খরার পর ভয়ঙ্কর বন্যার কবলে কেনিয়া, নিহত ১২০
, ১৬ জুমাদাল উলা শরীফ, ১৪৪৫ হিজরী সন, ০২ সাবি’ ১৩৯১ শামসী সন , ০১ ডিসেম্বর, ২০২৩ খ্রি:, ১৫ অগ্রহায়ণ, ১৪৩০ ফসলী সন, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) বিদেশের খবর
প্রায় চার দশক ধরে চলা খরার কবল থেকে সম্প্রতি রেহাই পাওয়ার পর কেনিয়া এখন ভয়াবহ বন্যার কবলে পড়েছে। নিহত হয়েছে অন্তত ১২০ জন।
গত কয়েক সপ্তাহ ধরে কেনিয়ায় সমানে বৃষ্টিপাত হচ্ছে। তার ফলে বিশাল এলাকা বন্যার কবলে পড়েছে। স্বরাষ্ট্রমন্ত্রী রেমন্ড ওমোলো জানিয়েছে, অন্ততপক্ষে ১২০ জন মারা গেছে। ৯০ হাজার বাড়িতে বন্যার পানি ঢুকে যাওয়ায় সেই সব বাড়ির বাসিন্দাকে নিরাপদ জায়গায় সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। তাদের জন্য ১২০টি ত্রাণশিবির খোলা হয়েছে। নদী পেরোতে গিয়ে ৮ জন নিহতের খবর নিশ্চিত করেছে।
প্রেসিডেন্টের অফিস জানিয়েছে, এল নিনোর প্রভাবে স্বাভাবিকের তুলনায় অনেক বেশি বৃষ্টিপাত হচ্ছে। অনেক মানুষ প্রাণ হারিয়েছে। রোগের প্রাদুর্ভাব দেখা দিয়েছে। পরিকাঠামো ও সম্পত্তি ধ্বংস হয়েছে। কেনিয়া-জুড়ে বিদ্যুতের সমস্যা দেখা দিয়েছে।
ত্রাণ সংস্থাগুলি জানিয়েছে, কয়েক হাজার বাড়ি ভেসে গেছে বা ডুবে গেছে। বিস্তীর্ণ এলাকায় চাষের জমি পানির তলায় চলে গেছে। প্রচুর পশুর মৃত্যু হয়েছে। কিয়ামবেরে নিরাশয়ে এক মিটার বাড়লেই পানি উপছে পড়বে। সূত্র: ডয়চে ভেলে
এ সম্পর্কিত আরো সংবাদ
-
মঙ্গল গ্রহের পাথরে কার্বনের সন্ধান
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
নেপচুনের বাইরে ছোট্ট বরফের গ্রহে বায়ুম-লের সন্ধান দাবি বিজ্ঞানীদের
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ইরান-যুক্তরাষ্ট্র চুক্তি টিকবে কতদিন?
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
হরমুজ প্রণালি আগামী ৩০ দিন ইরানের পূর্ণ নিয়ন্ত্রণে থাকবে -আরাঘচি
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
দখলদার ইসরায়েল-লেবাননের চুক্তি ভিত্তিহীন, লড়াই চালিয়ে যাওয়ার ঘোষণা হিজবুল্লাহর
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ইউরোপজুড়ে স্বরণকালের সর্বোচ্চ তাপপ্রবাহ অব্যাহত, বিধর্মী দেশগুলোতে মৃত্যুর মিছিল
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ফ্রান্সে তাপপ্রবাহে মৃত্যু হাজার ছাড়িয়েছে
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
হামাসের বীরত্ব:
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
লেবানন ইসরাইলের প্রধানমন্ত্রীদের জন্য রাজনৈতিক গোরস্থান -ইসরায়েলের সাবেক সেনাপ্রধান
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
‘মার্কিন ঘাঁটিগুলোর ব্যাপক ক্ষয়ক্ষতির বিষয়ে পেন্টাগন কংগ্রেসে পূর্ণাঙ্গ রিপোর্ট দিতে অনাগ্রহী
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
আমেরিকা সন্ত্রাসী ইসরায়েলকে নিয়ন্ত্রণ না করলে কঠোর জবাব দেবে ইরান
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
শত্রুরা নতুন করে যুদ্ধ শুরু করলে ব্যাপক প্রাণহানি ঘটবে -মোহসেন রেজায়ি
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার)