আল ইহসান ডেস্ক:
যুক্তরাষ্ট্রের মিসিসিপি অঙ্গরাজ্যে বন্দুকহামলায় ৬ জন নিহত হওয়ার ঘটনা ঘটেছে। স্থানীয় সময় জুমুয়াবার (১৭ ফেব্রুয়ারি) এ হামলার ঘটনা ঘটে। এ নিয়ে দেশটিতে বছরের প্রথম ৪৮ দিনে ৭৩টি হামলার ঘটনা ঘটলো।
এর আগে গত ১৪ ফেব্রুয়ারি মিশিগান স্টেট বিশ্ববিদ্যালয়ে বন্দুকহামলায় আরও তিনজন নিহত ও ৫ জন আহত হয়। এসব ঘটনার প্রতিক্রিয়ায় জুমুয়াবার রাতে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন এক বিবৃতিতে বলেছে, ‘আমরা বছরের ৪৮ দিন পার করছি এর মধ্যে ৭৩টি হামলার ঘটনা ঘটেছে।’
বাইডেন আরও বলে, বন্দুক সহিংসতা মহামারি আকার ধারণ করেছে এবং কংগ্রেসকে এখনই বাকি অংশ পড়ুন...
আল ইহসান ডেস্ক:
খুচরো মুদ্রাস্ফীতি আবার রিজার্ভ ব্যাংকের উচ্চসীমা লঙ্ঘন করেছে। জানুয়ারিতে তা বেড়ে হয়েছে ৬.৫২%। যা গত তিন মাসে সর্বোচ্চ। প্রধানত খাদ্যশস্য এবং প্রোটিন-সমৃদ্ধ খাবারের দাম বেড়েছে। আর, তার ফলেই বেড়েছে খুচরো বাজারে জিনিসপত্রের দাম।
পরিসংখ্যান বলছে, ভারতে শহরের তুলনায় গ্রামাঞ্চলে মুদ্রাস্ফীতির হার বেশি। গ্রামাঞ্চলে মুদ্রাস্ফীতির হার ৬.৮৫%। আর, শহরাঞ্চলে সেই হার ৬%। গত সপ্তাহে রিজার্ভ ব্যাংক নির্দেশ দিয়েছিল, মুদ্রাস্ফীতি ৬%-এর নীচে রাখতে হবে। মুদ্রাস্ফীতি রুখতেই রেপো রেট ২৫ বেসিস পয়েন্ট বাড়িয়ে ৬.৫% শতাংশ করেছিল বাকি অংশ পড়ুন...
আল ইহসান ডেস্ক:
লকডাউনের বছর ভারতে আর্থিক অনটনের শিকার লাখ লাখ মানুষ কোভিড পরবর্তীকালে আত্মহত্যার পথ বেছে নেয়।
ভারতীয় লোকসভা সূত্রে জানা গেছে, ২০১৯ সালে ৩২ হাজার ৫৬৩ জন, ২০২০ সালে ৩৭ হাজার ৬৬৬ জন এবং ২০২১ সালে ৪২ হাজার চার জন দিনমজুর আত্মহত্যা করেছে।
২০২০ সালের মার্চ মাসে লকডাউনের মধ্যেই বিপুল সংখ্যক কর্মী বড় বড় শহর থেকে সরে যায়। তখন যান চলাচল বন্ধ ছিল। যে যেভাবে পেরেছে - কেউ ব্যক্তি উদ্যোগের যান, কেউ শত শত কিলোমিটার পায়ে বাড়ির দিকে চলে যায়।
যাত্রী ট্রেন পরিষেবা বন্ধ থাকা সত্ত্বেও ২০২০ সালে ৮ হাজার ৭০০ জনেরও বেশি ব্যক্তি, যাদের বাকি অংশ পড়ুন...
আল ইহসান ডেস্ক:
গরু চোরাচালানের অভিযোগে অপহরণের পর গাড়িতে অগ্নিসংযোগ করে দুই মুসলিমকে হত্যার দায়ে একজনকে গ্রেপ্তার করেছে ভারতের পুলিশ। গতকাল ইয়াওমুস সাবত (শনিবার) তাকে গ্রেপ্তার করা হয়েছে বলে দেশটির গণমাধ্যমের খবরে জানানো হয়েছে।
২০১৪ সালে ভারতের কট্টর হিন্দু জাতীয়তাবাদী মোদি প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ার পর থেকে দেশটির বিভিন্ন রাজ্যে গো-রক্ষকদের কার্যক্রম ব্যাপক বৃদ্ধি পেয়েছে। বিভিন্ন সময়ে এই গো-রক্ষকরা দেশটির নানা প্রান্তে গরু পরিবহনের দায়ে মুসলিমদের পিটিয়ে ও আগুনে পুড়ে হত্যা করেছেন।
গত বৃহস্পতিবার সকালের দিকে ভ বাকি অংশ পড়ুন...
