তা-নিয়ন্ত্রিত দেশটির নির্বাচন কমিশন সু চির দলকে বিলুপ্তির এই সিদ্ধান্ত নিয়েছে বলে জানিয়েছে।
দেশটির রাষ্ট্রায়ত্ত সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে, মিয়ানমারের নতুন কঠোর সামরিক নির্বাচনী খসড়া আইনের আওতায় পুনরায় নিবন্ধন করতে ব্যর্থ হওয়ায় অং সান সু চির ন্যাশনাল লীগ ফর ডেমোক্র্যাসিকে বিলুপ্ত করার ঘোষণা দিয়েছে নির্বাচন কমিশন।
২০২০ সালের নির্বাচনে ব্যাপক জ বাকি অংশ পড়ুন...
আল ইহসান ডেস্ক:
আর্থিক সংকটের কারণ দেখিয়ে পাকিস্তানের ফেরারেল রাজস্ব বোর্ডের এক কর্মকর্তা ঘুষ খাওয়ার অনুমতি চেয়ে দেশটির প্রধানমন্ত্রীর কাছে চিঠি লিখেছেন।
স্থানীয় গণমাধ্যম দ্য নেশন জানিয়েছে, পরিবার চালাতে ওই কর্মকর্তার বেতন যথেষ্ট নয় বলে তিনি প্রধানমন্ত্রীর কাছে এ আরজি জানিয়েছেন।
চিঠিতে তিনি লিখেছেন, হয় তার বেতন বাড়ানো হোক, অন্যথায় দুর্নীতি করার অনুমতি দেওয়া হোক। সিএসএস (সেন্ট্রাল সুপিরিয়র সার্ভিসেস) কর্মকর্তা হিসেবে ফেডারেল রাজস্ব বোর্ডে তিনি চার বছর ধরে চাকরি করছেন।
তিনি বলেন, বাবা ও স্বামী হিসেবেও কিছু ব্যয় মেটানোর বাকি অংশ পড়ুন...
আল ইহসান ডেস্ক:
প্রতিবেশী দেশ বেলারুশে কৌশলগত পারমাণবিক অস্ত্র মোতায়েন করার বিষয়ে সম্প্রতি ঘোষণা দিয়েছে রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন। রুশ প্রেসিডেন্টের এই ঘোষণায় উদ্বেগ প্রকাশ করেছে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন।
একইসঙ্গে বেলারুশে পারমাণবিক অস্ত্র মোতায়েনের এই বক্তব্যকে ‘বিপজ্জনক’ কথা বলেও উল্লেখ করেছে সে। গতকাল বুধবার (২৯ মার্চ) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা এএফপি।
নিজের সর্বশেষ এই পদক্ষেপটি পারমাণবিক অপ্রসারণ চুক্তি লঙ্ঘন করবে না বলেও জানিয়েছিলে প্রেসিডেন্ট পুতিন। একইসঙ্গে বেলারুশে কৌশলগত পারমাণব বাকি অংশ পড়ুন...
আল ইহসান ডেস্ক:
তাইওয়ানের প্রেসিডেন্ট সাই ইং-ওয়েনের সঙ্গে যদি মার্কিন প্রতিনিধি পরিষদের স্পিকার কেভিন ম্যাকার্থি দেখা করে, তাহলে ‘পাল্টা জবাব’ দেওয়া হবে। গতকাল বুধবার (২৯ মার্চ) যুক্তরাষ্ট্রকে এমন কড়া ভাষায় হুমকি দিয়েছে চীন।
তাইওয়ানের প্রেসিডেন্ট সাই ইং-ওয়েনের বুধবার ১০ দিনের সফরে মধ্য আমেরিকার উদ্দেশে রওনা দেওয়ার কথা রয়েছে। এ সফরে সে গুয়েতেমালা এবং বেলিজ যাবে। দেশ দু’টিতে যাওয়ার পথে যুক্তরাষ্ট্রে ট্রানজিট নেবে সে।
তাইওয়ানকে নিজেদের অংশ হিসেবে দাবি করে চীন। চীন যুক্তরাষ্ট্রের কর্মকর্তাদের একাধিকবার হুঁশিয়ারি দিয়েছ বাকি অংশ পড়ুন...
আল ইহসান ডেস্ক:
দোকলাম মালভূমি নিয়ে ভুটানের মন্তব্যে উদ্বিগ্ন ভারত। ভুটানের প্রধানমন্ত্রী বলেছে, এই মালভূমি নিয়ে বিরোধের সমাধান খুঁজে বের করার ক্ষেত্রে বেইজিংয়ের কথা বলার সমান অধিকার রয়েছে। বেলজিয়ামের ডেইলি লা লিব্রেকে দেওয়া এক সাক্ষাৎকারে প্রধানমন্ত্রী লোটে শেরিং এ কথা বলেছে।
ভারতের বিশ্বাস, চীন অবৈধভাবে দোকলাম দখল করেছে। এই মালভূমিতে চীনের কোনো অংশীদারিত্ব শিকার করে না নয়া দিল্লি।
লোটে শেরিং বলেছে, এটি ভুটানের একার পক্ষে সমাধানের ব্যাপার নয়। আমরা তিন পক্ষ আছি। কোন বড় বা ছোট দেশ নেই, তিনটি সমান দেশ আছে, প্রত্যেকে এক তৃ বাকি অংশ পড়ুন...
