ইলন মাস্ককে গাজা সফরের আমন্ত্রণ জানালো হামাস
, ১৫ জুমাদাল উলা শরীফ, ১৪৪৫ হিজরী সন, ০১ সাবি’ ১৩৯১ শামসী সন , ৩০ নভেম্বর, ২০২৩ খ্রি:, ১৪ অগ্রহায়ণ, ১৪৩০ ফসলী সন, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) বিদেশের খবর
ব্যবসায়ী এবং মার্কিন প্রযুক্তি উদ্যোক্তা ইলন মাস্ক। গত সোমবার (২৭ নভেম্বর) সন্ত্রাসী কাপুরুষ ইসরায়েলে গিয়ে হামাসের হামলা স্থল দেখে এসেছে এ মার্কিনী। দেখা করেছে দেশটির প্রধানমন্ত্রী নেতানিয়াহুর সঙ্গেও। কিন্তু এখনো দেখা হয়নি পরবর্তীতে গাজায় সন্ত্রাসী কাপুরুষ ইসরায়েলের চালানো ধ্বংসলীলা। এবার সেই লক্ষেই লেবাননের বৈরুতে এক সংবাদ সম্মেলনে ইলন মাস্ককে গাজা সফরের আমন্ত্রণ জানান হামাসের সিনিয়র নেতা ওসামা হামদান। গতকাল ইয়াওমুল আরবিয়া (বুধবার) (২৯ নভেম্বর) বার্তা সংস্থা রয়টার্স এক প্রতিবেদনে এ তথ্য জানায়।
প্রতিবেদনে বলা হয়, মূলত গাজা উপত্যকায় সন্ত্রাসী কাপুরুষ ইসরায়েলি বোমা হামলার ফলে সৃষ্ট ধ্বংসের পরিমাণ দেখার জন্যই আমন্ত্রণ জানানো হয়েছে ইলন মাস্ককে। গত মঙ্গলবার (২৮ নভেম্বর) এক সংবাদ সম্মেলনে ওসামা হামদান বলেন, ‘বস্তুত ও বিশ্বাসযোগ্যতার মানদ- মেনে গাজার জনগণের বিরুদ্ধে সংঘটিত গণহত্যা ও ধ্বংসযজ্ঞের পরিধি দেখার জন্য আমরা তাকে (ইলন মাস্ক) গাজা সফরের আমন্ত্রণ জানাই।’
তিনি আরও বলেন, ‘ইলন মাস্ক সন্ত্রাসী কাপুরুষ ইসরায়েল সফর করে ৭ অক্টোবরের ঘটনা দেখছে। কিন্তু কেন এ অভিযান এবং পরবর্তীতে সন্ত্রাসী কাপুরুষ ইসরায়েলের চালানো ধ্বংসলীলা বা গাজায় সন্ত্রাসী কাপুরুষ ইসরায়েলের মানবাধিকার লঙ্ঘন দেখতে হলে তাকে গাজায় আসতে হবে।’
গত সোমবার (২৭ নভেম্বর) ইলন মাস্কের সন্ত্রাসী কাপুরুষ ইসরায়েল সফরের পরপরই হামাসের পক্ষ থেকে এ আমন্ত্রণ জানানো হয়। ৫০ দিনের মধ্যে সন্ত্রাসী কাপুরুষ ইসরায়েল প্রতিরক্ষাহীন গাজাবাসীদের ওপর ৪০ হাজার টনের বেশি বিস্ফোরক ফেলেছে জানিয়ে হামদান আরও বলেন, ‘আমি মার্কিন প্রেসিডেন্ট বাইডেনকে সন্ত্রাসী কাপুরুষ ইসরায়েলের সাথে মার্কিন সম্পর্ক পর্যালোচনা করতে এবং তাদের অস্ত্র সরবরাহ বন্ধ করার আহ্বান জানাচ্ছি।’
৭ অক্টোবরের পর থেকে গাজায় সন্ত্রাসী কাপুরুষ ইসরায়েলের ধ্বংসযজ্ঞ ও তা-বের বিষয়ে কথা বলতে গিয়ে, হামদান ধ্বংসস্তূপের নিচে আটকে থাকা মৃতদেহ উদ্ধারে সহায়তা করার জন্য আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়েছেন। হাজার হাজার মানুষ এখনও আটকে আছে বলে জানায় ফিলিস্তিনের পররাষ্ট্র মন্ত্রণালয়।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
মঙ্গল গ্রহের পাথরে কার্বনের সন্ধান
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
নেপচুনের বাইরে ছোট্ট বরফের গ্রহে বায়ুম-লের সন্ধান দাবি বিজ্ঞানীদের
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ইরান-যুক্তরাষ্ট্র চুক্তি টিকবে কতদিন?
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
হরমুজ প্রণালি আগামী ৩০ দিন ইরানের পূর্ণ নিয়ন্ত্রণে থাকবে -আরাঘচি
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
দখলদার ইসরায়েল-লেবাননের চুক্তি ভিত্তিহীন, লড়াই চালিয়ে যাওয়ার ঘোষণা হিজবুল্লাহর
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ইউরোপজুড়ে স্বরণকালের সর্বোচ্চ তাপপ্রবাহ অব্যাহত, বিধর্মী দেশগুলোতে মৃত্যুর মিছিল
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ফ্রান্সে তাপপ্রবাহে মৃত্যু হাজার ছাড়িয়েছে
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
হামাসের বীরত্ব:
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
লেবানন ইসরাইলের প্রধানমন্ত্রীদের জন্য রাজনৈতিক গোরস্থান -ইসরায়েলের সাবেক সেনাপ্রধান
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
‘মার্কিন ঘাঁটিগুলোর ব্যাপক ক্ষয়ক্ষতির বিষয়ে পেন্টাগন কংগ্রেসে পূর্ণাঙ্গ রিপোর্ট দিতে অনাগ্রহী
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
আমেরিকা সন্ত্রাসী ইসরায়েলকে নিয়ন্ত্রণ না করলে কঠোর জবাব দেবে ইরান
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
শত্রুরা নতুন করে যুদ্ধ শুরু করলে ব্যাপক প্রাণহানি ঘটবে -মোহসেন রেজায়ি
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার)