আল ইহসান ডেস্ক:
শক্তিশালী ভূমিকম্পে তুরস্ক-সিরিয়ায় নিহতের সংখ্যা বেড়ে ৪৪ হাজার ছুঁইছুঁই। দুই দেশে নিহত হয়েছেন অন্তত ৪৩ হাজার ৮৫৮ জন। গতকাল জুমুয়াবার আল জাজিরা এই খবর জানিয়েছে।
তুরস্কের দুর্যোগ কর্তৃপক্ষ বলছে, দেশটিতে অন্তত ৩৮ হাজার ৪৪ জন নিহত হয়েছেন। অন্যদিকে, সিরিয়ার স্বাস্থ্য মন্ত্রণালয় বলছে, সরকার নিয়ন্ত্রিত অঞ্চলে এক হাজার ৪১৪ জন নিহত হয়েছেন। জাতিসংঘের হিসাবে, সিরিয়ার বিদ্রোহী নিয়ন্ত্রিত অঞ্চলে চার হাজার ৪০০ জন নিহত হয়েছেন।
ভয়াবহ ভূমিকম্পের পর ১০ দিনেরও বেশি সময় কেটে গেছে। উদ্ধার অভিযান আগের চেয়ে কমে এসেছে। তবে এ বাকি অংশ পড়ুন...
আল ইহসান ডেস্ক:
মাইক্রো ব্লগিং সাইট টুইটার ভারতে তাদের মুম্বাই ও দিল্লির অফিস বন্ধ করে দিয়েছে। ভারতে সব মিলিয়ে টুইটারের তিনটি অফিস ছিল। দিল্লি ও মুম্বাই অফিসের কর্মীদের বাড়ি থেকে কাজ করার নির্দেশনা দেওয়া হয়েছে। এখন শুধুমাত্র তাদের ব্যাঙ্গালুরু অফিস চালু রেখেছে।
ভারতে টুইটারের তিন অফিসে প্রায় ২০০ জনের মতো কাজ করতো। কিন্তু গত বছর ইলন মাস্ক এটির মালিকানা কিনে নেয়ার পরই ৯০ শতাংশ কর্মীকে ছাঁটাই করা হয়। এদিকে ভারতে রাজনীতিবিদ থেকে শুরু করে সাধারণ মানুষ প্রায় সবাই টুইটার ব্যবহার করেন। কিন্তু তা সত্ত্বেও ভারতের বাজার থেকে কাঙ বাকি অংশ পড়ুন...
আল ইহসান ডেস্ক:
এবার কিম জং উনের ছোট মেয়ের নামে যেন দেশের কোনো মেয়ের নাম না রাখা হয় এমন নির্দেশ জারি করেছে উত্তর কোরিয়ার প্রশাসন। এমনকি, কারও যদি একই নাম থেকে থাকে, তাহলে খুব কম সময়ের মধ্যে তা পরিবর্তন করতে বলা হয়েছে।
জানা যায় নাম কিমের ছোট মেয়ের নাম, জু আয়ে। তার বয়স ৯ থেকে ১০ বছর বলে ধারণা করা হচ্ছে।
এরই মধ্যে স্থানীয় সরকার জু আই নামের নারীদের জন্মসনদ সংশোধনের আদেশ দিয়েছে।
হংকংভিত্তিক সংবাদমাধ্যম সাউথ চায়না মর্নিং পোস্ট বলছে, উত্তর কোরিয়ার সাবেক দুই শাসকও নিজেদের ও পরিবারের সদস্যদের নামের মতো নাম রাখায় নিষেধাজ্ঞা দিয়েছিল। ২০১ বাকি অংশ পড়ুন...