আল ইহসান ডেস্ক:
ফ্রান্সে বিতর্কিত পেনশন সংস্কার নিয়ে বিক্ষোভ সহিংস হয়ে উঠেছে। রাজধানী প্যারিসসহ গুরুত্বপূর্ণ বিভিন্ন শহরে প্রতিদিনই পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের ব্যাপক সংঘর্ষ হচ্ছে। রাজধানীতে বিক্ষোভকারীরা পুলিশকে লক্ষ্য করে পেট্রোল বোমা আতশবাজি ছুড়ছে, গাড়ি পুড়িয়ে দিচ্ছে। আর পুলিশ তাদের ওপর ব্যাপক পিটুনি ও কাঁদানে গ্যাস ব্যবহার করছে।
ইউনিয়ন নেতারা ফ্রান্সে আইনি অবসরের বয়স ৬২ থেকে ৬৪-এ উন্নীত করার পরিকল্পনা থেকে সরে আসতে প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁর কাছে ফের অনুরোধ করেছে।
বাকি অংশ পড়ুন...
আল ইহসান ডেস্ক:
ইকুয়েডরের দক্ষিণাঞ্চলে প্রবল বর্ষণের ফলে সৃষ্ট ভয়াবহ ভূমিধসে অন্তত ১৬ জনের প্রাণহানি হয়েছে। প্রায় ৫০ জনের নিখোঁজ হওয়ার খবর পাওয়া গেছে।
উদ্ধারকারীরা সোমবার তাদের কার্যক্রম চালিয়ে যাচ্ছে বলে জানা গেছে। ক্ইুটো থেকে তিনশ কিলোমিটার দক্ষিণে চিমবোরাজো প্রদেশের আলূসি গ্রামে রোববার রাতে এ ভূমিধস হয়। এতে বেশকিছু সংখ্যক বাড়ি চাপা পড়ে। আহত হয়েছে ২৩ জন।
উদ্ধারকর্মীরা ধ্বংসস্তুপের নিচ থেকে জীবিতদের উদ্ধারে চেষ্টা চালিয়ে যাচ্ছে।
এদিকে হিমবাহের কারণেও কিছু সরকারি ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। সড়ক ও তিনটি স্কুল বন্ধ হয়ে গ বাকি অংশ পড়ুন...
আল ইহসান ডেস্ক:
সৌদি আরবের মক্কায় ওমরাহ পালনের জন্য যাওয়ার সময় দক্ষিণাঞ্চলীয় আসির প্রদেশে একটি সেতুর সঙ্গে সংঘর্ষে বাস উল্টে গিয়ে আগুন ধরে যায়। এতে ২০ জন নিহত ও ২৯ জন আহত হয়েছেন।
গত সোমবার সৌদির দক্ষিণাঞ্চলীয় আসির প্রদেশের আকাবা শার নামক স্থানে এ ঘটনা ঘটে।
আসির প্রদেশের ঘটনাটি নিরাপদে যাওয়ার বিষয়টিকে কার্যত চ্যালেঞ্জে ফেলে দিয়েছে। রমজানে বহু মানুষ ওমরাহ করতে মক্কায় যাচ্ছেন এবং হজের আর মাত্র কয়েক মাস বাকি, এমন সময়ে এ ঘটনা ঘটল।
চ্যানেলটি নির্দিষ্ট সমস্যার কথা উল্লেখ না করেই জানায় ‘গাড়ির সমস্যা’ হয়েছিল, অন্যদিকে বেসরকারি সং বাকি অংশ পড়ুন...
আল ইহসান ডেস্ক:
যুক্তরাষ্ট্রের একটি স্কুলে বন্দুকধারীর হামলায় ছয়জন নিহত হয়েছে। বন্দুকধারী একজন ট্রান্সজেন্ডার। নিহতদের মধ্যে তিন শিশু ও তিনজন বয়স্ক মানুষ রয়েছে।
গত সোমবার (২৭ মার্চ) ন্যাশভিল শহরে এ ঘটনা ঘটে।
পুলিশ জানিয়েছে, আক্রমণকারীর কাছে দুইটি সেমি-অটোমেটিক রাইফেল ও একটি হ্যান্ডগান ছিল। ট্রান্সজেন্ডার ওই খুনির নাম অড্রে হেল। তার বয়স ২৮ বছর। পরে পুলিশের গুলিতে সেও মারা গেছে।
এ কনভেন্ট স্কুলে প্রিস্কুল থেকে ষষ্ঠ শ্রেণি পর্যন্ত ক্লাস হয়। প্রায় দুইশ’ ছাত্রছাত্রী সেখানে পড়ে। যে তিনজন পড়–য়া গুলিতে মারা গেছে, সকলের বয়স নয় বাকি অংশ পড়ুন...
আল ইহসান ডেস্ক:
আফগানিস্তানে পররাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে এক আত্মঘাতী হামলায় ছয় বেসামরিক নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও কয়েকজন।
দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় এই খবর নিশ্চিত করেছে। আল জাজিরা।
মন্ত্রণালয়ের মুখপাত্র আবদুল নাফি টাকোর সোমবার এক টুইটে বলেন, হামলাকারীদের লক্ষ্য ছিল আফগান বাহিনী। কিন্তু বিস্ফোরক বহনকারী ব্যক্তির শরীরেই বিস্ফোরণ ঘটে। এতে ছয়জনের প্রাণহানি ঘটে, এতে কয়েকজন আহত হয়েছেন।
কাবুল পুলিশের মুখপাত্র খালিদ জার্দান বলেন, মন্ত্রণালয়ের কাছের একটি তল্লাশি পয়েন্টে আত্মঘাতী হামলাকারীকে শনাক্ত করা হয়েছিল।
তিন বাকি অংশ পড়ুন...