আল ইহসান ডেস্ক:
আফগানিস্তানের রুক্ষ-শুষ্ক উত্তরাঞ্চলে নতুন একটি খাল খুঁড়ছে তালেবান। সম্প্রতি দেখা গছে, বালির ওপর গর্জন করছে একঝাঁক খননযন্ত্র। সেখানে কঠোর পরিশ্রম করে চলেছেন বিভিন্ন জাতি-গোষ্ঠীর শ্রমিকরা। তালেবান সরকার বলছে, এই বিশাল প্রকল্পে প্রায় সাড়ে পাঁচ হাজার মানুষ ও তিন হাজারের বেশি যন্ত্রপাতি ২৪ ঘণ্টা কাজ করছে।
কাজ শেষ হলে কোশ টেপা খাল দিয়ে বয়ে যাবে আমু দরিয়া নদীর পানি। একসময় অক্সাস নামে পরিচিত নদীটি আফগানিস্তান-তাজিকিস্তান সীমান্তে সৃষ্টি হয়ে উজবেকিস্তানের মধ্য দিয়ে প্রবাহিত হয়েছে। এটি মধ্য এশিয়ার অন্যতম দীর্ঘ বাকি অংশ পড়ুন...
আল ইহসান ডেস্ক:
পূর্বাঞ্চলীয় রণক্ষেত্রে বছরের কঠিন সপ্তাহ পার করছে ইউক্রেন। গত কয়েক দিনে এই রণক্ষেত্রে রুশ সেনাদের কাছে কিছু ভূখ- হারিয়েছে। কিন্তু উভয়পক্ষের কাছে প্রতীকী গুরুত্বপূর্ণ হয়ে ওঠা কয়লা খনির শহর বাখমুত রক্ষায় কঠোর প্রতিজ্ঞায় আরও শক্তি নিয়োগ করছে তারা।
বিস্তৃত রণক্ষেত্রের ডনেস্কতে নিয়মিত গোলাবর্ষণ করে যাচ্ছে রুশ সেনারা। অঞ্চলটির অর্ধেক এখন তাদের নিয়ন্ত্রণে। কিন্তু তাদের মূল শক্তি নিয়োগ করেছে বাখমুতে। শহরটির পূর্বের শহরতলী তাদের নিয়ন্ত্রণে।
এক রুশ সামরিক রিপোর্টার লিখেছে, চাসভ ইয়ার ও বেরখোভকাতে ইউক্রেনের র বাকি অংশ পড়ুন...
আল ইহসান ডেস্ক:
আন্তর্জাতিক রেটিং এজেন্সি ফিচের বিবেচনায় পাকিস্তান বৈদেশিক ঋণ পরিশোধে ব্যর্থ হয়ে খেলাপিতে পরিণত হওয়ার ‘উচ্চ ঝুঁকিতে’ পড়েছে।
গত কয়েক মাসের মধ্যে প্রথমবারের মত দেশটির বিদেশি মুদ্রার রিজার্ভ কিছুটা বাড়লেও ফিচের এই মূল্যায়ন দেশটিকে বিব্রতকর অবস্থায় ফেলেছে।
খেলাপি হওয়া থেকে বাঁচতে আইএমএফ থেকে ৭ বিলিয়ন ডলার ঋণ পাওয়া নিয়ে আলোচনার মধ্যে ফিচের এই মূল্যায়ন একটি বড় ধাক্কাও বটে।
গত ১৪ ফেব্রুয়ারি ফিচ পাকিস্তানের দীর্ঘমেয়াদী বৈদেশিক মুদ্রা ইস্যুকারী ডিফল্ট রেটিং ‘সিসিসি প্লাস’ থেকে কমিয়ে ‘সিসিসি মাইনাস’ করে দিয় বাকি অংশ পড়ুন...
আল ইহসান ডেস্ক:
যুক্তরাষ্ট্রে একটি শপিংমলে গোলাগুলির ঘটনা ঘটেছে। এতে একজন নিহত এবং আরও তিনজন আহত হয়েছে। স্থানীয় সময় বুধবার (১৫ ফেব্রুয়ারি) উত্তর আমেরিকার এই দেশটির টেক্সাস অঙ্গরাজ্যের এল পাসো শহরের একটি শপিংমলে গুলি ও হতাহতের এই ঘটনা ঘটে।
মার্কিন পুলিশের বরাত দিয়ে গতকাল বৃহস্পতিবার (১৬ ফেব্রুয়ারি) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স।
পুলিশের মুখপাত্র রবার্ট গোমেজ সাংবাদিকদের বলেছে, গোলাগুলির ঘটনার পর সন্দেহভাজন এক ব্যক্তিকে হেফাজতে নেওয়া হয়েছে এবং পুলিশ অন্য একজন সম্ভাব্য সন্দেহভাজনকে খুঁজছে। এই ঘটন বাকি অংশ পড়ুন...












